Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
খরচ কমিয়ে চটজলদি বড়লোক হয়ে উঠতে টাকার ব্যাগের রং কি হওয়া উচিত জানা আছে?
টাকার ব্যাগের রঙের সঙ্গে বড়লোক হয়ে ওঠার যে কোনও সম্পর্ক থাকতে পারে, তা সিংহভাগ মানুষই যে জানেন না, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
হেডিংটা পড়ে নিশ্চয় আবাক হয়ে গেছেন! কতকটা অবাক হওয়ারই কথা। কারণ টাকার ব্যাগের রঙের সঙ্গে বড়লোক হয়ে ওঠার যে কোনও সম্পর্ক থাকতে পারে, তা সিংহভাগ মানুষই যে জানেন না, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তাই তো এই প্রবন্ধে আপাত আজব এই বিষয়টি সম্পর্কে এমন কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করা হবে, যা পড়তে পড়তে আপনি অবাক হয়ে যেতে বাধ্য!
কথায় বলে বড়লোক হয়ে উঠতে পরিশ্রম এবং ধৈর্যের কোনও বিকল্প নেই! এই ধরনাটিকে ফেংশুইয়ের উপর লেখা একাধিক বইও মান্যতা দিয়েছে, কিন্তু সেই সঙ্গে একটি অজানা বিষয়ের উপরও আলোকপাত করেছে। কী সেই বিষয়? ফেংশুই বিশেষজ্ঞদের মতে পজেটিভ শক্তি যতক্ষণ না সঙ্গ দিচ্ছে, ততক্ষণ শুধুমাত্র পরিশ্রমের বলে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানো মোটেও সম্ভব নয়। তাই তো অল্প দিনে কোটিপতি হয়ে উঠতে প্রথমে পজেটিভ শক্তিকে রোজের সঙ্গী বানাতে হবে, আর তার সঙ্গে যোগ করতে হবে বুদ্ধি এবং পরিশ্রমকে। তাহলেই দেখবেন কেল্লা ফতে হতে সময় লাগবে না।
এখন প্রশ্ন হল পজেটিভ এনার্জির সঙ্গ লাভ করার উপায় কী? এক্ষেত্রে পকেট খসিয়ে নানা মূর্তি বা সোপিস বাড়িতে এনে রাখতেই পারেন। কিন্তু যদি অল্প খরচে দীর্ঘমেয়াদী ফল পেতে হয়, তাহলে এক্ষনিই এই প্রবন্ধে চোখ রাখতে হবে। কারণ এই লেখায় কী কী রঙের ওয়ালেট বা মানিব্যাগ ব্যবহার করলে খরচের মাত্রা কমে এবং বড়লোক হয়ে ওঠার পথ প্রশস্ত হয়, সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করা হবে।
তাহলে আর অপেক্ষা কেন বন্ধু, পজেটিভ শক্তিকে বন্ধু বানিয়ে অনেক অনেক টাকার মালিক হয়ে উঠতে কী কী রঙের মানিব্যাগ ব্যবহার করা উচিত, চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে...

১.কালো এবং নীল:
ফেংশুই বিশেষজ্ঞদের মতে কালো এভং নীল রং হল "ওয়াটার এলিমেন্ট", অর্থাৎ সহজ কথায় এই দুই রঙের মানিব্যাগ ব্যবহার করলে টাকা খরচের প্রবণতা কমতে শুরু করে। সেই সঙ্গে আশেপাশে পজেটিভ শক্তির মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে বড়লোক হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতেও সময় লাগে না। প্রসঙ্গত, আমাদের জীবনের উপরে রঙের যে একটা প্রভাব রয়েছে, তাকে অস্বীকার করা সম্ভব নয়। তাই তো বলি বন্ধু, অনেক অনেক টাকার মালিক হয়ে ওঠার বহুদিন স্বপ্ন যদি পূরণ করতে হয়, তাহলে আজই মানিব্যাগের রং বদলে ফেলতে ভুলবেন না যেন!

২. লাল:
খেয়াল করে দেখবেন মহিলারা লাল রঙের পার্স খুব পছন্দ করেন। কিন্তু ফেংশুই বিশেষজ্ঞদের মতে মানিব্যাগে রং ভুলেও লাল হওয়া উচিত নয়। কারণ লাল রং হল আগুনের প্রতীক। আর আগুন শুধু ধ্বংস করে, এক্ষেত্রে যেমন খরচের প্রবণতাকে বাড়িয়ে দেয়। ফলে খরচের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে ব্যাঙ্ক ব্যালেন্স কমে যেতে সময় লাগে না। ফলে বড়লোক হয়ে ওটার স্বপ্ন, স্বপ্নই থেকে যায়। তাই তো ভুল করে লাল রঙের মানিব্যাগ কিনবেন না। তবে কালোর ছোঁয়া রয়েছে এমন লাল রঙের ব্যাগ কিনতেই পারেন! তাতে কোনও ক্ষতি নেই।

৩. সবুজ রং:
প্রকৃতির রং হল সবুজ। শুধু তাই নয়, ফেংশুইয়ে সবুজ রঙকে উন্নতির প্রতীক হিসেবেও বিবেচিত করা হয়ে থাকে। তাই তো সবুজ রঙের মানিব্যাগ ব্যবহার করলে টাকার পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে। শুধু তাই নয়, এমনটাও বিশ্বাস করা হয় যে সবুজ রঙের প্রভাবে কর্মক্ষেত্রে উন্নতি লাভের পথও প্রশস্ত হয়। ফলে অনেক অনেক টাকায় পকেট তো ভরে ওঠেই, সেই সঙ্গে কর্মক্ষেত্রে পদন্নতি লাভের স্বাদ পেতেও সময় লাগে না।

৪. হলুদ এবং ধূসর:
এই দুই রংকে ফেংশুইয়ে "আর্থ কালার" বলে বিবেচিত করা হয়ে থাকে। কারণ মাটির রঙের সঙ্গে যে হলুদ এবং ধূসর রঙের যোগ রয়েছে। আর এই দুই রঙের মানিব্যাগ ব্যবহার করলে অকারণে টাকা খরচের প্রবণতা কমতে থাকে। ফলে সঞ্চয় বেড়ে যাওয়ার কারণে ব্যাঙ্ক ব্যালেন্স মোটা হয়ে উঠতেও সময় লাগে না।

৫. খয়েরি:
এমনটা বিশ্বাস করা হয় যে কারণে-অকারণে অনেক অনেক টাকা খরচ করে ফেলেন, তারা যদি খযেরি রঙের মানিব্যাগ ব্যবহার শুরু করেন, তাহলে খরচের প্রবণতা কমে। আর যেমনটা আপনাদের সবারই জানা আছে বড়লোক হয়ে ওঠার প্রথম পদক্ষেপ হল সঞ্চয়, যা এক্ষেত্রে বেশ ভাল রকম ভাবেই হয়ে থাকে।

৬. সাদা, গ্রে, সিলভার এবং গোল্ড:
এমনটা বিশ্বাস করা হয় যে এই সব রঙের ওয়ালেট ব্যবহার করা শুরু করলে বড়লোক হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে সময় লাগে না। কারণ এক্ষেত্রে পজেটিভ শক্তির প্রভাব এতটা বেড়ে যায় যে সঞ্চয়ের পরিমাণ বাড়তে শুরু করে। শুধু তাই নয়, জীবনযাত্রারও উন্নতি ঘটে চোখে পরার মতো। তাই তো বলি বন্ধু, এ জীবনে যদি অনেক অনেক টাকার মালিক হয়ে উঠতে হয়, তাহলে এই টোটকাটিকে কাজে লাগাতে ভুলবেন না যেন!



Click it and Unblock the Notifications