Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
World Anesthesia Day 2024: কেন পালন করা হয় অ্যানেস্থেশিয়া দিবস? জানুন এই দিনটির ইতিহাস
World Anesthesia Day 2024: আজ বিশ্ব অ্যানেস্থেশিয়া দিবস (World Anesthesia Day 2024)। এদিনের মাধ্যমে আমরা সেই সমস্ত চিকিৎসকদের ধন্যবাদ জানাই যারা অপারেশনের সময় (during operation) রোগীদের ব্যথা পেতে দেন না। যেসমস্ত চিকিৎসকরা অ্যানেস্থেশিয়া (Anesthesia) দিয়ে থাকেন, যার কারণে অস্ত্রোপচারের সময় রোগীদের কোনো সমস্যা হয় না। এই বিশেষ দিনটি আমাদের মনে করিয়ে দেয়, অ্যানেস্থেশিয়া কতটা গুরুত্বপূর্ণ (Importance of anesthesia) এবং এটি স্বাস্থ্যসেবার জন্য কী বিশাল অবদান রেখেছেন।
প্রতিবছর আজকের দিন অর্থাৎ ১৬ই অক্টোবর বিশ্ব অ্যানেস্থেশিয়া দিবস পালন করা হয়। অ্যানেস্থেশিয়া গুরুত্ব তুলে ধরে এবং এর উপকারিতা (Benefits of Anesthesia) সম্পর্কে মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই এই দিবস পালন করা হয়। ১৮৪৬ সালের ১৬ই অক্টোবর ইথারের সফল ব্যবহার অস্ত্রোপচারের ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ করে। এই দিনে অ্যানেস্থেশিয়া প্রথম সফল প্রদর্শনী হয়েছিল। এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করতে বিশ্ব অ্যানেস্থেশিয়া দিবস পালিত হয়। দিবসটি অ্যানেস্থেসিওলজিস্টদের অবদানকে (Contribution of anesthesiologists) সকলের সামনে তুলে ধরা এবং ব্যথামুক্ত অস্ত্রোপচারের গুরুত্ব সম্পর্কে মানুষকে জানানোর দিন।

ছবি সৌজন্য- pexels
১৮৪৬ সালে, ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের একটি অপারেটিং থিয়েটারে, চিকিৎসকরা একটি আশ্চর্যজনক পরীক্ষা চালান। তিনি একজন রোগীর উপর ইথার ব্যবহার করেন এবং অস্ত্রোপচারের সময় তাঁকে অজ্ঞান করে দেন। এই প্রথম রোগী অস্ত্রোপচারের সময় ব্যথা অনুভব করেননি। এই সফল পরীক্ষা সার্জারির ক্ষেত্রে একটি বিপ্লব আনে। তাই অনেক দেশে এই দিনটি 'ইথার ডে' নামেও পরিচিত। এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করার জন্য, ওয়ার্ল্ড ফেডারেশন অফ সোসাইটিজ অফ অ্যানেস্থেসিওলজিস্টস (WFSA) বিশ্ব অ্যানেস্থেশিয়া দিবস প্রতিষ্ঠা করেছে। ১৯০৩ সাল থেকে, এই দিনটি প্রতি বছর বিশেষ অনুষ্ঠানের সাথে পালিত হয়।
আগেকার দিনে অস্ত্রোপচার খুবই যন্ত্রণাদায়ক ছিল। বেশিরভাগ ক্ষেত্রে অস্ত্রোপচার স্থগিত করার চেষ্টা করা হয়েছিল, কারণ এই সময়ের মধ্যে রোগীকে অসহনীয় ব্যথার সম্মুখীন হতে হয়েছিল। ব্যথা উপশম করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে কিছু ছিল অত্যন্ত অদ্ভুত এবং অকার্যকর। তবে পরবর্তীতে, অস্ত্রোপচার যতই ছোট হোক না কেন, ব্যথা এড়াতে চিকিৎসকরা অ্যানেস্থেসিয়া নামক একটি বিশেষ ওষুধ ব্যবহার করে থাকেন।
এই ওষুধ রোগীর শরীরের বিভিন্ন অংশে পৌঁছায় এবং ব্যথার সংকেত মস্তিষ্কে পৌঁছানো বন্ধ করে দেয়। এই কারণে অস্ত্রোপচারের সময় রোগী কোনো ব্যথা অনুভব করেন না এবং অজ্ঞান বা আংশিক অচেতন অবস্থায় থাকেন। চিকিৎসা বিজ্ঞানে এর কিছু প্রকারভেদ রয়েছে, যেমন-
স্থানীয় অ্যানেস্থেশিয়া-
এই ধরনের অ্যানেস্থেসিয়ায় শরীরের সামান্য অংশই অসাড় হয়ে যায়। এটি মূলত ছোট অস্ত্রোপচারের জন্য ব্যবহৃত হয়। যেমন দাঁত তোলা, সেলাই ইত্যাদি ক্ষেত্রে। এই ওষুধটি ত্বকে ইনজেকশন দেওয়া হয়, যার ফলে এলাকার স্নায়ুগুলি সাময়িকভাবে অসাড় হয়ে যায়।
আঞ্চলিক অ্যানেস্থেশিয়া-
এই ধরনের অ্যানেস্থেসিয়ায় শরীরের একটি বড় অংশ অসাড় হয়ে যায়। এটি মূলত বড় সার্জারির জন্য ব্যবহৃত হয়। যেমন- পা বা হাতের সার্জারি, সি-সেকশন ইত্যাদি ক্ষেত্রে। এই ওষুধটি মেরুদন্ডের চারপাশে বড় স্নায়ুতে বা তার কাছাকাছি ইনজেকশন দেওয়া হয়।
সাধারণ অ্যানেস্থেশিয়া-
এই ধরনের অ্যানেস্থেসিয়ায় রোগীকে সম্পূর্ণ অচেতন করে দেওয়া হয়। মূলত, হার্ট সার্জারি, মস্তিষ্কের অস্ত্রোপচার ইত্যাদির মতো বড় এবং জটিল অস্ত্রোপচারের জন্য এটি ব্যবহার করা হয়। এই ওষুধটি একটি শিরায় ইনহেলেশন বা ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়, যা পুরো শরীরকে প্রভাবিত করে।



Click it and Unblock the Notifications