Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
স্বপ্নে নিজের বা প্রিয়জনের মৃত্যু দেখেছেন? ভয় না পেয়ে জানুন এর আসল অর্থ
Death Dream Meaning: আমরা প্রত্যেকেই প্রায় দিন কোনও না কোনও স্বপ্ন দেখি। স্বপ্নশাস্ত্র বলছে, স্বপ্নের জগৎ কাল্পনিক হলেও, তা আমাদের জীবনের নানা শুভ-অশুভ ঘটনার আগাম ইঙ্গিত দিয়ে যায়। অনেক স্বপ্ন দেখে আমরা খুব ভয়ও পেয়ে যাই এবং কিছুতেই তা ভুলতে পারি না। ঠিক যেমন মৃত্যুর স্বপ্ন ব্যক্তিকে ভীত-সন্ত্রস্ত করে তোলে। অনেকে মনে করেন যে হয়তো তাঁদের দিন ফুরিয়ে এসেছে। কিন্তু শাস্ত্র বলছে অন্য কথা।
শাস্ত্র মতে, মৃত্যুর স্বপ্ন সবসময় অশুভ ইঙ্গিত দেয় না। মৃত্যুর স্বপ্ন অনেক ক্ষেত্রে শুভ কিছুর সঙ্কেত বহন করে। মৃত্যুর কোন স্বপ্নের অর্থ কী, তা জেনে নিন এখানে।

আপনার মৃত্যুতে পরিজনদের কান্নার স্বপ্নের অর্থ
স্বপ্নে যদি নিজের মৃত্যুতে পরিবার-পরিজনদের কাঁদতে দেখেন, তা হলে তার অর্থ হল আপনি আপনার পরিবারের কোনও প্রয়োজন পূরণে সক্ষম নন অথবা পরিবারের সদস্যদের আপনার কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা রয়েছে। এ ছাড়া, অদূর ভবিষ্যতে পরিবারের কোনও সদস্যের অসুস্থতারও ইঙ্গিত দেয় এমন স্বপ্ন।
দুর্ঘটনায় মৃত্যুর স্বপ্ন দেখা
দুর্ঘটনায় নিজের মৃত্যুর স্বপ্ন দেখার মানে শীঘ্রই আপনার জীবনে কোনও চ্যালেঞ্জিং পরিস্থিতি আসতে চলেছে। পেশাগত ও ব্যক্তিগত জীবনে চ্যালেঞ্জ, কঠিন পরিস্থিতির দিকে ইশারা করে এই স্বপ্ন।
আবার এই স্বপ্ন ইঙ্গিত দেয় যে, ভবিষ্যতে আপনাকে এমন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, যা আপনার জীবনকেই বদলে দেবে। এমন স্বপ্ন দেখে ভয় পাবেন না, বরং নির্ভয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন।
নিজের মৃত্যুতে কান্নার স্বপ্ন
যদি কখনও এমন স্বপ্ন দেখেন যে আপনি নিজের মৃত্যুতেই কাঁদছেন, তা হলে তার অর্থ হল আপনাকে শীঘ্রই এমন কাউকে ভুলে যেতে হবে যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আপনাকে আপনার জীবনে কিছু পরিবর্তন করতে হবে। অতীত ছেড়ে ভবিষ্যত নিয়ে আরও ভাবনা-চিন্তা করতে হবে।
স্বপ্নে নিজের মৃত্যু দেখা
স্বপ্নশাস্ত্র অনুযায়ী, নিজের মৃত্যুর স্বপ্ন দেখা অত্যন্ত শুভ ফলদায়ী। এর অর্থ হল আপনি দীর্ঘায়ু হবেন। শীঘ্রই কোনও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য লাভ করতে পারেন। জীবনের কোনও বড় সমস্যা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, জীবনের নতুন সূচনার ইঙ্গিতও বহন করে নিজের মৃত্যুর স্বপ্ন।
মৃত ব্যক্তির স্বপ্ন দেখা
স্বপ্নে কোনও মৃত ব্যক্তিকে দেখার অর্থ, আপনি তাঁর স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারছেন না। এখনও সেই ব্যক্তির কথা ভাবেন। আবার যদি স্বপ্নে এমন কোনও আত্মীয়কে দেখেন যিনি কিছুক্ষণ আগে মারা গেছেন, তবে এটি মৃত ব্যক্তির প্রতি আপনার সংযুক্তির ইঙ্গিত দেয়।
পূর্বপুরুষের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে তাঁদের কোনও ইচ্ছা অপূর্ণ থেকে গেছে এবং তাঁরা স্বপ্নের মধ্যে সেই ইচ্ছাপূরণ করার ইঙ্গিত দিচ্ছেন। তাই স্বপ্নে দেখা পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য তাঁর ইচ্ছা পূরণের চেষ্টা করুন, দান-পুণ্য করুন এবং শ্রাদ্ধ-শান্তি করুন।
শ্মশানযাত্রার স্বপ্ন দেখা
শ্মশান যাত্রার স্বপ্ন দেখা অত্যন্ত শুভ বলে মানা হয়। এই স্বপ্ন দেখলে বুঝবেন শীঘ্রই বড়সড় আর্থিক লাভ হতে চলেছে। এর ফলে আপনার আর্থিক উন্নতি হবে। আবার, কোনও বয়স্ক ব্যক্তি যদি এমন স্বপ্ন দেখেন, তা হলে তার অর্থ হল শীঘ্রই তাঁদের সব রোগ-ব্যাধি দূর হবে এবং আয়ু বাড়বে।
Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতা যাচাই করেনি এবং কাউকে মানতে বাধ্য করছে না।



Click it and Unblock the Notifications
