(ছবি) আপনার চুল আপনার ব্যক্তিত্বের কোন গোপন রহস্য ফাঁস করে?

By Oneindia Staff Writer

চুল যে আপনার সৌন্দর্যের অঙ্গ মাত্র তা মোটেই নয়। আপনার চুল আপনার ব্যক্তি সম্পর্কে অনেক কথা জানাতে পারে। কিন্তু তার জন্য আপনাকে আগে জানতে হবে কোন ধরনের চুল দেখে কী বোঝা যায়।

সত্যি কথা বলতে চুলতো আর এক ধরণের হয়না। কারোর লম্বা চুল তো কারোর ছোট চুল, কেউ পছন্দ করেন কালার হেয়ার কেউ পছন্দ করেন চুলেন প্রাকৃতিক রং। কেউ নিজের স্ট্রেট চুলের শো অফ করে তো কেউ নিজের কোঁকড়ানো চুল সামলাতেই ব্যস্ত। এর বাইরেই রূক্ষ চুল, উজ্জ্বল চুল, মোটা চুল, পাতলা চুল কত কিছুই না আছে। [(ছবি) এই কটি ঘরোয়া পদ্ধতিতে অতি সহজেই টাক মাথাতেও চুল গজাবে!]

চুলের এই বৈশিষ্টেই লুকিয়ে রয়েছে মানুষের ব্যক্তিত্বের নানা দিক। আপনাকে শুধু বুঝে নিতে হবে। তাহলে আসুন একঝলকে দেখে নেওয়া যাক কোন ধরনের চুল কী কথা বলে।

স্ট্রেট চুল

স্ট্রেট চুল

সোজা চুল যাদের তারা মূলত একটু গম্ভীর ও শান্ত প্রকৃতির হন। তবে একই সঙ্গে ভীষণ আভিজাত্যপূর্ণ হন। এদের চিন্তন শক্তি প্রখর হয়। তবে এরা খুব একটা মিশুকে হন না। এরা পরিশ্রম করতে ভালবাসেন। কারণ এদের লক্ষ্য স্পষ্ট। তবে কিছু কিছু ক্ষেত্রে সাফল্য পাওয়ার জন্য এরা একটু স্বার্থপর হতে পারেন।

কোঁকড়া চুল

কোঁকড়া চুল

কোঁকড়া চুল হল প্রাণবন্তের প্রতীক। এই ধরণের চুল যাঁদের তারা সাধারণত, খুব মিশুকে ও প্রাণবন্ত স্বভাবের হন। এদের উদ্যম প্রশংসার যোগ্য। এরা কিছু কিছু ক্ষেত্রে অদ্ভুদ সব কার্যকলাপ করতে পারেন। দুনিয়ার তোয়াক্কা এরা করেন না।

ঢেউ খাওয়া চুল

ঢেউ খাওয়া চুল

এই ধরণের চুল যাদের তারা সৃজনশীল হন। এদের জীবনের লক্ষ্যই হল বেপরোয়া, লাগামছাড়া। এরা মানসিক ও শারীরিক ভাবে যথেষ্ট সক্রিয় হন। একা চিন্তা করতে ভালবাসেন। মাঝে মাঝে একা থাকতে ভালবাসেন।

পার্লারে লালন পালন করা চুল

পার্লারে লালন পালন করা চুল

যদি চুলের যত্ন নেওয়ার জন্য স্যালোঁ বা পার্লারে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারেন, কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করতে পারেন তাহলে আপনি আমাদের এই শ্রেণীতে পড়েন। এই ধরণের মানুষ আত্মপ্রেমেই মগ্ন। আর সবকিছু নিয়ে খুব খুঁতখুঁতে। এঁরা নিজেদের নিয়েই ব্যস্ত, এবং সব জায়গায় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে চান।

চুলের নিজস্বতা

চুলের নিজস্বতা

যারা নিজের চুল নিয়ে এক্সপেরিমেন্ট একদম পছন্দ করেন না, তারা এই শ্রেণীতে পড়েন। এরা বুদ্ধিমতী হন এবং নিজের সময় গঠনমূলক কাজে দিতে চান। পাকা চুল দেখা গেলেও একা কলপ বা রং করানো পছন্দ করেন না। দুনিয়ার পরোয়া এরা করেন না, নিজের লুক বা রূপ নিয়ে মাথা ঘামান না।

চুল বেধে রাখা

চুল বেধে রাখা

যারা অধিকাংশ সময় চুল বেঁধে রাখেন তারা এই শ্রেণীর। এঁরা সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করেন। সবকিছু পরিকল্পনামাফিক করতে চান। এরা পরিশ্রম করেন। কিন্তু এরা এত বেশি পরিকল্পনামাফিক সব করতে যান যে বেশিরভাগ সময়েই ব্যর্থতার মুখোমুখি হতে হয়।

চুল খুলে রাখা

চুল খুলে রাখা

যারা চুল সবসময় খুলে রাখেন তারা সাধারণত স্বাধীনচেতা হন। এরা বাকি কে কি বলছে তার তোয়াক্কা করেন না। এরা জীবনে নানা ধরনের এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন। ঝুঁকি নেওয়া এদের নেশা। এরা ঘুরতে ভালবাসেন।

এই সংক্রান্ত আরও কিছু খবর পড়ুন

(ছবি) চুল ঝরা বন্ধ করবে পেঁয়াজের রস

X
Desktop Bottom Promotion