ডিমের খোসা ছাড়াতে বিপত্তি? দেখে নিন ডিমের খোসা ছাড়ানোর সহজ পদ্ধতি

ডিমের পোচ, হাফ বয়েল, ডিম ভাজা, ডিম সিদ্ধ খেতে আমরা কম-বেশি সকলেই পছন্দ করি। কারণ, ডিম খেতেও টেস্টি, আর এতে কাঁটা বা হাড় কিছুই নেই তাই, খাওয়ার সময় অতিরিক্ত সাবধান হওয়ারও দরকার পড়ে না। হাতে নিয়ে টপ করে মুখে পুরে দিলেই মনে হবে স্বর্গসুখ।

how to peel egg

সবকিছু ঠিকঠাক হলেও, একটা ঝক্কি তো আছেই। সেটা হল, ডিম সিদ্ধ হওয়ার পর সেটা নিঁখুতভাবে ছাড়ানো। কারণ, খোসাসহ ডিম তো আর খাওয়া যায় না। আর, সিদ্ধ ডিম ছাড়ানো আমাদের কারুর কারুর কাছে দুঃস্বপ্নের সমান! বেশি তাড়াহুড়ো করে খোসা ছাড়াতে গেলে আবার বিপত্তি। এদিক সেদিক ঠোকাঠুকি করে খোসায় হালকা চিড় ধরাতে পারলে, তারপর যে করে হোক টেনেটুনে ছাড়িয়ে তবেই পাতে চালান করা যায়। হয়তো ছাড়ানোর সময়ই অর্ধেকটা খোসার সাথেই উঠে যায়। ফলে, পুরো ডিম খুব কমই ভাগ্যে জোটে। তাই, একটি সিদ্ধ ডিমকে পুরোপুরি নিঁখুতভাবে খোসা ছাড়ানোর জন্য দক্ষতা প্রয়োজন হয়।

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির ডিম ছাড়ানোর পদ্ধতি ভাইরাল হয়েছে এবং এটি অনেক নেটিজেনকেই পাগল করছে। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি কত সহজেই সিদ্ধ ডিম ছাড়িয়ে ফেলছেন এবং সময়ও খুব কম লাগছে তাতে।

দেখুন ভিডিয়ো

মাত্র নয় সেকেন্ডের এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি সিদ্ধ ডিম কাঁচের গ্লাসে নিয়ে, তাতে কিছুটা জল দিয়ে গ্লাসটির মুখ তাঁর হাতের তালুতে চেপে সেটি কয়েক সেকেন্ড ধরে নাড়াচ্ছেন। ফলে, তাতে জল ও ডিম, গ্লাসের গায়ে ধাক্কা খাচ্ছে। এরপর, ডিমটি গ্লাস থেকে বের করে একদিকে আস্তে চাপ দিলেই ডিমের পুরো খোসাটি ডিম থেকে আলাদা হয়ে আসছে।

ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে, লাইক এবং ভিউয়ার্সের বন্যা বইছে। অনেকেই ভিডিয়োটি দেখে হাতেকলমে করতে গিয়ে বিপত্তি বাঁধিয়েছেন।

ভিডিওটি দেখার পরে, একজন ইউজার জিজ্ঞাসা করেছেন যে, এটি কোনও ধরণের যাদু কি না, অন্য একজন ইউজার উল্লেখ করেছেন যে, এই কৌশলটি কাজ করে না। দেখে নিন টুইটার প্রতিক্রিয়াগুলি -

Story first published: Thursday, January 9, 2020, 18:14 [IST]
X
Desktop Bottom Promotion