Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Republic Day 2025: কেন ২৬ জানুয়ারির দিনটিকেই বেছে নেওয়া হল ভারতের প্রজাতন্ত্র দিবস? জানুন
Republic Day 2025: এবছর ৭৬তম প্রজাতন্ত্র দিবস (Republic Day 2025) উদযাপন করতে চলেছে দেশবাসী। ২৬ শে জানুয়ারী, দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক (Republic Day 2025 Significance)। এই দিনটি দেশের সংবিধান প্রণয়ন এবং ভারতকে একটি সার্বভৌম, গণতান্ত্রিক প্রজাতন্ত্র ঘোষণার দিন।
ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালের ১৫ই আগষ্ট। এরপর থেকেই সেদিন স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়। তবে স্বাধীনতা দিবসের পাশাপাশি সাধারণতন্ত্র দিবস পালনের জন্য অন্য একটি দিন থাকে। যা হল ২৬শে জানুয়ারী। কিন্তু কেন আলাদাভাবে এই দিনটি পালিত হয় জানেন?

স্বাধীনতার পর ভারতের কোনও নিজস্ব সংবিধান ছিল না। সেই সময় ব্রিটিশ সরকারের তৈরি ১৯৩৫ সালের গভার্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী ভারতকে শাসন করে ছিল। সেই থেকেই শুরু হয় সংবিধান লেখার কাজ। এরপর একটি সভা তৈরি হয়। যেখানে ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্য়ান ডক্টর বি আর আম্বেদকর, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সহ একাধিক উচ্চপদস্ত মানুষরা। ১৯৪৯ সালে ২৬ শে জানুয়ারী ভারতীয় সংবিধানের খসড়া গৃহীত হয়।
এরপর ১৯৫০ সালের ২৪শে জানুয়ারী ৩০৮ জন সদস্য সংবিধানের কপিতে স্বাক্ষর দেন। সেই বছরই ২৬শে জানুয়ারী কার্যকর হয় সংবিধান। এদিন থেকেই সারাবিশ্বের কাছে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। ফলে স্বাভাবিকভাবেই এই বিশেষ দিনের গুরুত্ব প্রত্যেক ভারতবাসীর কাছে অপরিসীম। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৯৩০ সাল থেকে তারিখটি তাৎপর্যপূর্ণ।
এদিকে এর পিছনে রয়েছে আরও একটি কারণ। ১৯২৯ সালের ডিসেম্বর মাসে জওহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেস অধিবেশনের ডাক দেয়। সেদিন একটি প্রস্তাবে পেশ করে বলা হয়, ১৯৩০ সালের ২৬শে জানুয়ারীর মধ্যে ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দিতে হবে। তা না হলে পূর্ণ স্বরাজ অভিকারের দাবিতে সক্রিয় আন্দোলন করা হবে। সেই সময়ে ভারত স্বাধীনতা পায়নি। তাই শুরু হয় সক্রিয় আন্দোলন। তাই ১৯৩০ সালের ২৬শে জানুয়ারীর গুরুত্ব বজায় রাখতে এদিন সাধারণতন্ত্র দিবস হিসাবে পালিত হয়।
প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব (Importance of Republic Day):
- গণতন্ত্র উদযাপন- প্রজাতন্ত্র দিবস ভারতের গণতান্ত্রিক মূল্যবোধ উদযাপন করে। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই সমান এবং দেশের শাসনব্যবস্থায় আমাদেরও অংশীদারিত্ব রয়েছে।
- জাতীয় ঐক্য- এই দিনটি দেশের বিভিন্ন জাতি, ধর্ম এবং সংস্কৃতির ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ করে দেয়।
- সংবিধানের গুরুত্ব- প্রজাতন্ত্র দিবস আমাদের সংবিধানের গুরুত্বের কথা মনে করিয়ে দেয়, যা আমাদের অধিকার এবং কর্তব্যকে সংজ্ঞায়িত করে।



Click it and Unblock the Notifications