Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ঠোঁট দেখেও মানুষ চেনা যায়! দেখুন কীভাবে
শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গই কোনও না কোনও সঙ্কেত বহন করে। জানেন কি, ঠোঁট দেখে একজন মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে আন্দাজ করা যায়। ঠোঁটের মধ্যে যে অভিব্যক্তি থাকে তা সহজে মানুষের চোখে ধরা পড়ে। তা থেকে মানুষের স্বভাব সম্পর্কে আন্দাজ করা যায়।

গণপ্রজাতন্ত্রী চিনে মানুষকে চেনার নানা পদ্ধতির মধ্যে অন্যতম হল ঠোঁট দেখে ব্যক্তিত্ব ও স্বভাব সম্পর্কে আন্দাজ করা। বিজ্ঞানের ভাষায় একে বলে 'লিপসোলজি'। এটি অনুযায়ী ঠোঁটের আকার, গঠন ইত্যাদি ব্যক্তিত্বের হদিশ দেয়। কীভাবে এমন সম্ভব হয় তা দেখে নিন নিচের স্লাইডে ক্লিক করে।

হার্টের আকারের ঠোঁট
যে সব মানুষের ঠোঁট হার্টের আকারের হয়, তারা খুব সৃজনশীল হন। নিত্যনতুন আইডিয়া তাদের মাথায় ঘুরপাক খেতে থাকে। খুব তাড়াতাড়ি চিন্তা করার ক্ষমতা থাকে তাদের। নিজের চিন্তাকে প্রকাশ্য়ে আনতে পারেন তারা। এমন মানুষ খুব রোমান্টিক হন।

ভরাট ঠোঁট
যেসকল মানুষের ভরাট ও পুষ্ট ঠোঁট হয় তারা খুব সাহসী হন। এমন মানুষ স্বভাবে পরোপকারী হন। বন্ধু বানাতেও এমন মানুষেরা খুব পারদর্শী হন।

চওড়া ঠোঁট
চওড়া ঠোঁটের মানুষেরা খুব গুণী হন। নানা কাজে নানা শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করেন। এমন মানুষ সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন ও বন্ধু বৎসল হন।

পাতলা ঠোঁট
পাতলা ঠোঁটের মানুষেরা চুপচাপ ও একাকী হন। তবে এরা এদের লক্ষ্যে অবিচল থাকেন। এমন মানুষ ভীষণ সতর্ক হন। পাতলা ঠোঁটের মহিলারা স্বাধীনচেতা, নানা বিষয়ে উৎসাহী আবার আবেগপূর্ণও হন।

গোল ঠোঁট
গোল ঠোঁটের মানুষেরা খুব তাড়াতাড়ি মানুষকে মুগ্ধ করতে পারেন। গোল ঠোঁটের অধিকারী মহিলারা আত্মবিশ্বাসী হন ও ঝুঁকি নিতে ভয় পান না।

ঠোঁটের মাঝের অংশ পুষ্ট
এমন ঠোঁটের মানুষেরা পারফর্মার হন ও খ্যাতির চূড়ায় পৌঁছন। এমন মানুষরা সবসময়ই লাইমলাইটের তলায় থাকেন।

সুষম ঠোঁট
এমন ঠোঁট খুব কম মানুষের হয়। এমন ঠোঁটের প্রতিসম বিন্যাস হয়। এমন ঠোঁটের মানুষদের টেম্পারামেন্ট কঠিন হয়। মানুষের সঙ্গে মিশতে এদের সময় লাগে। ফলে এদের বন্ধুও কম থাকে।



Click it and Unblock the Notifications