Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) সম্পর্কের ক্ষেত্রে অভিজ্ঞ মহিলা সঙ্গী কেন পছন্দ পুরুষদের জানেন কি?
অভিজ্ঞতার দাম সব জায়গায় রয়েছে। আপনি যদি মনে করে থাকেন, শুধুমাত্র চাকরির ক্ষেত্রেই অভিজ্ঞতার যে প্রয়োজন হয়, তা মোটেই নয়। মানুষের সম্পর্কের গভীরতাতেও অভিজ্ঞতার মূল্য ততটাই গুরুত্বপূর্ণ। [(ছবি) পুরুষের তুলনায় মহিলারা বেশিদিন বাঁচে! কারণগুলো কি জানেন?]
জীবনের চলার পথে চড়াই-উতরাইয়ের সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে অভিজ্ঞতাও। প্রেমের সম্পর্কেও এই একই কথা সমানভাবে উল্লেখযোগ্য। সম্পর্কের খেলাঘরে অভিজ্ঞতাসম্পন্ন মানুষটির গুরুত্বও অনেকটা বেড়ে যায়। [(ছবি) প্রথম দেখায় মেয়েদের বিষয়ে কী কী লক্ষ্য করেন পুরুষরা?]
অভিজ্ঞতা মানুষতে নিখুঁত বানাতে সাহায্য করে, সে মহিলা হোক বা পুরুষ। প্রেমের সম্পর্কেও পুরুষরাও মুখে না বললেও অভিজ্ঞতা সম্পন্ন মহিলাদের বেশি পছন্দ করেন। কিন্তু কেন তা কি আপনি জানেন? [(ছবি) চুমুতেই বুঝুন সম্পর্কের খুঁটিনাটি!]
আসুন তাহলে একঝলকে দেখে নেওয়া যাক পুরুষরা সম্পর্কে অভিজ্ঞতাসম্পন্ন মহিলাদের কেন বেশি পছন্দ করেন। [ঘ্যানঘ্যানে স্ত্রী, অখুশি বিবাহিত জীবন আপনার থেকে দূরে রাখবে ডায়বেটিসকে]

নিজের চাহিদা সম্পর্কে খোলাখুলি আলোচনা
অনভিজ্ঞ মহিলারা বেশিরভাগ ক্ষেত্রে চায় না বলা সত্ত্বেও তার পুরুষ সঙ্গী যাতে তাঁর চাহিদা ও মনের কথা বুঝে যায়। পুরুষদের ক্ষেত্রে তা বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়, সবকিছু বুঝে উঠতে উঠতেই অর্ধের সময় কেটে যায়। অন্যদিকে অভিজ্ঞতাসম্পন্ন মহিলারা শোয়ার ঘরে বা বাড়ির বাইরেও নিজের চাহিদা সম্পর্কে খোলাখুলি আলোচনা করতে পারে। ফলে পুরুষদের মাথা ঘামাতে হয় না। বিষয়টা তাদের কাছে অনেক সহজ ও অনেক বেশি উপভোগ্য হয়ে দাঁড়ায়।

নিজের চিন্তাভাবনায় স্থির
সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট ও স্থির চিন্তাভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সম্পর্কের অনেক জটিলতা এড়ানো সম্ভব হয়। প্রেম ভালবাসার বাইরেও অনেক বিষয় থাকে যা নিয়ে ছেলেরা তাঁর প্রেমিকা বা স্ত্রীয়ের সঙ্গে আলোচনা করতে চান। মহিলা সঙ্গীর পরামর্শ পেতে চান। সেক্ষেত্রে অভিজ্ঞতা না থাকলে সেই আলোচনা হওয়া কিছুতেই সম্ভব নয়। এই একই বিষয় তাদের যৌন মিলনের ক্ষেত্রেও প্রযোজ্য।

নিজেদের আবেগকে ভাল ভাবে সামলাতে পারে
অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে মহিলারা নিজের আবেগকে আনেক বেশি ভালভাবে সামলাতে পারে। এই ধরণের মহিলারা পুরুষদের আবেগের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে। কিন্তু অভিজ্ঞতা না থাকলে তা সম্ভব হয় না।

কখন কি প্রয়োজন জানা আছে
অভিজ্ঞতাসম্পন্ন মহিলারা জানেন যৌন ক্রিয়ায় কীভাবে শৈল্পিক ছোঁয়ায় সঙ্গীকে বশে করতে হয়। কীভাবে পুরুষ শরীরে উন্মদনা জাগাতে হয়। যার অভিজ্ঞতা নেই, তার থেকে এই তৃপ্তি পুরুষদের পক্ষে পাওয়াটা কঠিন। আর তাই অভিজ্ঞতাতেই ভরসা রাখা পছন্দ করেন পুরুষরা।

অনেক কিছু শেখার আছে
বিছানায় বা বিছানার বাইরে অভিজ্ঞতাসম্পন্ন মহিলাদের কাছ থেকে অনেককিছু শেখার থাকে পুরুষদেরও। অভিজ্ঞতা মানুষকে অনেককিছু শেখায়। তাঁর জীবনদর্শন এক অনভিজ্ঞ মহিলার জীবনদর্শনের চেয়ে অনেকটাই আলাদা হবে।

গভীর সম্পর্ক
অভিজ্ঞ মহিলারা জীবন থেকে অনেক কিছু শিক্ষা পান। আর তাই নিজের ভালবাসাকে বিনা কারনে হাতছাড়া করতে চান না তারা। নিজের ১০০ শতাংশ দিয়ে সম্পর্ককে সফল করার চেষ্টা করেন তারা। ভালবাসার মূল্য দিতে তারা জানেন।

অযথা মেলেড্রামা করে না
অভিজ্ঞ মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে ভাল দিকটা হল প্রেমিকের নজর আকৃষ্ট করার জন্য অযথা মেলোড্রামা তারা করে না। তারা অনেক বেশি বাস্তববাদী হয়, এবং জীবনকে যুক্তি দিয়ে বিচার করতে জানে তারা। তারা জানে এই অযথা মেলোড্রামা সম্পর্কের ভিত আলগা করে, পুরুষ সঙ্গীর মনে বিরক্তির সঞ্চার করে, যার ফলে সম্পর্ক ভেঙে পর্যন্ত যেতে পারে।



Click it and Unblock the Notifications