Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
আগামী সপ্তাহটা করা কেমন যাবে জানতে ইচ্ছুক নাকি?
গত সপ্তাহটা যেমন গেছে আগামীটাও যে তেমনই যাবে এমনটা ভেবে নিলে কিন্তু ভুল করবেন।
গত সপ্তাহটা যেমন গেছে আগামীটাও যে তেমনই যাবে এমনটা ভেবে নিলে কিন্তু ভুল করবেন। কারণ সময় যেমন অধ্যায় বদলায়, তেমনি গ্রহ-নক্ষত্ররাও কিন্তু অবস্থান বদলে ফেলে এবং সেই মতো আমাদের জীবনের উপরও নানা প্রভাব পরে। তাই তো বলি বন্ধু, আগামী সাত দিন কার কেমন যাবে তা জেনে নিয়ে সেই মতো যদি মানসিক প্রস্থুতি সেরে ফলতে চান, তাহলে এই লেখায় একবার চোখ রাখতে ভুলবেন না যেন!
আসলে বন্ধু এই প্রবন্ধে প্রতিটি রাশির গ্রহ-নক্ষত্রের অবস্থান বিশ্লেষণ করে কার কেমন যেতে চলেছে সে বিষযের উপর আলোকপাত করার চেষ্টা করা হবে। তাই তো বলি বন্ধু আর অপেক্ষা নয়, বরং রাশিটা কী জেনে নিয়ে জেনে ফেলুন আগামী ২৪ থেকে ৩০-এর মধ্যে আপনার জীবনে হাসির ফোয়ারা ছুটবে, নাকি...

১. মেষরাশি:
জীবনকে নিয়ে একটু তলিয়ে ভাবার সময় মনে হয় এসে গেছে বন্ধু। তাই "করছি করবো" বলে যে যে কাজগুলোকে ফেলে রেখেছেন সেগুলিকে চটজলদি খতম করে ফেলুন। সেই সঙ্গে শরীর এবং কেরিয়ারের দিকে নজর ফেরান, না হলে যে চিন্তা বাড়বে, তা বলাই বাহুল্য! সেই সঙ্গে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে। তা হল প্রিয়জনেদের সঙ্গে যতটা সম্ভব সময় কাটানোর প্রয়োজন রয়েছে। না হলে কিন্তু বেশ কিছু সম্পর্কে চ্ছেদ পরতে পারে। তবে একটা খুশির খবরও রয়েছে। কী খবর? আগামী কয়েক দিনে ভালবাসার মানুষটির সঙ্গে দেখা হওয়ার যোগ রয়েছে। তাই চোখ-কান খোলা রাখতে ভুলবেন না যেন!

২. বৃষরাশি:
নানা কাজ হাসিল করতে সহকর্মীরা আপনাকে কাজে লাগাতে পারেন। তাই এদিকে একটু নজর রাখার প্রয়োজন রয়েছে। না হলে কিন্তু অন্যের কাজ করতে গিয়ে নিজে ফেঁসে যেতে পারেন। সেই সঙ্গে শরীরেরও খেয়াল রাখার প্রয়োজন রয়েছে, বিশেষত যারা ডায়াবেটিসের মতো রোগে ভুগছেন তারা যদি আগামী সাত দিন শরীরের খেয়াল না রাখেন, তাহলে কিন্তু বিপদ! তবে আগামী এক সপ্তাহে গ্রহ-নক্ষত্রের যা আবস্থান, তাতে আপনার বৈবাহিক জীবন কিন্তু অনন্দে ভরে উঠবে। সেই সঙ্গে নানাবিধ পারিবারিক অশান্তিও দেখবেন দূরে পালিয়েছে।

৩. মিথুনরাশি:
নানা কারণে আগামী কয়েকদিন নিজেকে খুব একা মনে হবে। তবে এই সময় ধৈর্য হারালে চলবে না কিন্তু। আর তাছাড়া এমন কঠিন সময়ে জীবনসঙ্গী পাশে থাকার কারণে দেখবেন মানসিক অশান্তি বা একাকিত্বের প্রভাব কেটে যেতে সময় লাগবে না। প্রসঙ্গত, এই সপ্তাহে একটু টাকা-পয়সার দিকেও নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। যদি এমনটা করতে পারেন, তাহলে অর্থনৈতিক কোনও সমস্যা যে মাথা চাড়া দিয়ে উঠবে না, তা হলফ করে বলতে পারি।

৪. কর্কটরাশি:
আপনি যা চাইছেন, তাই কিন্তু পাবেন না। তাই ধৈর্য ধরে সুযোগের অপেক্ষায় থাকতে হবে। কারণ একথা ভুলে গেলে চলবে না যে একটা দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আরও দশটা দরজা খুলে যায়। তাই চোখ-কান খোলা রাখুন। দেখবেন মনের সব ইচ্ছা পূরণ হবেই হবে! সেই সঙ্গে প্রিয়জনেদের কথায় দুঃখ পাবেন না। কারণ এই সপ্তাহে নানা কারণে আপনি বেজায় মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাবেন। তাই নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করবেন। দেখবেন ফল পবেনই। আর টাকা-পয়সা সংক্রান্ত বিষয়ে ভুলেও কিন্তু কারও পরামর্শ নেবেন না। আর যদি এই পরামর্শে কান না দেন, তাহলে জানবেন বড় কোনও অর্থনৈতিক সমস্যায় ফাঁসতে চলেছেন আপনি।

৫. সিংহরাশি:
অফিসে একটু ঝুট-ঝামেলা দেখা দিতে পারে। তবে তা সহজে মিটে যাবে। কিন্তু যেটা চিন্তার বিষয়, তা হল ভালোবাসার মানুষটির সঙ্গে কিন্তু সম্পর্কে চ্ছেদ পরতে পারে। তাই মানসিকভাবে প্রস্থুত থাকার প্রয়োজন রয়েছে। তবে এখানেই শেষ নয়, পারিবারিক জীবনের পাশাপাশি টাকা-পয়সা সংক্রান্ত নানা সমস্যাও মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তাই এই বিষয়টার দিকেও নজর ফেরানোর প্রয়োজন রয়েছে।

৬. কন্যারাশি:
আগামী কয়েকদিন বেজায় আনন্দে কাটবে আপনার। এই সময় কর্মক্ষেত্রে যেমন উন্নতির যোগ রয়েছে, তেমনি পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে সম্পর্কেরও উন্নতি ঘটবে। শুদু তাই নয়, এই সময় তুমুল অর্থনৈতিক উন্নতিরও যোগ রয়েছে। তবে ভালোবাসার মানুষটির সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। কিন্তু তাই বলে ধৈর্য হারালে কিন্তু ভুল করবেন!

৭. তুলারাশি:
কেরিয়ারের দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য বেজায় গুরুত্বপূর্ণ। তাই বন্ধুদের সঙ্গে সঙ্গে থাকুন আর প্রতিপক্ষদের সঙ্গেও হাসি মুখে কথা বলুন। তাহলেই দেখবেন কেল্লা ফতে! আর যদি সম্পর্কের কথা জিজ্ঞাস করেন, তাহলে বলতে হয় বন্ধু এটাই আদর্শ সময় নিজের ভালোবাসার সম্পর্কটিকে কোনও নাম দেওয়ার। তাই নিজের মনের কথা প্রিয় মানুষটাকে বলতে পিছপা হবেন না যেন!

৮. বৃশ্চিকরাশি:
আগামী সাতদিনে কর্মক্ষেত্রে চরম উন্নতি লাভের যোগ রয়েছে। সেই সঙ্গে সামাজিক সম্মানও বৃদ্ধি পাবে চোখে পরার মতো। তাই আপনার স্বপ্ন পূরণের সময় যে এসে গেছে, তা বলা যেতেই পারে বন্ধু! তবে এই সপ্তাহে শরীর এবং টাকা-পয়সার দিকে নজর ফেরানোর প্রয়োজন রয়েছে। না হলে কিন্তু বিপদ!

৯. ধনুরাশি:
চাকরি বদলাতে চান নাকি? তাহলে বলতেই হয় বন্ধু সময় এসে গেছে কেরিয়ারে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার। শুধু তাই নয়, এই সময় একদিকে যেমন অর্থনৈতিক উন্নতির যোগ রয়েছে, তেমনি পরিবারিক জীবনেও সুখ-শান্তি বজায় থাকবে। তাই আগামী এক সপ্তাহ সব দিক থেকেই যে আপনার বেজায় ভালোই যাবে, তা বলাই বাহুল্য! তবে শরীরের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। না হলে কিন্তু চিন্তা বাড়তে পারে।

১০. মকররাশি:
যদি দেখেন এই সপ্তাহে সব কিছু আপনি যেমনভাবে চান, সেইভাবে যাচ্ছে না, তাহলে চিন্তা করবেন না। বরং শান্ত মনে অপেক্ষায় থাকবেন সুযোগের। দেখবেন একদিন না একদিন সুযোগ ঠিক আসবেই, আর সেদিন আপনাকে সফল হতে কেউ আটকাতে পারবে না। প্রসঙ্গত, আগামী এক সপ্তাহ যদি শান্তিতে কাটাতে হয়, তাহলে আরেকটি জিনিস মাথায় রাখতে হবে। তা হল ভালোবাসার মানুষটিকে নিয়ে বেশি মাত্রায় পজেসিভ হতে যাবেন না যেন! না হলে কিন্তু মানসিক শান্তি দূরে পালাবে।

১১. কুম্ভরাশি:
অবেশেষ ভাগ্য ফিরতে চলেছে আপনার। তাই কর্মক্ষেত্র হোক কী পারিবারিক জীবন, সবক্ষেত্রেই বেজায় সুখে-শান্তিতেই কাটবে আগামী এক সপ্তাহ। তবে এত অনন্দের মাঝেও কখনও-সখনও বেজায় একা মনে হতে পারে। এই সময় নিজেকে একটু বোঝাবেন, শান্তু থাকার চেষ্টা করবেন। দেখবেন মনের মানুষটিকে একদিন ঠিক খুঁজে পাবেনই।

১২. মীনরাশি:
অন্যের কথা শুনে নিজের জীবনের পথকে দিশা দেখাতে যাবেন না যেন! তাহলেই দেখবেন সুন্দরভাবে আনন্দে কেটে যাচ্ছে একের পর এক দিন। আর এই সময় একটু টাকা সঞ্চয় করার চেষ্টা করুন। এমনটা যদি করতে পারেন, তাহলে দেখেবন খুব তাড়াতাড়ি এমন কিছু আপনি কিনতে সক্ষম হয়ে উঠেছেন, যা কেনার জন্য আপনি বহুদিন অপেক্ষা করে রয়েছেন। আর যদি সম্পর্কের কথা জিজ্ঞাস করেন, তাহলে বলবো বন্ধু আগামী কয়েকদিন হয়তো ভালো নাও যেতে পারে। তাই সাবধান!



Click it and Unblock the Notifications