Money in Dream: ঘুমের মধ্যে প্রায়ই টাকা-পয়সার স্বপ্ন দেখেন? জানুন এ কীসের ইঙ্গিত!

Money Dream Meaning in Bengali: স্বপ্নের জগত কাল্পনিক হলেও, আমাদের জীবনের নানা শুভ-অশুভ ঘটনার ইঙ্গিত দিয়ে যায়। অনেক স্বপ্ন আমাদের জীবনে আনন্দের আগমন ঘটায়। আবার, কিছু স্বপ্ন বিপদের পূর্বাভাস দিয়ে যায়। বলা হয়, একজন মানুষ যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যান, তিনি সে রকম স্বপ্নই দেখেন। স্বপ্নশাস্ত্র অনুসারে, এমন কিছু স্বপ্ন আছে যা ব্যক্তির আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আজ আমরা আলোচনা করব, ঘুমের মধ্যে টাকা-পয়সার স্বপ্ন দেখলে তার কী ব্যাখ্যা হতে পারে। স্বপ্নে টাকা দেখা শুভ নাকি অশুভ, চলুন জেনে নেওয়া যাক।

What does it mean to find money in a dream

১) স্বপ্নশাস্ত্র অনুসারে, স্বপ্নে নিজেকে অনেক পয়সা বা কয়েনের মাঝে দেখা অথবা পয়সার শব্দ শুনতে পাওয়া অত্যন্ত অশুভ। মনে করা হয়, স্বপ্নে কয়েন দেখা আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয়।

২) স্বপ্নে নিজেকে মূল্যবান কিছু খুঁজতে দেখাও ভালো নয়। স্বপ্নশাস্ত্র অনুসারে, এই জাতীয় স্বপ্ন ভবিষ্যতে আর্থিক ক্ষতি ও অসফলতার ইঙ্গিত দেয়।

৩) স্বপ্নে যদি দেখেন যে কেউ আপনাকে টাকার নোট দিচ্ছে, তাহলে খুব শীঘ্রই আপনার আর্থিক উন্নতি হবে। এই ধরনের স্বপ্ন দেখা খুবই শুভ। এর অর্থ হল, আপনি হঠাৎ কোথাও থেকে অর্থ পাবেন এবং আপনার আর্থিক অবস্থাও শক্তিশালী হবে।

৪) স্বপ্নে নিজেকে ব্যাঙ্কে অর্থ জমা করতে বা কোনও ধরণের সঞ্চয় করতে দেখেন, তাহলে জানবেন শীঘ্রই আপনার ধন লাভ হবে এবং আয়ের উৎসও বাড়বে।

৫) স্বপ্নে নিজেকে যদি টাকা-পয়সা খুঁজে পেতে দেখেন, তাহলে বুঝবেন আপনি নতুন কিছু অর্জন করতে চলেছেন। তা হতে পারে নতুন জ্ঞান, নতুন সাফল্য অথবা নতুন উপলব্ধিও হতে পারে। এই ধরনের স্বপ্ন অর্থ আগমনেরও ইঙ্গিত দেয়।

৬) যদি স্বপ্নে দেখেন যে, প্রথমে অনেক টাকা খুঁজে পেয়েছেন এবং পরে সেই টাকা হারিয়েও ফেলেছেন, তাহলে এর অর্থ হতে পারে, আপনার খুব শীঘ্রই অর্থ লাভ হবে। কিন্তু তারপরই টাকা হারানোর স্বপ্ন ইঙ্গিত করে, আপনার মধ্যে আত্নবিশ্বাসের অভাব রয়েছে।

Story first published: Tuesday, January 24, 2023, 20:34 [IST]
X
Desktop Bottom Promotion