Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
আপনার রাশি কি? জিজ্ঞাস করছি কারণ রাশি অনুযায়ী কী ধরনের প্লেটে খাবার খাওয়া উচিত তা জানা না থাকলে বিপদ
কেমন ধরনের প্লেটে খাবার খান আপনি? এমন প্রশ্ন করছি কারণ জ্যোতিষ বিশেজ্ঞের মতে যে রাশির যে ধাতু সহায়, তা দিয়ে বানানো প্লেটে যদি খাবার খাওয়া যায়, তাহলে দারুন সব উপকার মেলে।
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে প্রতিটি মানুষের উপরই নানা ধাতুর নানা প্রভাব পরে থাকে। আর এই কারণে আপনার উপকার হবে না অপকার, তা নির্ভর করে আপনার জন্ম কুষ্টিতে উপস্থিত গ্রহ-নক্ষত্ররা সেই ধাতুর কারণে কীভাবে প্রভাবিত হচ্ছে তার উপর। তাই তো আপনার কুষ্টিতে জোরদার ভাবে আবস্থান করা গ্রহ-নক্ষত্রদের সঙ্গে কোন কোন ধাতুর সম্পর্ক ভাল, তা না জেনে যদি নানাবিধ ধাতু ব্যবহার করা শুরু করেন, তাহলে কিন্তু যে কোনও সময় যে কোনও বিপদ ঘটে যাওয়ার আশঙ্কা থাকে।
তাই এখন প্রশ্ন হল জন্ম কুষ্টি অনুযায়ী কোন কোন ধাতুকে সঙ্গে রাখলে উপকার পাওয়া যায়, সে সম্পর্কে জানা যাবে কীভাবে? কোনও চিন্তা নেই বন্ধু! কারণ এই প্রবন্ধে রাশি অনুযায়ী কার কোন ধাতু উপকারে লাগতে পারে, আর কোনগুলি নয়, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেই সঙ্গে এমন একটি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে, যে সম্পর্কে জানা মাত্রা আপনার চোখ কপালে উঠে যাবেই!
কী বিষয়ের কথা বলছি তাই ভাবছেন নিশ্চয়? তাহলে বলুন তো কেমন ধরনের প্লেটে খাবার খান আপনি? এমন প্রশ্ন করছি কারণ জ্যোতিষ বিশেজ্ঞের মতে যে রাশির যে ধাতু সহায়, তা দিয়ে বানানো প্লেটে যদি খাবার খাওয়া যায়, তাহলে দারুন সব উপকার মেলে। এক্ষেত্রে প্রথমেই ছোট-বড় সব রোগ দূরে পালাতে শুরু করে। ফলে আয়ু বাড়ে চোখে পরার মতো। সেই সঙ্গে সেই ধাতুর প্রভাবে ভাগ্যও ফিরতে শুরু করে। আর একবার গুড লাক রোজের সঙ্গী হলে প্রতিটি দিন যে আনন্দে ভরে ওঠে, তা কি আর বলার অপেক্ষা রাখে। তাই তো বলি বন্ধু শরীর এবং মনকে চাঙ্গা করে তোলার পাশাপাশি মনের ছোট থেকে ছোটতর ইচ্ছা পূরণ করতে আপনার রাশি অনুযায়ী কোনও ধাতু দিয়ে বানানো প্লেটে খাবার খেতে হবে, সে সম্পর্কে জেনে নিতে ভুলবেন না যেন!

১. মেষরাশি:
বিশেষজ্ঞদের মতে এই রাশির জাতক-জাতিকাদের তামার প্লেটে খাবার খাওয়া উচিত। আর দূরে রাখা উচিত প্লাস্টিককে। কারণ মেষরাশির জাতক-জাতিকাদের জন্য প্লাস্টিক একেবারেই শুভ নয়। তাই তো এমন প্লেটে খাবার খেলে শরীর তো খারাপ হবেই, সেই সঙ্গে নানাবিধ সমস্যায় জীবন জর্জরিত হয়ে যাওয়ার আশঙ্কাও বাড়বে।

২. বৃষরাশি:
এদের ক্ষেত্রে রূপো, তামা এবং স্টিল হল বেজায় শুভ ধাতু। তাই তো এই সব ধাতু দিয়ে তৈরি প্লেটেই খাবার খাওয়া উচিত বৃষরাশির জাতক-জাতিকাদের। তবে এক্ষেত্রে একটি বিষয় জেনে নেওয়াও একান্ত প্রয়োজন। কী সেই বিষয়? এই রাশির জাতকদের জন্য অ্যালুমিনিয়াম একেবারেই শুভ ধাতু নয়। তাই এটি যতটা সম্ভাব এড়িয়ে চলাই ভাল।

৩. মিথুনরাশি:
শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মন-মেজাজকে চাঙ্গা রাখতে এই রাশির অধিকারীদের তামার পাত্রে খাবার খাওয়া উচিত।

৪. কর্কটরাশি:
এমনটা বিশ্বাস করা হয় যে এরা যদি নিয়ম করে রূপোর পাত্রে খাবার খান, তাহলে দারুন সব উপকার পাওয়ার পথ প্রশস্ত হয়। কারণ কর্কটরাশির শুভ ধাতু হল রূপো। কিন্তু খেয়াল করে অ্যালুমিনিয়াম এবং পোর্সেলিনকে এড়িয়ে চলাই ভাল!

৫. সিংহরাশি:
বিশেষজ্ঞদের মতে সিংহরাশির জাতক-জাতিকাদের জন্য কপার বেজায় শুভ। তাই সুযোগ থাকলে কপার প্লেট এবং গ্লাস ব্যবহারের চেষ্টা করবেন। তবে এমনটাও বিশ্বাস করা হয় যে সোনাও এই রাশির জন্য বেজায় লাকি। তাই পকেট যদি সঙ্গ দেয়, তাহলে সোনার চামচ ব্যবহার করতে পারেন। কারণ এমনটা করলে আরও বেশি মাত্রায় উপকার পাওয়া যায়।

৬. কন্যারাশি:
রূপো এবং তামা আপনাদের জন্য খুব শুভ। তাই যদি সম্ভব হয়, তাহলে এই দুটি ধাতুকে মিলিয়ে বানানো প্লেট ব্যবহারের চেষ্টা করবেন। আর যদি এমনটা সম্ভাব না হয়, তাহলে শুধুমাত্র তামার থালাকেও কাজে লাগাতে পারেন!

৭. তুলারাশি:
রোগমুক্ত শরীর পাওয়া স্বপ্ন যদি দেখে থাকেন, তাহলে রূপোর থালায় খাবার খেতে ভুলবেন না যেন। আর এড়িয়ে চলতে হবে সেরেমিককে।

৮. বৃশ্চিকরাশি:
গুড লাক রোজের সঙ্গী হয়ে উঠুক, এমনটা যদি চান, তাহলে তামাকে সঙ্গে রাখতে ভুলবেন না যেন! প্রসঙ্গত, এক্ষেত্রে তামার আংটি পরলে যেমন উপকার পেতে পারেন, তেমনি এই ধাতুটি দিয়ে বানানো প্লেটে খাবার খেলেও কিন্তু সমান উপকার পাওয়া যায়।

৯. ধনুরাশি:
বিশেষজ্ঞদের মতে টিন এবং সোনা হল এই রাশির জাতক-জাতিকাদের পক্ষে সবথেকে শুভ ধাতু। কিন্তু সমস্যা হল এই দুই ধাতু দিয়ে বানানো প্লেটে খাবার খাওয়া অনেকের পক্ষেই সম্ভব নয়। তাই ধনুরাশিরা যদি চান, তাহলে স্টিল অথবা সেরেমিক দিয়ে বানানো থালা ব্যবহার করতে পারেন। কারণ এমনটা করলেও কম-বেশি সমান উপকার পাওয়া যায়।

১০. মকররাশি:
এরা ইচ্ছা হলে সেরেমিক প্লেটে যেমন খাবার খেতে পারেন, তেমনি রূপোও এদের পক্ষে বেজায় শুভ ধাতু। তাই পকেট সঙ্গ দিলে রূপোর তৈরি বাসন-পত্রও ব্যবহার করতে পারেন। প্রসঙ্গত, এই রাশির উপর অনের সময় শনির বক্র দৃষ্টি পরার আশঙ্কা থাকে। তাই যদি সম্ভব হয়, তাহলে লোহা দিয়ে বানানো প্লেট ব্যবহার করতে ভুলবেন না যেন। কারণ এই ধাতুটির রুলিং প্ল্যানেট হল শনি। তাই তো লোহার বাসন-পত্র ব্যবহার করলে শনি দেব বেজায় প্রসন্ন হন। ফলে শনি গ্রহের প্রভাবে খারাপ কিছু ঘটনা ঘটার আশঙ্কা যায় কমে।

১১. কুম্ভরাশি:
সেরেমিক এবং প্লাস্টিক বাদে যে কোনও ধরনের থালা ব্যবহার করতে পারেন এরা।

১২. মীনরাশি:
এমনটা বিশ্বাস করা হয় যে এই রাশির জাতক-জাতিকারা যদি সোনার চামচে খাবার খান, তাহলে দারুন সব উপকার মেলে। কারণ এক্ষেত্রে জন্ম কুষ্টিতে বৃহস্পতি গ্রহের অবস্থান জোরালো হতে শুরু করে। ফলে অর্থনৈতিক উন্নতি তো ঘটেই, সেই সঙ্গে কর্মক্ষেত্রে উন্নতি লাভের পথও প্রশস্ত হয়।



Click it and Unblock the Notifications