World Polio Day 2024: কেন পালন করা হয় পোলিও দিবস? জানুন ভারতে পোলিওর অবস্থা

By Bhagysree Sarkar

World Polio Day 2024: পোলিও (Polio) একটি মারাত্মক রোগ, যা সাধারণত অল্প বয়সেও মানুষকে আক্রান্ত করে। পোলিওমাইলিটিজ (Poliomyelitis) এক ধরনের ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা পোলিও নামেই পরিচিত। এই রোগে আক্রান্ত ব্যক্তি সাময়িক বা স্থায়ীভাবে শারীরিক ক্ষতির সম্মুখীন হন ও তার অঙ্গ অবশ বা পক্ষাঘাতে (Paralysis) আক্রান্ত হয়ে পড়ে। সাধারণত এই সংক্রমণ শিশুসহ কিশোরদের মধ্যে প্রবাহিত হয়ে থাকে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শতকরা ৯৫ ভাগেরও বেশি পোলিও আক্রান্ত রোগীর শরীরে কোনও উল্লেখযোগ্য দৃশ্যমান বা স্বল্পমাত্রার উপসর্গ দেখা যায় না। কেবল রক্তে প্রবাহিত হয়ে আক্রান্ত হবার মাত্র কয়েকদিন পূর্বে তা দৃশ্যমান হয়। মানুষকে এই রোগ সম্পর্কে সচেতন করার কারণে প্রতি বছর ২৪শে অক্টোবর বিশ্ব পোলিও দিবস (World Polio Day) পালন করা হয়। এই দিনটি মানুষকে এই মারাত্মক রোগের বিষয়ে জানানো হয়। শুধু তাই নয়, এটি মোকাবেলা করার উপায় সম্পর্কেও বলে। যদিও ভারতকে পোলিও মুক্ত ঘোষণা করা হয়েছে, তবুও বিশ্বের বহু মানুষ এখনও এই রোগে আক্রান্ত।

Polio

এমতাবস্থায় প্রতি বছর পালিত বিশ্ব পোলিও দিবস (World Polio Day 2024) এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ ও নির্মূলের বৈশ্বিক প্রচেষ্টা তুলে ধরার একটি বড় সুযোগ। ১৯৮৫ সালে এই দিনটি উদযাপন শুরু হয়। রোটারি ইন্টারন্যাশনাল দ্বারা তৈরি প্রথম পোলিও ভ্যাকসিনের দলের নেতৃত্বদানকারী চিকিৎসা গবেষক জোনাস সালকের প্রচেষ্টার সম্মানে এই দিনটি পালিত হয়। সেই থেকে আজ অবধি প্রতি বছর ২৪শে অক্টোবর এই দিনটি পালিত হয়।

পোলিও সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিবসটি প্রতি বছর একটি বিশেষ থিম নিয়ে পালিত হয়। এবারও দিবসটির জন্য একটি থিম নির্ধারণ করা হয়েছে, যা হল 'এ গ্লোবাল মিশন টু রিচ এভরি চিল্ড' (A Global Mission to Reach Every Child)।

চিকিৎসকরা বলছেন, পোলিও, পোলিওমাইলাইটিস নামেও পরিচিত। এটি একটি অত্যন্ত সংক্রামক ভাইরাল রোগ যা প্রধানত ৫ বছরের কম বয়সী শিশুদের প্রভাবিত করে। এই কারণে আক্রান্ত শিশু পক্ষাঘাতগ্রস্ত হয় এবং কখনও কখনও মৃত্যু পর্যন্ত হয়। এমতাবস্থায় এই রোগ প্রতিরোধে ১৯৮৮ সালে গ্লোবাল পোলিও ইরাডিকেশন ইনিশিয়েটিভ (GPEI) এর মতো উদ্যোগ শুরু হওয়ার পর থেকে এটি সারা বিশ্বে পোলিওর ঘটনা কমাতে সাহায্য করেছে। এই উদ্যোগের পর পোলিও আক্রান্তের সংখ্যা ৯৯%-এরও বেশি হ্রাস পেয়েছে এবং পোলিও এখন শুধুমাত্র কয়েকটি দেশে একটি স্থানীয় রোগ।

তবে ভারতকে ২০১৪ সালে পোলিও মুক্ত ঘোষণা করা হয়। এই রোগ থেকে শিশুদের রক্ষার জন্য দেশে পোলিও টিকা মুখে মুখে ও ইনজেকশনে ব্যবহার করা হয়। অন্যদিকে কয়েক মাস আগে মেঘালয়ে ভ্যাকসিন-ডিরাইভড পোলিওভাইরাস (VDPV) এর একটি সাম্প্রতিক কেস দেশে একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

Story first published: Thursday, October 24, 2024, 17:24 [IST]
X
Desktop Bottom Promotion