সকালে সঙ্গীর ঘুম ভাঙান এই রোমান্টিক পদ্ধতির সাহায্যে, সম্পর্ক হবে দৃঢ়

সকালে ঘুম থেকে উঠে ভালোবাসার মানুষটিকে যদি আপনার পাশেই ঘুমোতে দেখেন, তাহলে কার না ভালো লাগে! সকালের সতেজ পরিবেশে তখন আপনার অনুভূতিও রঙিন হয়ে ওঠে, ঠোঁটের কোণে ভালবাসায় ভরা এক চিলতে হাসি দেখা দেয়। ইচ্ছে করে দুষ্টুমি ভরা আবেদন নিয়ে সঙ্গীকে জাগ্রত করার, তবে ভালোবাসার মানুষটিকে সর্বদা স্বাভাবিক উপায়ে ঘুম থেকে তোলার পরিবর্তে কিছু স্পেশালও করতে পারেন।

7 Ways To Wake Up Your Partner In The Morning

আপনার মনেও যদি সঙ্গীকে জাগাতে এবং তার প্রতি ভালবাসা প্রদর্শনের এরকম কোনও বাসনা থাকে তাহলে আপনি কিছু উপায় অবলম্বন করতে পারেন। এই আর্টিকেলে কিছু টিপস্ দেওয়া হল, যা আপনার সঙ্গীকে ঘুম থেকে তুলতে এবং আপনাদের সকালকে আরও রোমান্টিকতায় ভরিয়ে তুলবে। এতে আপনাদের সম্পর্কও দৃঢ় হবে এবং বাড়বে ভালোবাসা।

১) সঙ্গীকে আলিঙ্গন করুন

১) সঙ্গীকে আলিঙ্গন করুন

আপনি ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরতে পারেন এবং আঙ্গুল দিয়ে তার শরীরে উপর আলতোভাবে চালনা করতে পারেন। তার কপালে, মাথায় পরম ভালবাসায় হাত বোলাতে পারেন, আদর করতে পারেন। এতে আপনার সঙ্গীও অত্যন্ত খুশি হবে এবং আপনাদের সকালও সুন্দর হয়ে উঠবে।

২) আদর ভরা চুম্বন

২) আদর ভরা চুম্বন

ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার ভালবাসার মানুষটি আপনার পাশে অঘোরে ঘুমোচ্ছে, তখন তার কপালে, গালে একটা আদর ভরা চুম্বন করতে পারেন। এটি আপনার সঙ্গীকে খুব সকালে ঘুম থেকে ওঠানোর অন্যতম উপায় এবং আপনার সঙ্গীর অবশ্যই এটি পছন্দ হবে।

৩) সঙ্গীর কানে ফিসফিস করে রোমান্টিক কিছু বলুন

৩) সঙ্গীর কানে ফিসফিস করে রোমান্টিক কিছু বলুন

আপনি যেকোনও মুহুর্তেই আপনার সঙ্গীকে জানাতে পারেন যে, তাকে পেয়ে আপনি কতটা ভাগ্যবান এবং ধন্য। সকালবেলা আপনি তাকে আদর ভরা আলিঙ্গন করুন এবং তার কানে ফিসফিস করে রোমান্টিক কিছু বলুন। এতে সেই মুহুর্তটি আরও উত্তেজনাপূর্ণ এবং রোমান্টিক হয়ে উঠবে।

৪) ফোন করতে পারেন

৪) ফোন করতে পারেন

আপনি এবং আপনার সঙ্গী যদি একসঙ্গে বসবাস না করেন, তাহলেও আপনি তাকে জাগিয়ে তোলার যথাসাধ্য চেষ্টা করতে পারেন। এর জন্য, আপনি তাকে সকালে ফোন করতে পারেন এবং ভালবাসায় ভরা বা মিষ্টি মিষ্টি কথা বলতে পারেন। তবে অবশ্যই আস্তে আস্তে কথা বলবেন, কারণ সকালে সঙ্গীর সাথে জোরে কথা বললে সে রেগে যেতে পারে।

৫) রোমান্টিক মেসেজ প্রেরণ করুন

৫) রোমান্টিক মেসেজ প্রেরণ করুন

কল করা ছাড়াও, আপনি তাকে আবেগে ভরা আন্তরিক মেসেজ পাঠাতে পারেন। যখন সে ঘুম থেকে উঠে আপনার সুন্দর মেসেজটি দেখবে, তখন তার রোমান্টিক অনুভূতি হবে। আপনি তাকে কতটা ভালবাসেন এবং তাঁর সঙ্গে দেখা করতে আপনি কতটা আগ্রহী তা জানাতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন, সকালের মেসেজটি যাতে ভালবাসায় পূর্ণ হয়, তাহলে এটি আপনাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলবে।

৬) সঙ্গীয় প্রিয় ব্রেকফাস্ট বানান

৬) সঙ্গীয় প্রিয় ব্রেকফাস্ট বানান

সকালে আপনার ভালোবাসার মানুষটিকে জাগ্রত করার সেরা উপায় এটি। আপনি তার প্রিয় ব্রেকফাস্ট বা কফি প্রস্তুত করতে পারেন। আপনি সঙ্গীর কানে ফিসফিস করে তার প্রিয় ব্রেকফাস্ট তৈরির কথা জানাতে পারেন।

৭) ঘনিষ্ঠ মুহূর্ত

৭) ঘনিষ্ঠ মুহূর্ত

এটি অন্যতম উপায়, যার ফলে আপনাদের সকালটি সুন্দর ও আরও রোমান্টিক হয়ে উঠতে পারে। আপনি আপনার সঙ্গীর ঘাড়ে, ঠোঁটে চুম্বন করতে পারেন। তার কানে ফিসফিস করে নিজের ইচ্ছা জানাতে পারেন এবং আপনারা উভয়ই ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি করতে পারেন।

Story first published: Tuesday, June 9, 2020, 13:47 [IST]
X
Desktop Bottom Promotion