Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের আশীর্বাদ পেতে চান? তাহলে রাশি অনুসারে এই জিনিসগুলি কিনতে ভুলবেন না যেন!
দূর্গা পুজো, কালী পুজো বা ধনতেরাসের মতো কোনও বিশেষ দিনে জন্ম রাশি অনুসারে এই প্রবন্ধে আলোচিত জিনিসগুলি যদি কিনতে পারেন, তাহলে মা লক্ষ্মী এবং গণেশ দেব বেজায় প্রসন্ন হন।
দূর্গা পুজো, কালী পুজো বা ধনতেরাসের মতো কোনও বিশেষ দিনে জন্ম রাশি অনুসারে এই প্রবন্ধে আলোচিত জিনিসগুলি যদি কিনতে পারেন, তাহলে মা লক্ষ্মী এবং গণেশ দেব বেজায় প্রসন্ন হন। ফলে অর্থনৈতির উন্নতি ঘটতে যেমন সময় লাগে না, তেমনি আরও নানাবিধ সব উপকার পাওয়া যায়। যেমন ধরুন, গণেশ ঠাকুরের কৃপায় পরিবারে সুখ-সমৃদ্ধির ছোঁয়া লাগে। সেই সঙ্গে জ্ঞান এবং বুদ্ধির বিকাশ ঘটতেও সময় লাগে না। অন্যদিকে মা লক্ষ্মী হলে অর্থ এবং সমৃদ্ধির দেবী। তাই তো তাঁর মন জয় করতে পারলে অনেক অনেক টাকার মালিক হয়ে ওঠার স্বপ্ন যেমন পূরণ হয়, তেমনি গৃহস্থের অন্দরে পজেটিভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতেও সময় লাগে না, যার প্রভাবে কোনও খারাপ ঘটনা ঘটার আশঙ্কা একেবারে কমে যায়। সেই সঙ্গে গুড লাকও রোজের সঙ্গী হয়ে ওঠে। আর যখন ভাগ্য একবার ফিরে যায়, তখন মনের ছোট থেকে ছোটতর ইচ্ছা পূরণ হতে যে সময় লাগে না, তা কি আর বলার অপেক্ষা রাখে!
তাই তো বলি বন্ধু বাকি জীবনটা যদি সুখে কাটাতে চান, তাহলে গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মীকে প্রসন্ন করতে রাশি অনুসারে কী কী জিনিস কেনা উচিত, সে সম্পর্কে জেনে নিতে দেরি করবেন না যেন!

১. মেষরাশি:
এমনটা বিশ্বাস করা হয় যে বিশেষ কোনও পুজোর দিনে এই রাশির জাতক-জাকতিকারা যদি সোনা বা রূপোর কয়েন কেনেন, তাহলে মা লক্ষ্মী এবং গণেশ দেব বেজায় খুশি হন। ফলে জীবনের ছবিটা বদলে যেতে যে সময় লাগে না, তা তো বলাই বাহুল্য! প্রসঙ্গত, কোনও বিশেষ দিনে বাড়িতে সাজিয়ে রাখার জন্য ছোট ফাউন্টেন অথবা এমন ছবি যাতে জল রয়েছে, তা কিনলেও কিন্তু সমান উপকার পাওয়া যায়।

২. বৃষরাশি:
বিশেষজ্ঞদের মতে এরা উইন্ড চিমস জাতীয় কিছু কিনলে যেমন নানাবিধ উপকার পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, তেমনি রূপোর কয়েন কিনলেও দেব-দেবী বেজায় প্রসন্ন হন। ফলে মনের ছোট থেকে ছোটতর ইচ্ছা পূরণ হতে সময় লাগে না।

৩. মিথুনরাশি:
সামনেই দূর্গা পুজো। তাই তো বলি বন্ধু এই বিশেষ সময়ে বাপ্পা এবং মায়ের আশীর্বাদ পেতে যদি চান, তাহলে কারুকার্য করা কাপড়ের তোরণ বা বাড়ি-ঘর সাজানোর কোনও আইটেম কিনে ফেলতে ভুলবেন না যেন! কারণ এমনটা বিশ্বাস করা হয় যে কোনও বিশেষ দিনে এই রাশির জাতক-জাতিকারা যদি এই ধরনের জিনিস কেনেন, তাহলে নানাবিধ উপকার পাওয়ার সম্ভাবনা যায় বেড়ে।

৪. কর্কটরাশি:
জল রাখা যেতে পারে এমন কিছু কেনার পাশাপাশি যদি মাটির গণেশ এবং লক্ষ্মী দেবীর মূর্তি কিনে বাড়িতে প্রতিষ্টিত করতে পারেন, তাহলে কিন্তু সর্বশক্তিমানের আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা একেবারে কমে যায়। ফলে চোখের পলকে জীবন আনন্দে ভরে ওঠে।

৫. সিংহরাশি:
এমনটা বিশ্বাস করা হয় যে কোনও শুভ দিনে এই রাশির জাতক-জাতিকারা যদি কাঠের অথবা রূপোর কোনও জিনিস কেনেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থনৈতিক উন্নতি ঘটতে সময় লাগে না। সেই সঙ্গে টাকা-পয়সা সংক্রান্ত নানাবিধ সমস্যাও মিটে যায়।

৬. কন্যারাশি:
পরিবারে সুখ-সমৃদ্ধির ছোঁয়া লাগুক, এমনটা যদি চান, তাহলে কোনও পুজোর দিনে সোনার কিছু কিনে ফেলুন। দেখবেন উপকার পাবেই পাবেন! প্রসঙ্গত, একই উপকার পাওয়া যায় যদি বিশেষ দিনে পার্ফিউম বা সুগন্ধী কেনা যায় তো। তাই তো বলি বন্ধু, যদি চান বাকি জীবনটা আরামেই কাটুক, তাহলে এই ছোট্ট বিষয়টা মাথায় রাখতে ভুলবেন না যেন!

৭. তুলারাশি:
শুভ দিনে আপনারা যদি বাসন পত্র কেনেন অথবা বাড়িতে রূপোর তৈরি গণেশ এবং লক্ষ্মী দেবীর মূর্তি প্রতিষ্টিত করেন, তাহলে নানাবিধ উপকার পাওয়া পথ প্রশস্ত হয়। প্রসঙ্গত, রূপোর গয়না কিনলেও কিন্তু সমান উপকার পাওয়া যায়।

৮. বৃশ্চিকরাশি:
গৃহস্থে মা লক্ষ্মী এবং গণেশ দেবের আগমণ ঘটুত এমনটা যদি চান, তাহলে দূর্গা পুজো অথবা কালি পুজোর সময় তামার কোনও জিনিস কিনতে ভুলবেন না যেন। আর যদি অতিরিক্তি খরচের কারণে এই সময় কিনে উঠতে না পারেন, তাহলে ধনতেরাসের সময় কিন্তু অবশ্যই কিনবেন!

৯. ধনুরাশি:
কর্মক্ষেত্রে থেকে সমাজিক জীবন, সব ক্ষেত্রেই সম্মান বৃদ্ধি পাক, এমনটা যদি চান, তাহলে কোনও বিশেষ দিনে নতুন জামা-কাপড় কিনতে যেমন ভুলবেন না, তেমনি খেয়াল করে মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের মূর্তির জন্য ছোট্ট একটা মুকুট কিনবেন, দেখবেন উপকার পাবেই পাবেন!

১০. মকররাশি:
এই রাশির জাতক-জাতিকাদের হয় ঘর সাজানোর জিনিস কিনতে হবে, নয়তো রূপোর কোনও জিনিস কিনলেও চলবে। বিশেষত ধনতেরাসের দিন যদি আপনারা রূপোর কিছু কিনতে পারেন, তাহলে বেশি মাত্রায় উপকার পাওয়ার সম্ভাবনা থাকে।

১১. কুম্ভরাশি:
যে কোনও সমস্যা মিটে যাক, এমনটা যদি চান, তাহলে কোনও পুজোর দিনে সোনার জল করা কোনও গয়না অথবা তামার কিছু কিনতে ভুলবেন না যেন!

১২. মীনরাশি:
মনের জোর বাড়ার পাশপাশি মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের আশীর্বাদে হারিয়ে যাওয়া সুখ-শান্তি ফিরে আসুক এমনটা যদি চান, তাহলে শুভ কোনও দিনে সিল্কের কাপড় দিয়ে তৈরি রূপালী রঙের কোনও ঘর সাজানোর জিনিস কিনতে হবে! আর যদি এমনটা করতে পারেন, তাহলে বিশ্বাস করুন নানাবিধ সুফল পাবেই পাবেন!



Click it and Unblock the Notifications