Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ভোগ বিউটি অ্যাওয়ার্ড: এই ১১ জন সুন্দরীর থেকে চোখ ফেরাতে পারবেন না আপনি!
নবাগতদের মধ্যে ফ্রেশ লুকের জন্য অ্যাওয়ার্ড তো জিতেছেনই, সেই সঙ্গে রেড কার্পেটে ঝড় তুলতেও বাকি রাখেননি।
গত কাল অষ্ঠম ভোগ বিউটি অ্যাওয়ার্ড অনুষ্টিত হল। সেখানে বি টাউনের নক্ষত্রদের ভিরে উজ্জ্বল হয়ে উঠেছিল ইভেন্ট এরিনা। তবে সবার মধ্যে ১১ জন এমন ছিলেন, যাদের থেকে বাস্তবিকই চোখ ফেরানো সম্ভব ছিল না। তাই তো সেই স্টাইল আইকনদের আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা চালালো বোল্ডস্কাই।

দিশা পাটানি:
নবাগতদের মধ্যে ফ্রেশ লুকের জন্য অ্যাওয়ার্ড তো জিতেছেনই, সেই সঙ্গে রেড কার্পেটে ঝড় তুলতেও বাকি রাখেননি। নিখিল থামপির ডিজাইন করা গ্রাউনে সত্যিই অকল্পনিয় সুন্দর লাগছিল দিশাকে।

অদিতি রাও হায়দারি:
টর্কিউইশ গ্রাউনে অদিতিকে পরীর মতো সুন্দর দেখতে লাগছিল। তাই না! এখানেই শেষ নয়, তার সৌন্দর্যের ছটা ছড়িয়ে পরেছিল স্টেজেও, যখন অদিতি "ফ্লো লেস ফেস অ্যাওয়ার্ড" নিতে উঠেছিলেন।

ডায়ানা পেন্টি:
বিচারক হিসেবে অনুষ্টানে অংশ নেওয়া ডায়নার উপস্থিতি ছিল এক কথায় চোখ ধাঁধানো। হিউমেনের কালো এই ড্রেসটি অসম্ভব সুন্দর লাগছিল তার কার্ভি শরীরে।

পূজা হেগড়ে:
ডায়ানা পেন্টির সঙ্গে কাল এক আসনে বসেছিলেন পূজাও। অসম্ভব সুন্দর দেখতে লাগছিল সাদা গ্রাউনে। যেখানে ইভেন্টে অংশ নেওয়া বেশিরভাগ অভিনেত্রীই কালো রঙকে বেছে নিয়েছিলেন, সেখানে তাদের মাঝে পূজা ছিলেন অনন্য।

সানি লিওনি:
বরাবরের মতো কাল রাতেও ব্ল্যাক স্লিট গ্রাউনে অসাধারণ দেখতে লাগছিল সানিকে। সেই কারণেই তো ইভেন্টে উপস্থিত ফোটোগ্রাফারদের লেন্সের মুখ ঘরছিলই না সানির থেকে।

দিয়া মির্জা:
সোনালী আভায় নিজেকে ঢেকে অনুষ্টানে উপস্থিত হয়েছিল দিয়া। নিজের নামের মতোই যেন অন্ধকারকে, মানে কালোর মাঝে আলোকে উপস্থিত করেছিলেন এই বলিউড ডিভা।

ভূমি পেডনেকার:
অসাধারণ নয়, তবু সুন্দর। এই লাইনটাই লেখা যেতে পারে ভূমির বিষয়ে। কারণ সিলভারি গ্রাইনে তাকে বাকিদের মতো অতটা আকর্ষণীয় না লাগলেও সুন্দরীদের তালিকা থেকে তাকে বাদ দেওয়াও সম্ভব ছিল না তাঁকে।

শামিতা শেট্টি:
আজকাল অ্যাওয়ার্ড নাইটে খুব একটা দেখা না গেলেও কাল তার উপস্থিত ছিল সত্যিই চোখে পরার মতো। তারাক সিনো গ্রাউনে শামিতাকে অপূর্ব সুন্দর দেখতে লাগছিল। বিশেষত ড্রেসটির কোমরের কাছের যে ডিজাইনটি বেশ অন্য রকমের ছিল। তাই না!

কারিশ্মা কাপুর:
ক্লাসি লুকে এই বিলিউড ডিভাকে সুন্দর দেখতে লাগছিল। নীলাভ শর্ট ড্রেসটিতে বেশ মানিয়েছিল কারিশ্মাকে।

স্বরা ভাস্কর:
ফ্যাশন সেন্সের বিষয়ে তার সুনাম না থাকলেও গত কাল কিন্তু অসাধারণ লাগছিল স্বরাকে। এলিজাবেথ পিরিয়োড লুকে এতটাই সুন্দর দেখতে লাগছিল তাকে যে সমালচকরা মুখ খোলার সুযোগই পায়নি।

সাইনি গুপ্তা:
হট এবং ক্লাসি, এই দুটি শব্দই যেন ব্যবহার করতে মন চাইলো। আপনাদের কি মনে হয়?



Click it and Unblock the Notifications