Happy Father's Day: পিতৃ দিবসে বাবার মুখে হাসি ফোটান, এই ভাবে উদযাপন করুন ফাদার্স ডে

'বাবা' হলেন সেই বটবৃক্ষ, যাঁর ছায়ায় আমরা সবচেয়ে নিরাপদ বোধ করি। যিনি আমাদের প্রতিটা ঝড়-ঝঞ্ঝাট থেকে আগলে রাখেন। তাঁর হাত ধরেই আমরা পথ চলতে শিখি, ধীরে ধীরে চিনতে শিখি এই গোটা বিশ্বকে। জীবনের প্রতিটা খারাপ সময়ে সবার প্রথমে ভরসার হাত বাড়িয়ে দেন বাবাই। তাই, সন্তানের কাছে বাবা হলেন মাথার উপর খোলা ছাতার মতো। কিছুটা ভয়, কিছুটা মনোমালিন্য, অনেকটা ভালবাসা আর ভরসা নিয়েই গড়ে ওঠে পিতা ও সন্তানের মধুর সম্পর্ক।

Ways to Celebrate Fathers Day

রাশভারী, গম্ভীর বাবার সঙ্গে অনেকেরই সুসম্পর্ক গড়ে ওঠে না। তবু দূর থেকে হলেও সন্তানের প্রতি থাকে তাঁর তীক্ষ্ণ নজর। নিজের জন্য হোক আর না হোক, সন্তানের আবদার পূরণে প্রত্যেক বাবাই শেষ অবধি চেষ্টা করে যান। তাই একটা দিন নয়, বরং বছরের ৩৬৫ দিনই আমাদের কাছে পিতৃ দিবস হওয়া উচিত। তবে প্রতি বছরই একটা নির্দিষ্ট দিনকে পিতৃ দিবস হিসেবে ধার্য করা হয় সকল বাবাদের কুর্নিশ জানাতে। এ বছর ১৯ জুন, রবিবার পিতৃ দিবস। এই বিশেষ দিনটা কী ভাবে উদযাপন করবেন ভাবছেন? রইল কিছু আইডিয়া।

ঘুরতে যাওয়ার প্ল্যান করুন

ঘুরতে যাওয়ার প্ল্যান করুন

পিতৃ দিবসে বাবার সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। বাবার পছন্দের জায়গায় যাওয়ার প্ল্যান করুন। মোবাইল, ল্যাপটপ বন্ধ রাখুন। গোটা দিনটি শুধু বাবার সঙ্গে সময় কাটান।

বাবার প্রিয় খাবার রান্না করুন

বাবার প্রিয় খাবার রান্না করুন

এই পিতৃ দিবসে বাবার পছন্দের খাবার তৈরি করে তাঁকে চমকে দিন। ব্রেকফাস্ট থেকে লাঞ্চ এবং ডিনার, সারা দিনের মেনুতেই বাবার পছন্দের কথা মাথায় রাখবেন। রান্না না জানলে ইউটিউব বা গুগলের স্মরণাপন্ন হতে পারেন। নাহলে কাকিমা, পিসিমা, মাসি, দিদি, বন্ধুবান্ধব তো আছেনই। এই রকম সারপ্রাইজ পেয়ে আপনার বাবা খুবই খুশি হবেন।

পার্টি প্ল্যান করুন

পার্টি প্ল্যান করুন

এই বিশেষ দিনটিকে আরও স্পেশাল করে তুলতে আপনার বাড়িতেই ছোটোখাটো পার্টির আয়োজন করতে পারেন। বাবার পুরানো বন্ধুবান্ধব এবং সহকর্মীদের আমন্ত্রণ জানাতে পারেন। বাবাকে খুশি করার জন্য এর চেয়ে ভাল সারপ্রাইজ হতেই পারে না!

ক্রিয়েটিভ কিছু করুন

ক্রিয়েটিভ কিছু করুন

বাবার সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর জন্য তাঁর সঙ্গে গার্ডেনিং, ছবি আঁকা, নাচ, গান করার আইডিয়াও খারাপ নয়। এছাড়াও, বাবার সঙ্গে বিভিন্ন গেম খেলতে পারেন।

সিনেমা দেখুন একসঙ্গে

সিনেমা দেখুন একসঙ্গে

পিতৃ দিবসে বাড়িতেই সিনেমা হল বানিয়ে ফেলুন। বাবার পছন্দের সিনেমা একসঙ্গে দেখার পরিকল্পনা করুন। সঙ্গে অবশ্যই পপকর্ন, স্ন্যাক্স, কোল্ড ড্রিংঙ্কস রাখবেন। সিনেমা দেখার পর বাইরে কোথাও ডিনারের জন্য যেতে পারেন। আপনি চাইলে বাড়িতেও ক্যান্ডেলাইট ডিনারের আয়োজন করতে পারেন।

X
Desktop Bottom Promotion