Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Diwali 2023: বাজি কেনার সময় কী ভাবে বুঝবেন কোনটা গ্রিন ক্র্যাকার্স? স্মার্ট ফোন থাকলেই হবে মুশকিল আসান!
Diwali 2023: আলোর উৎসব দীপাবলিকে ঘিরে দেশজুড়ে সাজো সাজো রব। শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে চারিদিকে। ভারতের সব স্থানেই আড়ম্বরের সঙ্গে পালিত হয় দীপাবলির উৎসব। ঘর-বাড়ি, দোকানপাঠ, রাস্তাঘাট সেজে ওঠে নানা রকমারি আলোতে।
দীপাবলি মানেই ছোটো-বড় সকলের মধ্যে বাজি ফাটানোর উন্মাদনা। কিন্তু বাজি পোড়ানোর ফলে মাত্রাতিরিক্ত দূষণ হয়। যে কারণে বাজি না ফাটানোর পরামর্শ দেওয়া হয় সরকার থেকে। এ নিয়ে নানা সচেতনতাও করা হয়। তারপরেও কিছু জায়গায় নিষিদ্ধ আতশবাজি, শব্দবাজি ফাটানো হয়। যা রুখতে চলে পুলিশের ধরপাকড়।

এই সবের মধ্যে সবুজ বাজি বা গ্রিন ক্র্যাকার্স কেনার চাহিদা বেড়েছে। কিন্তু সবুজ বাজি নিয়ে জনমানসে এখনও রয়েছে বিভ্রান্তি, বিতর্ক। কোনটা সবুজ বাজি আর কোনটা নয়, সেই নিয়ে মানুষের মধ্যে ধন্দের শেষ নেই। জেনে নিন, সবুজ বাজি চিনবেন কী ভাবে।
সবুজ বাজি আসলে কী? (What are Green Crackers)
CSIR NEERI (ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট) দীর্ঘ গবেষণার পর বানিয়েছে এই সবুজ বাজি। সবুজ বাজি মূলত পরিবেশবান্ধব। এই ধরনের বাজিতে ব্যবহার করা হয় না বেরিয়াম যৌগ। সবুজ বাজি পোড়ালে শব্দদূষণ হয় না, খুব বেশি ছাই, ধোঁওয়া বা ধূলো উৎপন্ন হয় না। ধোঁয়ার বদলে বেরিয়ে আসে বাষ্প। ফলে বায়ুদূষণও হয় না। গবেষণায় দেখা গিয়েছে, সাধারণ বাজির তুলনায় গ্রিন ক্র্যাকার্সে ৩০ শতাংশ দূষণ কম হয়।
সবুজ বাজি ফাটালে ১১০ থেকে ১২৫ ডেসিবেলের বেশি শব্দ উৎপন্ন হয় না। অন্যদিকে, সাধারণ আতশবাজিগুলি প্রায় ১৬০ ডেসিবেল শব্দ উৎপন্ন করে। সাধারণ বাজিতে বেরিয়াম মোনোক্লোরাইড, বেরিয়াম নাইট্রেট ও বেরিয়াম ক্লোরেট থাকে। যার কারণে শব্দদূষণ আর বায়ুদূষণ হয় অনেক বেশি।
সবুজ বাজি চিনবেন কী ভাবে?
CSIR-NEERI জানিয়েছে, বাজির প্যাকেটের উপরে থাকা QR কোড স্ক্যান করলেই চেনা যাবে সবুজ বাজি। তাছাড়া, প্যাকেটের উপর সবুজ রঙের লোগোও থাকবে। QR কোড স্ক্যান করার জন্য গুগল প্লে স্টোর থেকে CSIR-NEERI স্ক্যানার ডাউনলোড করারও পরামর্শ দেওয়া হয়েছে।
সবুজ বাজি কি সত্যিই দূষণমুক্ত?
সবুজ বাজিতে যে একদম দূষণ হয় না সেটাও বলা যায় না। তবে তার মাত্রা অনেকটাই কম। বর্তমানে মোট তিন ধরনের সবুজ বাজি রয়েছে মার্কেটে - সোয়াস (সেফ ওয়াটার রিলিজার), স্টার (সেফ থার্মাইট ক্র্যাকার) এবং সফল।
সোয়াস - এই বাজি ফাটালে জলীয় বাষ্প নির্গত হয়। এটি ৩০ শতাংশ কম কণা নির্গত করে। এতে সালফার বা পটাশিয়াম নাইট্রেট থাকে না।
স্টার - এতেও পটাশিয়াম নাইট্রেট বা সালফার কোনওটাই থাকে না। কম কণা নির্গত করে এবং শব্দের তীব্রতাও অনেক কম।
সফল - এতে কম মাত্রায় অ্যালুমিনিয়াম রয়েছে এবং ম্যাগনেশিয়াম বেশি থাকে। এটিও সাধারণ বাজির তুলনায় কম শব্দ উৎপন্ন করে। ফলে শব্দদূষণের মাত্রা কম হয়।



Click it and Unblock the Notifications
