Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Women's Equality Day 2022 : ২৬ অগস্ট কেন পালিত হয় নারী সমতা দিবস? জেনে নিন এই দিনের ইতিহাস
প্রতি বছর ২৬ অগস্ট, মার্কিন যুক্তরাষ্ট্রে 'নারী সমতা দিবস' পালিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯তম সংবিধান সংশোধনীকে সম্মান জানিয়ে পালন করা হয় এই দিবস। ১৯তম সংশোধনী অনুযায়ী, লিঙ্গ বৈষম্য দূর করে যেন প্রতিটি নারী ভোট দেওয়ার অধিকার পান সেই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয় ৷ এই সংশোধনীর মাধ্যমেই প্রথমবার মহিলারা ভোটাধিকার পান ৷ তাই এই দিনটি মহিলাদের সমান অধিকার দিবস হিসেবে পালন করা হয়।

আসুন জেনে নেওয়া যাক, নারী সমতা দিবসের ইতিহাস, তাৎপর্য এবং ২০২২ সালে এই দিবসের থিম সম্পর্কে -

নারী সমতা দিবসের ইতিহাস
মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আগেই শুরু হয়েছিল নারীদের ভোটাধিকারের জন্য আন্দোলন। ১৮৩০-এর দশকের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ রাজ্যে কেবল ধনী শ্বেতাঙ্গ পুরুষদেরই ভোটের অধিকার ছিল।
১৮৪৮ সালে নিউইয়র্কে Women's Rights Convention-এ প্রথমবার নারী সমতা বা নারী সমানাধিকার নিয়ে প্রতিবাদ হয়েছিল। পরবর্তী সময়ে ১৮৯০-এর দশকে, ন্যাশনাল আমেরিকান ওমেন স্যাফারেজ অ্যাসোসিয়েশন শুরু হয়। এর নেতৃত্বে ছিলেন এলিজাবেথ ক্যাডি স্ট্যানটন। এই দশক শেষ হওয়ার আগে, আইডাহো এবং ইউটা মহিলাদের ভোট দেওয়ার অধিকার মিলেছিল।
১৯১০ সালে অন্যান্য পশ্চিমী রাজ্যগুলি মহিলাদের ভোট দেওয়ার অধিকার দিতে শুরু করে। তবে বেশ কয়েকটি পূর্ব এবং দক্ষিণী রাজ্যে মহিলাদের ভোটারাধিকারে স্বীকৃতি মেলেনি। এর পর, ১৯২০ সালের ২৬ অগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে ১৯তম সংশোধনী গৃহীত হয়, যেখানে মহিলাদের ভোট দেওয়ার অধিকার পান।
এর পর ১৯৭১ সালে মার্কিন পার্লামেন্ট প্রতি বছর ২৬ অগস্ট 'নারী সমতা দিবস' হিসেবে পালন করার ঘোষণা করে। ১৯৭৩ সালে আমেরিকান কংগ্রেস এবং আমেরিকার ৩৭তম রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন আনুষ্ঠানিকভাবে ২৬ অগস্ট দিনটিকে 'নারী সমতা দিবস' হিসেবে স্বীকৃতি দেয়। আমেরিকায় এই দিবস উদযাপন শুরু হয়। এর পর থেকে প্রতি বছর বিশ্বজুড়ে নারী সমতা দিবস পালিত হয়ে আসছে।

২০২২ সালের নারী সমতা দিবসের থিম
প্রতি বছর এই দিবস পালনের জন্য কোনও না কোনও থিম নির্ধারণ করা হয়। 2022 সালে নারী সমতা দিবসের থিম হল "Celebrating Women's Right To Vote"।
গত বছর অর্থাৎ ২০২২ সালে এই দিবসটির থিম ছিল "Women in leadership: Achieving An Equal Future In A Covid-19 World"।

নারী সমতা দিবসের তাৎপর্য
মহিলাদের অধিকার নিয়ে ৭২ বছরের কঠোর পরিশ্রম ও প্রচারের পর ১৯২০ সালে সফলতা পায় মহিলারা ৷ সেই সময় রুশো ও কান্তের মতো দার্শনিকরাও বিশ্বাস করতেন, মহিলারা শুধুমাত্র সুন্দর, কিন্তু কোনও গুরুতর কাজের জন্য উপযুক্ত নয়।
আজকের যুগে নারীরা অনেক এগিয়ে। সমগ্র বিশ্ব দেখেছে নারীরা সাফল্যের চূড়ায় পৌঁছাতে সক্ষম। কোনও কাজেই আজ নারীরা পুরুষদের থেকে পিছিয়ে নেই। এখন বিশ্বব্যাপী এমন অনেক সংস্থা গড়ে উঠেছে, যারা নারীদের প্রতি নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে, সমাজে বিদ্যমান বৈষম্য ও স্টেরিওটাইপিংয়ের বিরুদ্ধে গর্জে ওঠে। শিক্ষা ও কর্মসংস্থানে নারীদের সমান সুযোগ প্রদান করে চলেছে। বিশ্বব্যাপী অনেক কোম্পানি এখন শিক্ষা ও কর্মসংস্থানে নারীদের সমানভাবে সুযোগ প্রদান করে চলেছে।



Click it and Unblock the Notifications