Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
World Tsunami Awareness Day 2024: বিশ্ব সুনামি সচেতনতা দিবস কবে? কেন এইদিন পালিত হয় জানেন?
World Tsunami Awareness Day 2024: সুনামি, শুনলেই মনে পড়ে ২০০৪ সালের ডিসেম্বরের ২৬ তারিখের কথা। এদিন ইন্দোনেশিয়ার (Indonesia) উত্তরাঞ্চলের দ্বীপ সুমাত্রার আচেহতে আঘাত হানে। আর এরপরই সৃষ্টি হয় ভয়ানক সুনামি (Tsunami)। যা সোমালিয়ার উপকূলীয় অঞ্চল পর্যন্ত পৌঁছে যায়।
ভারত মহাসাগরের অনেক দেশেই সেইবারের সুনামির কবলে পড়ে। জানা যায়, কেবল ইন্দোনেশিয়াতেই ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়। তাই সুনামির কথা শুনলেই বুকের ভিতর কেঁপে ওঠে। তবে বিজ্ঞানিরা বলছেন, এই বিপর্যয় রুখতে আমাদের হতে হবে সতর্ক।

প্রতি বছর ৫ই নভেম্বর, বিশ্ব সুনামি সচেতনতা দিবস (World Tsunami Awareness Day) পালিত হয়। যার মূল লক্ষ্য হল, সুনামির ভয়ঙ্কর প্রভাব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এদিনে আমরা সুনামির মতো দুর্যোগ থেকে প্রতিরোধের কৌশলগুলির গুরুত্ব বুঝি। এজন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির (Tsunami awareness program) আয়োজন করা হয় সরকারের তরফ থেকে। এতে আমরা আরও ভালোভাবে এই বিপদ রুখতে প্রস্তুতি নিতে পারবো।
এই দিনটি পালনের পিছনে রয়েছে বিশ্বব্যাপী প্রচেষ্টা। যাতে মানুষ এই দুর্যোগ সম্পর্কে সচেতন থাকে। দিবসের মূল উদ্দেশ্য, সুনামির বিপদ ও প্রভাব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। সঙ্গে জনগণকে সুনামির প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তথ্য দেওয়া হয়। সঠিক তথ্য ও প্রস্তুতি থাকলে আমরা সুনামির ঝুঁকি কমাতে পারি।
সুনামি হল ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বা ভূমিধসের কারণে সমুদ্রে সৃষ্ট বিশাল এক ঢেউ। যা দ্রুত উপকূলীয় এলাকায় পৌঁছয় এবং বিধ্বংসী প্রভাব ফেলে। এটি প্রাণহানি এবং সম্পত্তির ব্যাপক ক্ষতিও করে। বিশ্ব সুনামি সচেতনতা দিবস, ২০১৫ সালে প্রথম শুরু হয়েছিল। জানা যায়, এই সময় এটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত হয়েছিল। আজকের দিনটিতে মূলত, সুনামির কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পালন করা হয়। তবে এর সঙ্গেই কীভাবে সুনামির বিপর্যয় থেকে নিজেদের সুস্থ রাখতে পারি, সেই সম্পর্কেও সচেতন করা হয়।
এদিনে নানা জায়গায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচী, কর্মশালা ও জনসচেতনতা প্রচারের ব্যবস্থা করা হয়। সুনামি থেকে বাঁচার ব্যবস্থা এবং জরুরী প্রতিক্রিয়া পরিকল্পনা সম্পর্কে মানুষদের শিখতে সাহায্য করার লক্ষ্যে স্কুল, কলেজগুলিতে বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করা হয়।



Click it and Unblock the Notifications