Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সাবধান: আপনি কি মাঝে মধ্যেই মৃত ব্যক্তির স্বপ্ন দেখেন নাকি?
কয়েক বছরের অন্তরে তনয়ার বাবা-মা হঠাৎই মারা গিয়েছিলেন। খুব যে ভুগছিলেন, এমনও নয়। তাই বাস্তবিকই খুব ভেঙে পরেছিল আমরা বন্ধু। সেই সময় ও প্রায়ই বাবা-মায়ের স্বপ্ন দেখতে। স্বপ্নে নাকি কাকু-কাকিমা তনয়ার নাম ধরে বারে বারে ডাকতো। ফিরতে চাইতো ওর কাছে। এমনটা শোনার পর আমাদের কারোরই সে সময় অস্বাভাবিক মনে হয়নি। কিন্তু আজও তনয়ার স্বপ্ন ওর বাবা-মা আসে। কথা বলে। এমনকী মাঝে মধ্যে নাকি তনয়া কাজ করতে করতে ওর বাবা-মার গলার আওয়াজও শুনতে পান। এমনটা হওয়া কি স্বাভাবিক?
এই ধরনের ঘটনা ঘটা কিন্তু একেবারেই স্বাভাবিক নয়। তনয়ার মতো কারও সঙ্গে যদি একই ঘটনা ঘটে থাকে, তাহলে বাকি প্রবন্ধে চোখ রাখতেই হবে। কারণ...

বাস্তব ১:
মৃত ব্যক্তির স্বপ্ন দেখলে বা তাদের গলার আওয়াজ স্পষ্ট শুনতে পেলে বুঝবেন আগামী দিনে খুব কঠিন সময় আসতে চলেছে আপনার। তাই তো বারে বারে স্বপ্নে এসে তারা আপনাকে সাবধান করার চেষ্টা করছেন।

বাস্তব ২:
স্বপ্নে আসা মৃত ব্যক্তি আপনাকে যা বলতে চাইছে, তা কি বুঝতে পারছেন? স্বপ্নটা যদি খারাপ কিছু নিয়ে না হয়ে থাকে, আর মৃত ব্যক্তির বলা কথাগুলি যদি আপনি বুঝতে না পেরে থাকেন, তাহলে জানবেন ভাল সময় আপনার জন্য অপেক্ষা করছে।

বাস্তব ৩:
পৃথিবী ছেড়ে চলে যাওয়া আপনার কাছের মানুষটি কি খুব শান্ত গলায় আপনার নাম ধরে ডাকে? এমনটা হওয়ার অর্থ হল আপনার সঙ্গে খুব শীঘ্র কোনও পুরনো বন্ধুর দেখা হতে চলেছে।

বাস্তব ৪:
অনেকেই তাদের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানিয়েছিলেন তাদের নাকি প্রায়ই মনে হয় চেনা কেউ খুব গম্ভীর গলায় তাদের নাম ধরে ডাকছে। এমনটা তখনই হয়, যখনই জীবনের মানচিত্রটাই বদলে যাওয়ার অপেক্ষায় থাকে। অর্থাৎ আপনার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনার জীবন সম্পর্কে ভাবনা-চিন্তাটাই বদলে দেবে।

বাস্তব ৫:
শ্মশান বা চিতার স্বপ্ন দেখলে জানবেন আপনার সঙ্গে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। তাই যতটা সম্ভব সাবধানে থাকার চেষ্টা করবেন। অনেক সময় এমন স্বপ্ন দেখলে নাকি বৈবাহিক জীবনে নানা ঘাত প্রতিঘাত আসতে থাকে। তাই এই সময় ভুলেও কোনও রিস্ক নেবেন না যেন!

বাস্তব ৬:
ভূতের রাজা না হলেও আপনার স্বপ্নে আসা আত্মা বা মৃত ব্যক্তিটি যদি ক্ষতিকারক না হন। সে যদি খারাপ কিছু কথা না বলেন, তাহলে বুঝবেন ব্যবসায় বা কর্মজীবনে সফলতা আসতে চলেছে। কিন্তু এমন স্বপ্ন দেখার সঙ্গে সফলতার কী সম্পর্ক, তা যদিও জানা নেই। কিন্তু যারা এইসব বিষয় নিয়ে চর্চা করেন তারা এমনটা বিশ্বাস করে থাকেন।

বাস্তব ৭:
স্বপ্নে আসা মানুষটি যদি কারও দিকে অথবা কোনও কিছুর দিকে তাকিয়ে থাকে, তাহলে সাবধান! কারণ এমন স্বপ্ন দেখার অর্থ হল আপনার সঙ্গে খারাপ কিছু ঘটতে চলেছে।



Click it and Unblock the Notifications