Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
তিল দেখেই বলে দেওয়া যায় কেমন মানুষ আপনি!
কিছু কিছু জিনিস রয়েছে যাতে আমরা ভারতীয়রা না চাইতেও বিশ্বাস করি। এর পিছনে কি যুক্তি রয়েছে সেটাকে বড় করে না দেখেই এর পিছনে ছুটতে শুরু করি আমরা। এই বিশ্বাস ও অন্ধবিশ্বাস যাই বলুন না কেন, সবকিছুই যে বৃথা তেমন নয়। অনেক কিছুই মিলে যায়। আর ফলে এমন জিনিসের প্রতি আমাদের বিশ্বাস কালে কালে অনেক দৃঢ় হয়।

এরকমই একটি জিনিস হল শরীরের বিভিন্ন জায়গায় হওয়া তিল। দেহের নানা জায়গায় তিল হয়। আর তা দিয়ে সেই মানুষ সম্পর্কে নানান ধারণাও তৈরি হয়। যেমন কপালের মাঝে তিল হলে সেই ব্যক্তি ভাগ্যবান হয় ইত্যাদি ইত্যাদি। অনেকের ক্ষেত্রে কিছু জায়গায় তিল জন্মের পরপরই হয়। আবার কিছু জায়গায় তিল বড় হওয়ার সাথে সাথে দেখা দিতে থাকে। কোথায় তিল হলে তার কি মানে তা দেখে নিন একঝলকে।

ভুরুতে তিল
ভুরুতে তিল হলে সেই মানুষ খুব সৃষ্টিশীল হয়। শিল্পীর গুণ থাকে এমন মানুষের। ভালো ভাগ্য সর্বদা এদের সঙ্গী থাকে। এমন মানুষের কেরিয়ার উজ্জ্বল হয়। অর্থ, যশ, খ্যাতি সবেরই অধিকারী হয় এরা।

উপরের ঠোঁটে তিল
উপরের ঠোঁটে তিল হলে তা দেখতে আকর্ষণীয় করে তোলে। এদের ব্যক্তিত্ব আকর্ষণীয় হয় এবং বিপরীত লিঙ্গের সঙ্গে ফ্লার্ট করতে এরা ওস্তাদ হয়। বন্ধুত্ব পালন করতে এরা পারদর্শী হয়।

কপালের পাশে তিল
এমন মানুষেরা অনেক জায়গায় ঘুরতে পারেন। এমনকী এক জায়গা থেকে গিয়ে অন্য জায়গায় বসবাসও করতে হতে পারে এমন মানুষকে।

ভুরুর নিচে তিল
ভুরুর নিচে তিল থাকা মানুষেরা সবকিছুতেই অল্পবিস্তর পারদর্শী হয়। এমন মানুষকে ইংরেজিতে বলে 'জ্যাক অব অল ট্রেডস'। এরা একাধিক গুণের অধিকারী হয়।

থুতনির পাশে তিল
এদের ব্যত্বিত্ব প্রভাবশালী হয়। যে ক্ষেত্রেই যাক না কেন, সবার কাছে এরা শ্রদ্ধাশীল হয়। বয়সের সঙ্গে সঙ্গে বিত্তবান হতে থাকেন এরা।

হাতে তিল
হাতে তিল থাকলে সেই মানুষ ভাগ্যবান হন। এদের হাতে সবসময় টাকা-পয়সা থাকে। কীভাবে টাকা খরচ করতে হয় সেটা হাতে তিল থাকা মানুষেরা খুব ভালো করে জানেন।

পায়ে তিল
পায়ে তিল থাকা মানুষেরা সারা জীবনে প্রচুর ঘুরে বেড়ান। কোনও কিছুতে এদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অন্যদের চেয়ে অনেক বেশি ভালো থাকে।



Click it and Unblock the Notifications