কেন ছাত্র/ছাত্রীরা ক্লাস ফাঁকি দেয়?

By Riddhi Ghosh

ছেলেমেয়েরা কেন কলেজে ক্লাস ফাঁকি দেয়, সেটা আলোচনা করার আগে, বোল্ডস্কাই সব তরুণ তরুণীকে পরামর্শ দিতে চায়, যে কলেজ জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ কর। তার কারণ এটা জীবনের সেরা সময়, আর কোনোদিন এই সময়টা ফিরে পাবে না। কলেজ জীবনের প্রতিটা স্মৃতি অমূল্য সম্পদ হয়ে সঞ্চিত থাকে সারা জীবন।

কলেজে ক্লাস ফাঁকি দেওয়ার ব্যাপারে, আমরা বয়স্করা মনে করি, আমাদের সময় ফাঁকি মারার কারণগুলো অনেক বেশি যুক্তিসঙ্গত, আজকালকার ছেলেমেয়েদের থেকে। প্রতিটি তরুণ/তরুণীর কাছে কলেজের ক্লাস ফাঁকি দেওয়া একটা বেশ মজার জিনিস। যাই বলি, ওই একঘেঁয়ে ক্লাসের লেকচার না শুনে, ক্লাস থেকে পালানোর রোমাঞ্চই আলাদা, যা আমরা বয়স্করা কোনোদিন পাব না। অন্যদিকে যে সব বাবা মা তাদের ছেলেমেয়েদের কখনও ক্লাস ফাঁকি দেওয়ায় বাঁধা দেয়, তাদেরও উচিত কোনো না কোনো সময়, ছেলেমেয়েকে ক্লাস ফাঁকি দেওয়ার সুযো্গ করে দেওয়া উচিত।

এটা করার উদ্দেশ্য, স্রেফ এই অনুভূতিটার আনন্দ পাওয়ার জন্য। এটা আপনাকে অবাক করবে অবশ্যই। বাবা মা হিসেবে, আপনি হয়ত ভাবেন কী এমন কারণ যে ছেলেমেয়েরা কলেজে ক্লাস ছেড়ে বাইরে থাকতে পছন্দ করে। এখানে দেখুন এর জন্য দায়ী কিছু কারণ যাতে বুঝতে পারবেন কেন ছেলেমেয়েরা ক্লাস ফাঁকি দেয়। বাবা মা হিসেবে, আপনাকে আজকের দিনের ছেলেমেয়ের কিছু কিছু 'গুণ' বুঝতে হবে। যেমন ধরুন সময় আসা এদের ধাঁচে কম, এরা অনেক বেশি আমোদ প্রমোদ বিলাসী। এরা মিষ্টিমুখে অনেক বেশি দাবী রাখে, যা পূরণ করতেই হয়। এখানে দেখুন কিছু কারণ কেন ছাত্র/ছাত্রীরা ক্লাস ফাঁকি দিতে ভালোবাসে।

কেন ছাত্র/ছাত্রীরা ক্লাস ফাঁকি দেয়

চলুন দেখি, কেন ক্লাস ফাঁকি দেওয়া এত মজার। আপনি দেখে অবাক হবেন।

ভালবাসার জন্য
ভালবাসার ব্যক্তির জন্যও অনেকে অনেক সময় ক্লাস ফাঁকি দিয়ে থাকে, যাতে প্রিয়জনের সাথে সময় কাটাতে পারে। কলেজে এসেই তো সেই সব মনমোহিনী মেয়েদের দেখা মেলে, যাদের জন্য রুপবান ছেলেরা পিছনে পড়ে যায়। তাই এটা একটা অতি স্বাভাবিক কারণ, কেন ছাত্র/ছাত্রীরা ক্লাস ফাঁকি দিতে চায়।

বন্ধু মহলের চাপ
বন্ধু মহলের চাপ অনেক সময় অনেক কিছু করতে বাধ্য করে, যা আপাত দৃষ্টিতে খুবই বোকা বোকা। বন্ধুদের চাপে পড়ে অনেক সময় আপনি এমন সব জিনিস করেন, যা স্রেফ অনুসরণ করা। এটাও একটা কারণ, ছেলেমেয়েদের ক্লাস ফাঁকি দেওয়ার পিছনে।

কোনও একটা বিষয়ে অপছন্দ
সাধারণত গবেষণায় দেখা গেছে, যে অনেক সময় কোনো ছাত্র/ছাত্রীর অঙ্ক বা ইতিহাস, এই বিষয়গুলোয় বেশি ভীতি থাকে। যার ফলে বেশির ভাগ ছাত্র/ছাত্রী এই বিষয়ের ক্লাসগুলো এড়াতে পছন্দ করে।

শিক্ষক পছন্দ নয়
শিক্ষক পছন্দ না হলে, সেটা একটা বড় সমস্যার কারণ হতে পারে! এরকম প্রচুর ছেলেমেয়ে আছে যারা কোনো এক বিশেষ শিক্ষককে একদম পছন্দ করে না। সেই শিক্ষককে দেখতে পর্য্যন্ত তাদের এতটাই অনীহা, যে তাকে এড়াতে, তার ক্লাস ফাঁকি মারা সবচেয়ে সোজা উপায়।

শখের জন্য ভালবাসা
কোনও কিছুই এক ছাত্র/ছাত্রীকে তার শখ পুরোন করা থেকে আটকাতে পারেনা। এটা এক চরম সত্য যে কোনও কলেজের ছাত্র/ছাত্রীর জন্য। শখের জন্য সময় করার জন্য সে কলেজে ক্লাস ফাঁকি দেওয়া কোনো ব্যাপারই না। আশ্চর্য্যকর হলেও, এগুলো সবই কিছু মূল কারণ ছেলেমেয়েদের কলেজের ক্লাস ফাঁকি দেওয়ার জন্য। এরপর কখনও যদি, আপনার বাচ্চার কলেজে হাজিরা কমের নালিশ আসে, এই সব কারণের মধ্যেই দেখলে খুঁজে পেয়ে যাবেন কারণ।

Story first published: Tuesday, December 13, 2016, 14:30 [IST]
X
Desktop Bottom Promotion