Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Samudrik Shastra: হাতের আঙুলের গঠন এরকম হলে সেই মেয়েরা স্বামীর জন্য লক্ষ্মী, শ্বশুরবাড়ি মাতিয়ে রাখেন!
সামুদ্রিক শাস্ত্র অনুসারে, মানুষের হাত, পা, মুখ এবং শারীরিক গঠন দেখেই তার চরিত্র, গুণাবলী, মানসিকতা ও ভাগ্য সম্পর্কে আন্দাজ করা যায়। শরীরের অন্যান্য অঙ্গ যেমন একজন ব্যক্তির স্বভাব এবং ভবিষ্যৎ সম্পর্কে বলে দিতে পারে, তেমনই হাতের আঙুলও ব্যক্তির সম্পর্কে অনেক কিছু বলতে পারে।

সমুদ্র শাস্ত্র বলছে যে, মহিলাদের হাতের আঙুল তাঁদের দোষ, গুণ ও ভাগ্য সম্পর্কে ইঙ্গিত দেয়। একজন মহিলার আঙুলের আকৃতির দেখে জানা যায়, তিনি তাঁর স্বামীর জন্য সৌভাগ্যবতী কি না।

ছোটো ছোটো আঙুল
সামুদ্রিক শাস্ত্র অনুসারে, যে সব মেয়েদের হাতের আঙুল ছোটো ছোটো, তারা বিলাসবহুল জীবন যাপন করতে পছন্দ করেন। নামী দামী জিনিস কেনার দিকে ঝোঁক থাকে এদের। প্রায়ই শপিং-এ বেরিয়ে যান। তবে এরা সম্পর্ক রক্ষার দিকে অত্যন্ত যত্নশীল হন। সুখে-দুঃখে সর্বদা অন্যের পাশে দাঁড়ান। খোলা মনের মানুষ হন এই মহিলারা।

আঙুলের সামনের দিকটা সরু
যে সব মেয়েদের হাতের আঙুলের সামনের দিকটা সরু এবং পেছন দিকটা মোটা, তারা সুখী দাম্পত্য জীবন ভোগ করেন। এরা খুব যত্নশীল প্রকৃতির হন। পরিবারের সদস্যদের দিকে খেয়াল রাখেন। এই মহিলারা তাঁদের স্বামী ও শ্বশুরবাড়ির সবার জন্য সৌভাগ্যবতী হন।

হাতের আঙুল লম্বা
যে সব মেয়ের হাতের আঙুল লম্বা এবং মাথাটা গোল, তারা অত্যন্ত ভাগ্যবতী হন। এরা খুব সহজেই সবার মন জয় করে নেন। সব পরিস্থিতিতেই এরা স্বামীর পাশে দাঁড়ান। এদের সবচেয়ে বড় বিশেষত্ব হল, এদের ব্যবসায়িক বুদ্ধি প্রখর হয় এবং দক্ষ ভাবে ব্যবসা পরিচালনার ক্ষমতা রাখেন।

আঙুল ছোটো ও সরু
যে সব মেয়েদের আঙুল ছোটো ও সরু, তারা বেশ কৃপণ হয়। ছোটোখাটো বিষয়ে এরা রেগে যান। একটু খিটখিটে প্রকৃতির হন। সেই কারণে এই মহিলাদের খুব একটা বন্ধু হয় না কেউই।



Click it and Unblock the Notifications