Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
কোন রাশির কেমন গিফট পছন্দ জানা আছে কি?
উপহার পেতে কার না ভাল লাগে বলুন। আর সেই গিফট যদি মনের মতো হয়, তাহলে তো কথাই নেই!
উপহার পেতে কার না ভাল লাগে বলুন। আর সেই গিফট যদি মনের মতো হয়, তাহলে তো কথাই নেই! তাই তো বলি বন্ধু এবার থেকে কাউকে উপহার দেওয়ার সময় সেই মানুষটির মন যদি নিমেষে জয় করে নিতে চান, তাহলে এই প্রবন্ধে একবার চোখ রাখতে ভুলবেন না যেন!
কেন এমন কথা বলছি, তাই ভাবছেন নিশ্চয়? আসলে এই প্রবন্ধে প্রতিটি রাশির চরিত্র বিশ্লেষণ করার মধ্যে দিয়ে তাদের কেমন উপহার পছন্দ, তার উপর আলোকপাত করার চেষ্টা করা হয়েছে। তাই তো একবার এই লেখাটি পড়ে ফেললে সহজেই জেনে নিতে পারবেন কোনও মানুষের কেমন উপহার পছন্দ। আর একবার এমনটা জেনে ফেললে যে কারও মন জয় করতে যে আপনার কয়েক সেকেন্ডও সময় লাগবে না, তা কি আর বলার অপেক্ষা রাখে!
চলুন তাহলে জেনে ফেলা যাক কোন রাশির জাতক-জাতিকাদের কেমন উপহার পছন্দ, সে সম্পর্কে...

১. মেষরাশি:
বিশেষজ্ঞদের মতে এই রাশির জাতক-জাতিকারা "ইউনিক" জিনিস বেজায় পছন্দ করেন। তাই তো এদের উপহার দেওয়ার সময় এমন কিছু পছন্দ করবেন, যা বেজায় চমকপ্রদ। প্রসঙ্গত, ইলেকট্রনিক গুডসও এরা ভালবাসেন, তাই এদের গিফট দেওয়ার সময় সেই তালিকায় এমন কোনও জিনিস রাখলেও কিন্তু কেল্লাফতে করতে দেখবেন সময় লাগবে না।

২. বৃষরাশি:
এরা কাঠ বা পাথর দিয়ে তৈরি জিনিস বেজায় পছন্দ করেন। এমনকি চামড়ার জিনিসও বৃষরাশির জাতক-জাতিকাদের পছন্দের তালিকায় একেবারে উপরের দিকে থাকে। তাই এদের উপহার দেওয়ার সময় এই বিষয়টি মাথায় রাখতে ভুলবেন না যেন! তবে ভুলেও এই রাশির জাতক-জাতিকাদের কিন্তু প্লাস্টিকের কোনও জিনিস উপহার দিতে যাবেন না। কারণ এমন জিনিস এদের বেজায় না পসন্দ!

৩. মিথুনরাশি:
এরা কথা বলতে খুব ভালবাসেন। তাই তো এদের গিফট দেওয়ার সময় এমন কিছু দেওয়া উচিত, যা নিয়ে তারা সবাইকে বলে বেরাতে পারেন। যেমন ধরুন আপনি হিমাচলে বেরাতে গেছেন আর সেখান থেকে মিথুনরাশির কোনও বন্ধুর জন্য কোনও সাধু বাবার দেওয়া রুদ্রাক্ষের মালা নিয়ে এসেছেন। এমন গিফট দিলে কিন্তু আপনি অল্প সময়েই বন্ধু মহলে জনপ্রিয় হয়ে উঠতে পারবেন। কারণ...তা নিশ্চয় আর আলাদ করে বলে দিতে হবে না। তাই বন্ধু মিথুনরাশির অধিকারীদের উপহার দেওয়ার সময় একটু যদি ঘাম ঝরাতে পারেন, তাহলে কিন্তু আখেরে নিজেরই উপকার হবে কিন্তু!

৪. কর্কটরাশি:
এরা বই পড়তে বেজায় ভালবাসেন। তাই উপহার হিসেবে বই দেওয়া চলতেই পারে। আর যদি এমনটা করতে মন না চায়, তাহলে এই রাশির জাতক-জাতিকাদের অ্যান্টিক কোনও কিছুও গিফ্ট হিসেবে দিতে পারেন। প্রসঙ্গত, এক্ষেত্রে আরেকটি জিনিসও মাথায় রাখতে হবে, তা হল গ্রাফিক ডিজাইনের জামা-কাপড় বা লকেট এরা খুব পছন্দ করেন। তাই এমন জিনিসও এদের দেওয়া চলতে পারে।

৫. সিংহরাশি:
এরা খুব শৌখিন মেজাজের হয়। তাই এদের কোনও দামি জিনিস যেমন উপহার হিসেবে দিতে পারেন, তেমনি মোবাইলের মতো ইলেকট্রনিক গুডসও থাকতে পারে সেই তালিকায়। মধ্য়া কথা এরা নিজেদের পেছনে টাকা খরচ করতে কখনও পিছপা হন না। তাই এমন মানুষদের জন্য উপহার কেনার সময় আপনার পকেটও যে একটু হালকা হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই!

৬. কন্যারাশি:
হাতের কাজ করা যে কোনও কিছুই এদের খুব পছন্দের জিনিস। তাই এমন মানুষদের উপহার দেওয়ার সময় এমন কিছু দিতেই পারেন। তাছাড়া কাঠ বা পাথর দিয়ে তৈরি জিনিসও কন্যারাশির জাতকেরা বেজায় পছন্দ করেন। তাই ইচ্ছা হলে কাঠের কাজ করা শৌখিন কোনও আসবাব বা সোপিসও এদের গিফট করা যেতে পারে।

৭. তুলারাশি:
এরা খুব রোমান্টিক প্রকৃতির মানুষ হন। তাই অল্প সময়েই যদি এমন মানুষদের মন জয় করতে চান, তাহলে সুগন্ধি মোম অথবা দামি ব্যাগ গিফট করতে পারেন। দিতে পারেন আকর্ষণীয় কোনও পেন্টিংও। তবে ভুলেও চকমকি কোনও জিনিস দিতে যাবেন না যেন! কারণ তুলারাশির জাতকদের পছন্দ খুব উঁচু দরের হয়। ফলে যে কোনও জিনিস এদের কিন্তু খুব একটা পছন্দ হতে নাও পারে।

৮. বৃশ্চিকরাশি:
লেদার জ্যাকেট, জুতো, চেইন, দুল প্রভৃতি জিনিস এই রাশির জাতকদের পছন্দের তালিকায় একেবারে উপরের দিকে থাকে। তাই এদের যদি কখনও উপহার দিতে হয়, তাহলে এমন কিছু জিনিস দিতে ভুলবেন না যেন! প্রসঙ্গত, এই রাশির অধিকারীরা নতুন নতুন জিনিস সম্পর্কে জানতে সদা প্রস্তুত থাকেন। তাই উপহার হিসেবে এদের বই দেওয়াও চলতে পারে।

৯. ধনুরাশি:
এরা ঘুরতে যেতে খুব ভালবাসেন। তাই তো সেই সম্পর্কিত কোনও জিনিস যদি এই রাশির জাতক-জাতিকাদের উপহার হিসেবে দেওয়া যায়, তাহলে কিন্তু এদের মন জয় করতে একেবারেই সময় লাগে না। প্রসঙ্গত, এরা বিদেশি জিনিস দারুন পছন্দ করেন। তাই পরিবারে কেউ যদি আমেরিকা বা ইংল্য়ান্ড থেকে চকোলেটের বক্স এনে থাকেন, তা থেকে কয়েকটা চকোলেট ধনুরাশির বন্ধু বা আত্মীয়র পকেটে পুরে দিন। দেখবেন নিমেষে সে খুশি হয়ে যাবে।

১০. মকররাশি:
সংখ্যা নয়, বরং কেমন মানের গিফ্ট দেওয়া হয়েছে তা এদের কাছে বেজায় গুরুত্বপূর্ণ। তাই মকররাশির কাউকে উপহার দেওয়া সময় এই বিষয়টি মাথায় রাখতে ভুলবেন না যেন!

১১. কুম্ভরাশি:
ডিজিটাল জিনিস এরা খুব পছন্দ করেন। বিশেষত ভিডিও গেম বা হাইফাই মোবাইল ফোন। তাই ঝপ করে যদি কুম্ভরাশির জাতক-জাতিকাদের মন জয় করতে হয়, তাহলে একটু পকেট খালি করতে পিছপা হবেন না যেন!

১২. মীনরাশি:
এই রাশির জাতকেরা গান শুনতে খুব ভালবাসেন। তাই এদের এই সম্পর্কিত কিছু এদের উপহার হিসেবে দেওয়া যেতেই পারে।



Click it and Unblock the Notifications