'নেহি যানে দুঙ্গা তুঝে', সাপের সঙ্গে চ্যালেঞ্জ এক ব্যক্তির, দেখুন ভিডিয়ো

কম-বেশি আমরা প্রত্যেকেই 'সাপ' দেখলে ভয় পাই। যদিও এটি বলা ভুল হবে না, আমাদের মধ্যে অনেকেই সাপ দেখলে অজ্ঞানও হয়ে পড়ে। কিন্তু, আপনি যদি শোনেন, সাপুড়ে ছাড়া আপনার মতোই সাধারণ কেউ সাপের সঙ্গে খেলা করছে, তাহলে কি আপনি অবাক হবেন না?

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে, একজন ব্যক্তি মত্ত হয়ে বিষধর সাপের সঙ্গে খেলা করছে। অবাক করা এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে হাসাহাসি, আলোচনা শুরু করেছেন নেটিজেনরা।

viral video of drunk man playing with snake

ভিডিয়োটি চালালে আপনি দেখতে পাবেন, একজন মাতাল ব্যক্তি ফাঁকা মাঠে বসে, একটি সাপকে আটকে রেখে তার সঙ্গে কথা বলছে। সাপটি চলে যেতে চাইলেও কিছুতেই তাকে যেতে দিচ্ছে না এবং সাপটিকে তার ভাই হিসেবে উল্লেখ করছে। তারপর ওই সাপের সঙ্গে লড়াই শুরু করেছেন তিনি। কখনও সাপটিকে নিজের হাতে তুলে ধরছেন, আবার কখনও নিজের গলায় পেঁচিয়ে ধরছেন।

এই কাণ্ড থেকে গ্রামাবাসীরা এসে লোকটিকে সাবধান করে এবং সাপটির থেকে দূরে সরে যেতে বলে। কিন্তু, লোকটি কিছুতেই সাপটিকে ছাড়ছে না। সে এক নাগাড়ে বলে চলেছে, "নেহি যানে দুঙ্গা তুঝে (আমি তোমাকে যেতে দেব না)।"

গ্রামবাসীরা তাকে ক্রমশ সতর্ক করছে যে, সে যদি সাপটির থেকে দূরে না সরে তাহলে, সাপটি তাকে কামড়ে দেবে। কিন্তু, লোকটির কথায়, সাপটি তাকে কামড়াবে না কারণ সে তার ভাই।

২ মিনিট ১৯ সেকেন্ডের ভিডিয়োতে আপনি দেখতে পাবেন যে, সাপটি অন্য দিকে চলে যাওয়ার চেষ্টা করছে কিন্তু, মাতাল লোকটি তাকে বারবার আটকাচ্ছে। এমনকি, সাপটি লোকটিকে ভয় দেখানোর চেষ্টা করার পরেও কোনও কাজ হচ্ছে না। অবশেষে, লোকটি সাপটির লেজ ধরে গ্রামবাসীদের দিকে এগিয়ে আসলে, তা দেখে গ্রামবাসীরা দৌড়াতে শুরু করে।

এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। দেখে নিন ভিডিয়োটি -

X
Desktop Bottom Promotion