Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) প্রথম দেখায় মেয়েদের বিষয়ে কী কী লক্ষ্য করেন পুরুষরা?
এর আগে আমরা আলোচনা করেছি যে প্রথম দেখায় পুরুষদের মধ্যে কী কী লক্ষ্য করেন মহিলারা। এবার পালা জানবার যে মহিলার মধ্যে ঠিক কোন কোন বিষয় লক্ষ্য করেন পুরুষরা। [(ছবি) প্রথম ডেটে পুরুষদের মধ্যে কী কী দেখেন মহিলারা ?]
মহিলাদের অধিংকাশেরই ধারণা পুরুষরা মেয়েদের শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যেই আকৃষ্ট হয়। তা প্রথম দেখাতে তো আর মনের সৌন্দর্য বোঝা তো সবার পক্ষে সম্ভব নয়। কিন্তু পুরুষ যে শুধুমাত্র মহিলাদের চেহারা লক্ষ্য করেন তাও নয়। বেশ কিছু জিনিস আছে যা পুরুষরা লক্ষ্য করেন। এবং তার মাধ্যমেই মহিলা সম্পর্কে ফার্স্ট ইম্প্রেশন পাওয়ার চেষ্টা করেন। [(ছবি) জেনে নিন কীভাবে নিয়মিত পর্ন দেখা সম্পর্ক নষ্ট করে!]
কিন্তু ঠিক কী কী ছেলেরা লক্ষ্য করছেন তা মহিলাদের পক্ষে কিন্তু ধরা মুশকিল। আর তাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আমরা। আসুন ঝটপট দেখে নেওয়া যাক প্রথম দেখায় মেয়েদের বিষয়ে কী কী লক্ষ্য করেন পুরুষরা। [(ছবি) চুমুতেই বুঝুন সম্পর্কের খুঁটিনাটি!]

হাসি
ভুবন ভোলানো হাসির প্রয়োজন নেই, তবে মেয়েদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত স্মিত হাসিই একজন পুরুষকে ঘায়েল করার জন্য যথেষ্ট। আর তাই প্রথম দেখাতে মেয়েদের হাসি ভাল করে লক্ষ্য করেন পুরুষরা। হাসার সময় গাসে টোল পড়লে তো কথাই নেই।

চোখ
কথায় বলে চোখই মনের আয়না। তাই চোখের মাধ্যমেই মনের কথা বোঝার চেষ্টা করেন পুরুষরা। এক্ষেত্রে চুপি চুপি একটা কথা বলে রাখি, যে মহিলারা চোখে চোখ রেখে কথা বলেন, তাদেরকে বেশি পছন্দ করেন মহিলারা। তাই প্রথম ডেটে কখনও সানগ্লাস পরে যাবেন না।

সুগন্ধ
মহিলাদের মতো পুরুষরাও সুগন্ধের পিছনে পাগল। মহিলা যত সুন্দরী তণ্বীই হোক না কেন, যদি শরীর দিয়ে দুর্গন্ধ আসে পুরুষরা তখনই সেখান থেকে পালাবে। তা বলে শরীরের গন্ধ ঢাকতে বা পুরুষদের আকৃষ্ট করার জন্য কেউ যদি কড়া সুগন্ধওয়ালা পারফিউম ব্যবহার করেন, সেটাই খুব একটা ভাল চোখে নেন না পুরুষরা।

দাঁত
কোনও মহিলা যদি সুপার হটও হন অথচ হাসির সময় দাগ ধরা দাঁত, বা হলদেটে দাঁত বাইরে বেরিয়ে পড়ে তাহলে বুঝবেন পুরুষ প্রান্ত থেকে সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছে।

চুল
মেয়েদের লম্বা চুল পছন্দ ছেলেদের। খোলা চুল বেশি পছন্দ করেন ছেলেরা। এবং আপনি কীভাবে আপনার চুলকে সামলাচ্ছেন তাও কিন্তু আড়চোখে খেয়াল করেন পুরুষরা।

কন্ঠস্বর
আপনি কী জানেন মহিলা কন্ঠস্বরে লুকিয়ে রয়েছে ছেলেদের প্রেমে ফেলার রহস্য। অনেক সময় দেখা না হলেও শুধু ফোনে কন্ঠস্বর শুনেই মহিলাদের প্রেমে পড়ে যেতে পারেন পুরুষেরা। কোকিলকন্ঠী এবং হাস্কি ভয়েস দুধরণের কন্ঠস্বরই পছন্দ পুরুষদের। তবে কর্কষ কন্ঠস্বর পছন্দ নয় কারোর। আর তাই প্রথম দেখাতে কথা বলে কন্ঠস্বর প্রচণ্ডভাবে লক্ষ্য করে পুরুষরা।

মেক-আপ
ন্যাচারাল বিউটিই প্রথম পছন্দ পুরুষদের। তবে নিজেকে সুন্দর দেখাতে মেক আপ মেয়েদের নিশ্চয় করা উচিত। তবে চড়া মেক আপ পছন্দ নয় পুরুষদের। তাই আপনি বুঝতে না পারলেও প্রথম দেখাতে আপনার মেক-আপের রুচি প্রচণ্ডভাবে খেয়াল করেন পুরুষরা।

কীভাবে নিজেকে ক্যারি করছেন
আপনি সুপার মডেলের মতো সাজুন বা সাধারন চুড়িদার কামিজে তৈরি হোন, নিজেকে মহিলারা কীভাবে ক্যারি করছেন তা কিন্তু লক্ষ্য করেন পুরুষরা। আপনি শর্ট ড্রেস পড়লেন, অথচ আপনার আচরণে সতর্ক-আড়ষ্ঠ ভাব থাকলে তা মোটেই পছন্দ করেন না পুরুষরা।

চেহারা
সবশেষে এটা অস্বীকারের কোনও জায়গাই নেই প্রথম দেখাতে চোখ দিয়ে মহিলাদের শরীরকে আপাদমস্তক স্ক্যান করেন পুরুষরা। অবশ্যই তণ্বী ছিপছিপে চেহারা পুরুষদের আকৃষ্ট করে বেশি। তবে জিরো ফিগার একেবারে নাপসন্দ ছেলেদের।



Click it and Unblock the Notifications