জানেন কি বিয়ের প্রথম রাতে নবদম্পতিরা কী করেন?

হিন্দু ধর্মে বিবাহকে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। বিবাহ মানে দুটি আত্মার পবিত্র মিলন। বিবাহ কেবলমাত্র দুজন মানুষকেই একত্রিত করে না, পাশাপাশি দুজন পরিবারের সদস্যকেও একত্রিত করে। বিয়ের পর প্রথম রাতে বর ও কনে উভয়ের মনের মধ্যেই নানান চিন্তাভাবনা, উদ্বেগ ও দ্বিধা জাগ্রত হয়। জীবনসঙ্গীর সাথে নতুন অধ্যায় শুরু করা, নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, এইসব বিষয় নিয়ে উভয়ের মনেই নানান প্রশ্ন ঘোরাফেরা করে।

What Do Indian Couples Do On Their First Wedding Night

আজকের এই নিবন্ধের মাধ্যমে আমরা আপনাদের জানাব যে, শারীরিক সম্পর্ক ছাড়া বিয়ের পর প্রথম রাতে নবদম্পতিরা আর কী কী করে।

বিশ্রাম

বিশ্রাম

বিভিন্ন আচার-অনুষ্ঠানের মাধ্যমে একটি বিবাহ সম্পন্ন হয়। এনগেজমেন্ট, গায়ে হলুদ, মেহেন্দি, বিয়ে, বৌভাত-এর মতো বড় বড় আচার-অনুষ্ঠান ছাড়াও অনেক ছোট ছোট রীতিও মানা হয়, যার মধ্যে বর-কনেকে উপস্থিত থাকতেই হয়। এই সমস্ত রীতি-নীতি পালন করার পর, বিয়ের প্রথম রাতে বর-কনে উভয়েই বিশ্রামের জন্য সময় পান। এই সময়ে অনেকেই শারীরিক সম্পর্কের চেয়ে বিশ্রাম করতেই বেশি পছন্দ করেন।

হাসিমজার পরিবেশ

হাসিমজার পরিবেশ

গোটা পরিবারের সবাই নতুন বর কনে-কে ঘিরে বসে এবং হাসি-ঠাট্টা চলতে থাকে। গান-বাজনা, নাচের পাশাপাশি বড়রা অনেকে নিজের বিয়ের অভিজ্ঞতাও সবার সঙ্গে শেয়ার করে। বিয়ের প্রথম রাতে এরকম হাসিমজার পরিবেশে কনেও তার জড়তা ভাব কাটিয়ে নতুন পরিবারের সঙ্গে সহজ হয়ে ওঠে।

একে অপরকে বোঝা

একে অপরকে বোঝা

লাভ ম্যারেজের প্রবণতা বাড়লেও এখনও অনেক যুবক-যুবতী অ্যারেঞ্জ ম্যারেজের পক্ষে। ফলে, বিয়ের প্রথম রাতে তারা নিজেদেরকে জানা-চেনার জন্য সুযোগ পায়। এই সময়ে, উভয়ই একে অপরকে ভালো করে বোঝার চেষ্টা করেন। অতীতের স্মরণীয় মুহুর্তগুলি একে অপরকে শেয়ার করে, আস্থা ও ভালবাসার সহিত আজীবন একসঙ্গে থাকার প্রমিজ করে। অনেক দম্পতি একে অপরকে উপহারও দেয়।

হানিমুন

হানিমুন

হানিমুন নিয়ে প্রত্যেক নবদম্পতির মধ্যেই উত্তেজনা কাজ করে। বিয়ের প্রথম রাতে অনেকেই হানিমুন প্ল্যানিং করা শুরু করে। কোথায় যাবে, থাকার জায়গা, টিকিট সমস্ত বুক করতে শুরু করে।

X
Desktop Bottom Promotion