Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
আপনার ঠোঁট আপনার চরিত্র সম্বন্ধে কী প্রকাশ করে
আপনি কি জানেন যে, আমরা কারোর ঠোঁট পড়ে কোনো ব্যক্তির চরিত্র সম্পর্কে জানতে পারি? একটি চীনা অনুশীলন মতে, একজন ব্যক্তির ঠোঁট তার প্রকৃতি সম্পর্কে অনেক কিছু বলতে পারে|
ঠোঁট পড়া বিজ্ঞানকে লিপ্সলজি বলা হয়|এই বিজ্ঞান মতে, ঠোঁটের আকৃতি, আকার, পূর্ণতা এবং ঠোঁটের সীমারেখা আপনার বাস্তব চরিত্র প্রকাশ করে|যাইহোক, কিউপিড বো(ওপরের ঠোঁটের মধ্যভাগ), ঠোঁটের আকার এবং নিবিড়তা মানুষের নির্দিষ্ট বৈশিষ্ট প্রকাশ করে|

আকর্ষণীয় ঠোঁটের জন্য লিপস্টিকের গোপন তথ্য
আকর্ষণীয় ঠোঁট মুখের এমন এক বৈশিষ্ট্য যা সহজেই চোখে পরে এবং অনেক মানুষ আপনার ঠোঁটের আকৃতি দেখে আপনার চরিত্র ব্যাখ্যা করার চেষ্টা করে| সাধারণত আমরা চোখ ও মুখের অন্য বৈশিষ্ট দেখে নিজেদের সম্পর্কে জানতে ভালোবাসি|এমনকি সামগ্রিক মুখের দিকে তাকিয়ে, আমরা কারো চরিত্র বুঝে যেতে পারি |
প্রাকৃতিক লাল ঠোঁটের জন্য তেরোটি ঘরোয়া প্রতিকার
এই নিবন্ধটি লিপ্সলজি বিজ্ঞানের উপর ভিত্তি করে, আপনার ঠোঁটের আকৃতি অনুযায়ী আপনার চরিত্র সংজ্ঞায়িত করে| আপনার বন্ধুদের সম্পর্কে কিছু মজার জিনিষ আবিষ্কার করতে নিবন্ধটি পড়ুন|
নিবন্ধটি পড়ে আপনার বন্ধুদের চরিত্র সম্বন্ধে আন্দাজ করুন|
হৃদয় আকৃতির ঠোঁট
হৃদয় আকৃতির ঠোঁটের মানুষরা নতুন ধারনা বাস্তবায়ন করতে চান এবং খুব সৃজনশীল হয়ে থাকেন|তারা দ্রুত চিন্তা করেন এবং আকর্ষণীয় হয়ে থাকেন|তারা তাদের মতামত জোর গলায় পেশ করেন এবং লাজুক প্রকৃতির হন না| পাশাপাশি তারা খুব রোমান্টিকও হতে পারেন|
পূর্ণ ঠোঁট
পূর্ণ এবং হৃষ্টপুষ্ট ঠোঁট থাকার মানুষ খুব সাহসী এবং নির্ভিক হয়ে থাকেন|তারা অন্যের চাহিদার অগ্রাধিকার দিয়ে থাকেন এবং তাদের যত্ন নেন|তারা উদার এবং সহজে বন্ধু তৈরি করতে পারেন|পূর্ণ ঠোঁটের মহিলারা মাতৃত্ব কে প্রাধান্য দিয়ে থাকেন|
প্রশস্ত ঠোঁট
প্রশস্ত ঠোঁটের অধিকারীরা প্রতিভাবান হয়ে থাকেন|তারা পরিপূর্ণতা অর্জন করতে চেষ্টা করেন এবং বিভিন্ন বিষয়ে আগ্রহ দেখিয়ে থাকেন|তারা অভিযোজনীয় এবং বন্ধুদের একটি বড় বৃত্ত বজায় রাখেন|
পাতলা ঠোঁট
এইসকল মানুষ সংরক্ষিত, নিঃসঙ্গ, অথচ জীবনের লক্ষে স্থির থাকেন|তারা খুব সতর্ক এবং স্থিতিশীল হন|পাতলা ঠোঁটের নারীরা স্বাধীন এবং খুব উৎসাহী হয়ে থাকেন, কিন্তু পাশাপাশি সংবেদনশীলও হতে পারেন|
গোলাকার ঠোঁট
তারা সবচেয়ে কমনীয় প্রকৃতির এবং খুব দু:সাহসিক হয়ে থাকেন|গোলাকার ঠোঁটের নারীরা আত্মবিশ্বাসী এবং ঝুঁকি নিতে ভালোবাসেন|তারা অতীত পিছনে ছেড়ে জীবনে অগ্রসর হতে চান |
মদ্ধভাগে ফোলা ঠোঁট
তারা একটি প্রকৃত কোশলপ্রদর্শক এবং তারা তাদের দক্ষতার জন্য বিখ্যাত হয়ে থাকেন | তারা সবসময় মনোযোগ এবং খ্যাতির কেন্দ্রবিন্দুতে থাকেন | তারা সুন্দর মনের হয়ে থাকেন এবং আমোদ আহ্লাদ করতে ভালোবাসেন |
প্রতিসম ঠোঁট
সত্যিকারের প্রতিসম ঠোঁট, যা না খুব পাতলা বা মোটা হয়, খুব কমই পাওয়া যায়, এবং এই ধরণের ঠোঁট নিখুঁত বলে পরিচিত | এই ঠোঁটের মানুষেরা শক্তিশালী মেজাজের হয় | তারা নতুন মানুষের সাথে সংযোগ স্থাপন করতে সময় নেয় এবং বন্ধুদের একটি সীমিত বৃত্ত রাখে|



Click it and Unblock the Notifications





