Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Winter flowers: শীতকালীন ফুলের গাছগুলি শুধু ঘর সুন্দরই নয়, মানসিক শান্তিও দেবে, জানুন গাছের যত্নে টিপস
Winter flowers: নভেম্বর মানেই শীত (Winter) গোটা রাজ্যে জাঁকিয়ে বসেছে। আর শীত পড়তেই বাগানগুলি ভরে ওঠে রকমারি ফুলে (various flowers)। এই মরশুমেই ফোটে বাহারি সব ফুল। ভাবুন তো, শীতের ভোরে বারান্দায় উঁকি দিচ্ছে শিশিরভেজা গাঁদা, কসমস, ডালিয়া, পিটুনিয়া। তবে আপনার কেমন লাগবে? ফুল অপছন্দ এমন মানুষ খুঁজে পাওয়া দায়। ছাট বারান্দা হোক বা বাগান, নানান রঙের ফুল সকলে দেখতে কার নাভালো লাগে।
শীতকালে বাগান করা শুধু আপনার ঘরকেই সুন্দর করে না, মানসিক শান্তিও দেয়। গাছ লাগিয়ে আপনি আপনার বাড়িকে দিতে পারেন, একটি মিনি বাগানের চেহারা। শীতে খানিকটা উষ্ণতা খুঁজতে পাওয়া যায়, এই রঙিন ফুলের মধ্যে। শীতে শুধুমাত্র ঠাণ্ডা বাতাস এবং মনোরম রোদের সঙ্গে বাগান করার জন্যও একটি দুর্দান্ত সময়। শীতের দিনে এমন অনেক গাছপালা এবং ফুল লাগানো যেতে পারে, যা কম রক্ষণাবেক্ষণেও আপনার ঘর ও বাগানকে সৌন্দর্যে ভরিয়ে দেবে। আপনিও কি জানতে চান কোন কোন ফুল এই মরশুমে লাগাবেন? তাহলে রইল বিস্তারিত-

- ক্যালেন্ডুলা
ক্যালেন্ডুলা, যা গাঁদা হিসাবেও পরিচিত। শীতের দিনে এই গাছ লাগানো আপনার জন্য দুর্দান্ত প্রমাণিত হবে। হলুদ ও কমলা রঙের ফুল ফুটে আপনার বাগানকে এক অদ্ভুত অনুভূতি দেয়। এটি খুব কম জল এবং যত্নেই ভাল ফুল দেয়।
- পিটুনিয়া
আপনি যদি রঙিন ফুল পছন্দ করেন, তাহলে পেটুনিয়া আপনার জন্য উপযুক্ত। এই গাছটি ঠাণ্ডায় সহজে বেড়ে ওঠে এবং দীর্ঘ সময় ধরে ফুল ফোটে। এটি সূর্যের আলোতে রাখুন এবং নিয়মিত জল দিন।
- ডালিয়া
ডালিয়া খুবই পরিচিত একটি শীতের মরশুমের ফুল। এই ফুলটি মেক্সিকো থেকে এসেছে। এই ফুল নানা রঙের হয়। ডালিয়া মূলত আকারে অন্যান্য ফুলের থেকে অনেক বড়। এই গাছটিও খুব কম যত্নেই বেড়ে ওঠে। এটি রোপণ করতে সূর্যালোক এবং উর্বর মাটি প্রয়োজন।
- কসমস
শীতকালে সবথেকে পছন্দ হওয়া ফুলগুলির মধ্যে এটি আরও একটি। কসমসও মেক্সিকো থেকে এসেছে। এই ফুলের পাপড়ি থাকে মাত্র কয়েকটি। গোলাপি, বেগুনি ও সাদা রঙের হয়ে থাকে এই ফুল।
- পানসি
প্যানসি হল ছোট এবং রঙিন ফুলের একটি উদ্ভিদ, যা শীতকালেই একমাত্র ফোটে। এটি ছোট পাত্রেও রোপণ করা যায়। এই গাছটি ঠাণ্ডা আবহাওয়ায় ভালো জন্মায় এবং আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে।
গাছের যত্ন কিছু টিপস-
- শীতকালে ধীরে ধীরে বেড়ে ওঠা গাছের জন্য সময়ে সময়ে সার ব্যবহার করতে ভুলবেন না।
- শীতের দিনে গাছে খুব বেশি জল দেবেন না। মাটি শুকিয়ে গেলে তবেই জল দিন। অন্যথা নয়।
- সময়ে সময়ে পাত্রযুক্ত গাছের মাটি নরম করতে হবে। এতে শিকড়গুলি সঠিকভাবে বৃদ্ধি পাবে।
- গাছকে দিনে ৪-৫ ঘন্টা সূর্যালোক দিন।



Click it and Unblock the Notifications