Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vastu Tips For Dustbin: ভুল করেও এই দিকে রাখবেন না ডাস্টবিন, অর্থ কষ্ট লেগেই থাকবে!
Vastu Tips for Dustbin in Bengali: বাস্তুশাস্ত্রে বাড়িতে থাকা প্রত্যেকটি জিনিসের জন্য একটি নির্দিষ্ট দিক নির্ধারণ করা হয়েছে। এই নিয়মগুলি না মানলে বাড়ির সদস্যদের নানা সমস্যায় পড়তে হয়। ঘরে সব জিনিস সঠিক স্থানে সঠিকভাবে না রাখলে বাস্তু দোষ দেখা দিতে পারে। আর এর প্রভাবে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। বাড়ির সুখ, শান্তি, সমৃদ্ধি নষ্ট হয় এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যও প্রভাবিত হতে পারে। কেরিয়ার ও পারিবারিক সম্পর্কের উপরও নেতিবাচক প্রভাব পড়ে।

বাস্তুতে ডাস্টবিন (Dustbin) রাখার একটি নির্দিষ্ট দিক ঠিক করা হয়েছে। বাস্তু মতে, বাড়িতে রাখা ডাস্টবিন যদি সঠিক জায়গায় না থাকে, তাহলে পরিবারের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। অশুভ শক্তির আনাগোনা বৃদ্ধি পায়। আসুন জেনে নেওয়া যাক, বাস্তু অনুসারে ডাস্টবিন কোন দিকে থাকা উচিত-

১) এই দিকে ডাস্টবিন রাখলে বাস্তু দোষ হয়
বাস্তু মতে, বাড়ির উত্তর-পূর্ব দিকে কখনই ডাস্টবিন রাখবেন না। এই দিকে ডাস্টবিন রাখা থাকলে বাড়ির সদস্যদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে, তাদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। এর প্রভাবে ঘরে বাস্তু দোষ হতে পারে।

২) এই দিকে ডাস্টবিন রাখলে আর্থিক ক্ষতি হয়
বাড়ির দক্ষিণ-পূর্ব দিকেও ডাস্টবিন রাখা উচিত নয়। এর কারণে পরিবারের সদস্যদের আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। অনর্থক কাজে টাকাও বেশি খরচ হয়।

৩) এই দিকে ডাস্টবিন রাখলে একাকীত্ব অনুভব হয়
বাড়ির পূর্ব দিকেও ডাস্টবিন রাখা উচিত নয়। এর প্রভাবে পরিবারের সদস্যদের একাকীত্ব অনুভব হতে পারে এবং কারুর সঙ্গে মিশতে ইচ্ছে করবে না। উন্নতিতে বাধা পড়ে।

৪) এই দিকে ডাস্টবিন রাখলে ক্যারিয়ারে বাধা পড়ে
বাড়ির উত্তর দিকে ডাস্টবিন রাখলে চাকরি এবং ক্যারিয়ারে বাধা পড়তে পারে। তাই এই দিকে ডাস্টবিন না রাখাই ভালো।

৫) ডাস্টবিন রাখার সঠিক দিক
ডাস্টবিন রাখার সঠিক দিকের কথাও উল্লেখ আছে বাস্তুশাস্ত্রে। সেই অনুযায়ী, ডাস্টবিন দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে রাখা শুভ। এই দিকটি আবর্জনা ফেলার উপযুক্ত বলে মনে করা হয়। বাস্তুতে এই দিকগুলিতে ডাস্টবিন রাখা ভালো মনে করা হয়। এছাড়া, উত্তর-পশ্চিম দিকেও ডাস্টবিন রাখা যেতে পারে। এই দিকগুলিতে ডাস্টবিন রাখলে বাস্তু দোষ হয় না।



Click it and Unblock the Notifications