Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সময়টা কি একেবারে ভাল যাচ্ছে না বন্ধু? তাহলে ভাগ্য় ফেরাতে প্যাঁচার লকেট পরতে ভুলবেন না যেন!
ইতিহাস সাক্ষী যে এই বিশেষ ধরনের লেকটটি পরলে বাস্তবিকই ভাগ্য ফিরে যায়। শুধু তাই নয়, আরও একাধিক উপকার মেলে, যে সম্পর্কে এই প্রবন্ধে বিস্তারিত আলোচনা করা হবে।
আমাদের আশেপাশে এমন অনেক জিনিসই রয়েছে যা আপাত দৃষ্টিতে আজব মনে হলেও বাস্তবে কিন্তু বেজায় কাজে আসে। যেমন প্যাঁচার লকেটের কথাই ধরুন না। অনেকে হয়তো হেডিংটা পরে চোখে কুঁচকাতে পারেন। মনে মনে ভাবতে পারেন "এ সবই কুসংস্কার"! কিন্তু ইতিহাস সাক্ষী যে এই বিশেষ ধরনের লেকটটি পরলে বাস্তবিকই ভাগ্য ফিরে যায়। শুধু তাই নয়, আরও একাধিক উপকার মেলে, যে সম্পর্কে এই প্রবন্ধে বিস্তারিত আলোচনা করা হবে।
ইতিহাসের পাতা ওল্টালে জানা যায় সুদূর জাপান থেকে গ্রিক হয়ে ইজিপ্ট এবং এদেশে পর্যন্তও প্যাঁচার লকেট পরার চল শুরু হয়েছিল বহু দশক আগে থেকেই। কারণ সে সময় থেকেই বিশ্বাস করা হত যে প্যাঁচা যেমন অন্ধকারেও স্পষ্ট দেখতে পায়। তেমনি প্যাঁচা লকেট পরলেও খারাপ সময়ে আলোর সন্ধান পাওয়া যায়, বিশেষত জাপানে তো এই পাখিটিকে বেজায় কদর করা হয়ে থাকে। আসলে সেদেশে এমন বিশ্বাস রয়েছে যে বাড়িতেই প্য়াঁচার মূর্তি বা ছবি লাগালে কোনও ধরনের খারাপ ঘটনা ঘটার আশঙ্কা একেবারে কমে যায়। আর যদি লকেটের কথা বলেন, তাহলে ফেংশুইয়ের প্রসঙ্গ না তুলে কোনও উপায় নেই! কারণ প্রচীন এই শাস্ত্রে এমনটা দাবি করা হয়েছে যে প্যাঁচার লকেট পরলে শুভ শক্তির আগমণ ঘটে জীবনে। ফলে নানাবিধ উপকার মিলতে সময় লাগে না। যেমন ধরুন...

১. খারাপ সময় কেটে যায়:
শাস্ত্র মতে প্যাঁচার লকেট পরালে অথবা বাড়িতে পাখিটির মূর্তি বা সোপিস এনে রাখলে গৃহস্থের প্রতিটি কোণায় পজেটিভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে গুড লাক রোজের সঙ্গী হয়ে ওঠে। আর এমনটা হওয়া মাত্র খারাপ সময় যেমন কেটে যায়, তেমনি কর্মক্ষেত্র থেকে সামাজিত জীবন, সবেতেই সম্মান বৃদ্ধি পায় চোখে পরার মতো।

২. ব্রেন পাওয়ার বৃদ্ধি পায়:
আজব শোনালেও ফেংশুই বিশেষজ্ঞদের মতে প্যাঁচার লেকট পরা শুরু করলে শরীর এবং মস্তিষ্কের অন্দরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে ব্রেন পাওয়ার বৃদ্ধি পেতে সময় লাগে না। সেই সঙ্গে মনোযোগ ক্ষমতারও উন্নতি ঘটে। শুধু তাই নয়, এমনটাও বিশ্বাস করা হয় যে এই বিশেষ ধরনের লকেটে উপস্থিত শুভ শক্তির প্রভাবে শরীর চাঙ্গা হয়ে উঠতেও সময় লাগে না।

৩. স্ট্রেস এবং মানসিক অশান্তি দূরে পালায়:
নানা কারণে কি বেজায় চিন্তায় রয়েছেন বন্ধু? তাহলে মানসিক চাপ থেকে মুক্তি পেতে প্যাঁচার লকেট পরতে ভুলবেন না যেন! আসলে এমনটা বিশ্বাস করা হয় যে এই বিশেষ ধরনের লকেটটি পরলে শুধু চিন্তা দূর হয় না। সেই সঙ্গে স্ট্রেস লেভেলও কমতে শুরু করে। ফলে হারিয়ে যাওয়া সুখ-শান্তি ফিরে আসতে সময় লাগে না।

৪. কু-দৃষ্টির কারণে কোনও ক্ষতি হয় না:
যেমনটা আগেও আলোচনা করা হয়েছে যে প্যাঁচার লকেট পরলে বা এই পাখিটির একটি সোপিস বাড়ির যে কোনও ঘরে এনে রাখলে একদিকে যেমন খারাপ শক্তির প্রভাব কমতে শুরু করে, তেমনি কারও কু-দৃষ্টির কারণে কোনও ক্ষতি হওয়ার আশঙ্কাও হ্রাস পায়। সেই সঙ্গে কালো যাদু বা তুকতাকের কারণে কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনাও কমে। তাই তো বলি বন্ধু এই প্রতিযোগিতাময় দুনিয়ায় যদি নিজেকে এবং পরিবারের বাকি সদস্যদের নানাবিধ ক্ষতির হাত থেকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে এই টোটকাটিকে কাজে লাগাতে ভুলবেন না যেন!

৫. কর্মক্ষেত্রে উন্নতি লাভের পথ প্রশস্ত হয়:
ফেংশই শাস্ত্রের উপর লেখা একাধিক বই অনুসারে বাড়িতে একটি প্যাঁচার মূর্তি এনে রাখলে গৃহস্থের পরিবেশ এমন বদলে যায় যে তার প্রভাব শরীর এবং মস্তিষ্কের উপর পরে। ফলে একদিকে যেমন দৈহিক ক্ষমতা বৃদ্ধি পায়, তেমনি স্মৃতিশক্তি এবং মনোযোগ ক্ষমতাও চোখে পরার মতো বাড়তে থাকে। ফলে কর্মক্ষেত্রে চরম সফলতা লাভের সম্ভাবনা যায় বেড়ে। এবার বুঝেছেন তো বন্ধু, ছোটদের পড়ার ঘরে প্যাঁচার শোপিস রাখার পরামর্শ কেন দেওয়া হয়। প্রসঙ্গত, প্যাঁচার লকেট পরলেও কিন্তু সমান উপকার পাওয়া যায়। তাই তো বলি বন্ধু ৩০-এর আগেই যদি বাড়ি,গাড়ি এবং মোটা মাইনের চাকরি পাওয়ার স্বপ্ন পূরণ করতে হয়, তাহলে এই লাকি চার্মটিকে সঙ্গে রাখতে ভুলবেন না যেন!

৬. বড়লোক হয়ে ওঠার স্বপ্ন পূরণ হয়:
শত চেষ্টা করেও কি টাকা সঞ্চয় করে উঠতে পারছেন না? তাহলে বন্ধু আজই একটা প্যাঁচার শোপিস এনে বাড়িতে রাখুন অথবা প্যাঁচার লকেট পরুন। দেখবেন উপকার পাবেন একেবারে হাতে-নাতে! আসলে এমনটা বিশ্বাস করা হয় যে নানাভাবে প্য়াঁচাকে সঙ্গে রাখলে একদিকে যেমন অর্থনৈতিক সমৃদ্ধির ছোঁয়া লাগে, তেমনি কোনও ধরনের অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কাও যায় কমে। ফলে অল্প সময় বড়লোক হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে সময় লাগবে না।

৭. রোগ-ব্যাধির প্রকোপ কমবে:
শুনতে আজব লাগলেও একথার মধ্যে কোনও ভুল নেই যে প্যাঁচার গুণে শরীরে অন্দরে উপস্থিত ছোট-বড় সমস্ত ধরনের রোগ-ব্যাধির প্রকোপ কমতে শুরু করে। ফলে রোগমুক্ত শরীর পাওয়ার স্বপ্ন পূরণ হতে সময় লাগে না। সেই সঙ্গে আয়ুও বৃদ্ধি পায় চোখে পরার মতো। তাই তো বলি বন্ধু সুস্থ শরীরে সুখে-শান্তিতে যদি বাঁচতে হয়, তাহলে ঘরের অন্দরে প্যাঁচার মূর্তিকে জায়গা করে দিতে ভুলবেন না যেন!

৮. স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটে:
এমনটা বিশ্বাস করা হয় যে ছোট্ট একটা প্যাঁচার লকেট পরলে স্বামী-স্ত্রীর মধ্যেকার সম্পর্কের উন্নতি ঘটে, সেই সঙ্গে গৃহস্তের অন্দরে কোনও ধরনের অশান্তি বা কলহ মাথা চাড়া দিয়ে ওঠার সম্ভাবনাও যায় কমে।

প্যাঁচার মূর্তি এবং লকেট রাখার নিয়ম?
ফেংশুই বিশেষজ্ঞদের মতে সোনালী রঙের প্যাঁচার মূর্তি যদি বাড়ির দক্ষিণ-পর্ব কোনে রাখা যায়, তাহলে অর্থনৈতিক উন্নতি ঘটতে যেমন সময় লাগে না, তেমনি কর্মক্ষেত্রে সফলতা লাভ করার সম্ভাবনাও যায় বেড়ে। আর যদি পূর্ব দিকে বা উত্তর দিকে রাখতে পারেন, তাহলে খারাপ কোনও ঘটনা ঘটার আশঙ্কা যায় কমে, সেই সঙ্গে বাকি উপকারগুলি মিলতেও সময় লাগে না। প্রসঙ্গত, এমনটা বিশ্বাস করা হয় যে অফিস ডেস্কে প্যাঁচার মূর্তি রাখলে মাইনে বাড়ে চোখে পরার মতো। সেই সঙ্গে অল্প সময়ে পদন্নতি লাভ করার সম্ভাবনাও থাকে। আর যদি লকেটের সম্পর্কে জিজ্ঞাস করেন তাহলে বলতে হয় এক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখা একান্ত প্রয়োজন। তা হল, এই লকেটটি পরলে নানাবিধ উপকার মেলে ঠিকই। কিন্তু ভুলেও প্যাঁচার লকেট যে নিজে কিনতে যাবেন না। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে নিজে কিনে এমন লকেট পরলে কোনও উপকারই পাওয়া যায় না। তাই কাউকে এমন লতে পরতেই হয়, তাহলে কাউকে অনুরোধ করুন আপনাকে উপহার দেওয়ার জন্য। ইচ্ছা হলে আপনিও কিন্তু কোনও প্রিয় মানুষকে প্যাঁচার লকেট উপহার হিসেবে দিতে পারেন!



Click it and Unblock the Notifications