Valentine's Day: প্রেমের সপ্তাহে কবে কোন দিন? জানুন ভ্যালেন্টাইন উইকের সম্পূর্ণ তালিকা

By Bhagysree Sarkar

Valentine's Day: ফেব্রুয়ারি মাস শুরু হতেই বাতাসে ভালোবাসার স্পর্শ, চারপাশে রোমান্সের আবহ অনুভব করা যায়। এই মাসেই রয়েছে ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস। যা খুব সম্ভবত কাউকেই মনে করিয়ে দিতে হয় না। তবে ফেব্রুয়ারি শুধু ভালোবাসা দিবসের (Valentine's Day) জন্যই বিখ্যাত না, এ মাসটি 'ভ্যালেন্টাইনস উইক' (Valentine's Week) এর জন্যও বিখ্যাত। এই মাস শুরু হতেই প্রেমীদের মনে বেড়েছে প্রেমের উত্তেজনাও।

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ৭ তারিখ থেকে শুরু হচ্ছে ভ্যালেন্টাইন উইক। ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই দিনগুলি বেশ রোম্যান্টিক, লাভ বার্ডসদের উৎসবের (Love Birds Festival) দিন। এই দিনগুলিতে বিভিন্নভাবে নিজেদের ভালোবাসা প্রকাশ করে থাকেন। এ কারণেই সপ্তাহটিকে ভালোবাসার সপ্তাহও বলা হয়। যেহেতু টানা ৮ দিন ভিন্ন ভিন্ন দিবস আছে, তাই অনেকেই চলতি বছরে কবে কোন দিবস তা নিয়ে দ্বিধায় থাকেন। তাই দ্বিধা দূর করতেই আজকের আমাদের এই প্রতিবেদন-

loving couple
  • ৭ ফেব্রুয়ারি, শুক্রবার - রোজ ডে (Rose Day)

ভ্যালেন্টাইনস সপ্তাহ শুরু রোজ ডে দিয়ে। গোলাপ দিবস মানে গোলাপ দেওয়ার দিন, এই দিনে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে গোলাপ উপহার দিয়ে ভালোবাসার দিন অর্থাৎ ভ্যালেন্টাইন্স সপ্তাহ শুরু করেন। মনে রাখবেন, প্রতিটি রঙের গোলাপেরই কিন্তু একটি বিশেষ বার্তা থাকে। যেমন- লাল গোলাপ ভালোবাসা, হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতিনিধিত্ব করে।

  • ৮ ফেব্রুয়ারি, শনিবার - প্রপোজ ডে (Propose Day)

এটি ভ্যালেন্টাইন্স সপ্তাহের দ্বিতীয় দিন। এদিন মনের সমস্ত সাহস সঞ্চয় করে পছন্দের মানুষকে নিজের অনুভূতির কথা জানানো হয়। সঙ্গী রাজি হলে এদিন থেকেই শুরু হতে পারে নতুন সম্পর্ক। প্রিয়জনকে নিজের আপনার অনুভূতি জানানোর জন্য এই দিনটি অবশ্যই বিশেষ।

  • ৯ ফেব্রুয়ারি, রবিবার - চকোলেট ডে (Chocolate Day)

চকলেট ভালোবাসেন না, এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর। চকলেট শুধু মিষ্টি খাবারই নয়, এটি প্রেমের প্রতীকও বটে। সঙ্গীদের পছন্দের চকলেট উপহার দিয়ে প্রেমের সম্পর্কের আরও মধুরতা বাড়ানোর চেষ্টা করা হয়।

  • ১০ ফেব্রুয়ারি, সোমবার - টেডি ডে (Teddy Day)

মহিলারা টেডি ভীষণ পছন্দ করেন। এই দিনটি ভ্যালেন্টাইন্স সপ্তাহের চতুর্থ দিনে পড়ে। এই দিনে সঙ্গীকে টেডি বিয়ার উপহার দেওয়া হয়। টেডি বিয়ার উষ্ণতা, স্নেহ ও ভালোবাসারও প্রতীক।

  • ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার - প্রমিজ ডে (Promise Day)

ভালোবাসা সপ্তাহের আরেকটি বিশেষ দিন হল এটি। এদিন প্রেমীরা সারাজীবন একে অপরের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেয়। সঙ্গীকে কোনও প্রতিশ্রুতি দিলে তা যেকোনও মূল্যে রাখার চেষ্টা করুন। এতে সম্পর্ক আরও নিবিড় হয়।

  • ১২ ফেব্রুয়ারি, বুধবার - হাগ ডে (Hug Day)

ভালোবাসার মানুষের সঙ্গে আলিঙ্গনের দিন এটি। যা হয় ভ্যালেন্টাইন সপ্তাহের ষষ্ঠ দিনে। এই দিনে মূলত নিজের সঙ্গীকে আলিঙ্গন করা হয়। অনেক সময় কথার মাধ্যমে এই অনুভূতি প্রকাশ করা সম্ভব নয়।

  • ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার - কিস ডে (Kiss Day)

ভালোবাসা দিবসের ঠিক আগের দিনটি হচ্ছে সঙ্গীকে চুমু খাওয়ার দিন। ভালোবাসা সপ্তাহের এটিও একটি গুরুত্বপূর্ণ দিন। আপনার সঙ্গীর মাথায়, হাতে একটি মিষ্টি চুম্বন দিন। তাঁকে বুঝিয়ে দিন, তিনি আপনার কাছে সবকিছু, আপনি কেবল তাঁকেই ভালবাসেন।

  • ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার -ভালোবাসা দিবস (Valentine's Day)

একেবারে শেষ দিনে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এই পুরো সপ্তাহের সবচেয়ে বিশেষ দিন এটি। প্রত্যেকেই প্রিয়জনের জন্য নিজস্ব উপায়ে ভালোবাসা দিবসকে বিশেষ করে তোলার চেষ্টা করেন। রোমান্টিক ডিনার, আন্তরিকতা এবং ভালোবাসার অভিব্যক্তির মাধ্যমে প্রেমিক-প্রেমিকা এই বিশেষ দিনে ভালোবাসা উদযাপন করেন।

Story first published: Monday, February 3, 2025, 12:27 [IST]
X
Desktop Bottom Promotion