Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ram Mandir: ২০ কেজি বিস্কুট দিয়ে তৈরি রাম মন্দির, তাক লাগালেন দুর্গাপুরের ছোটন
দেশজুড়ে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে উন্মাদনা তুঙ্গে। আগামী সোমবার অর্থাৎ ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দির। মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে এখন চলছে প্রস্তুতির শেষ মুহূর্তের কাজ।
কেউ রাম মন্দিরে পাঠানোর জন্য ৭ হাজার কেজির হালুয়া তৈরি করেছেন। কেউ আবার সাইকেল চালিয়ে রওনা দিয়েছেন অযোধ্যায়। এরই মধ্যে ২০ কেজি বিস্কুট দিয়ে রাম মন্দিরের প্রতিরূপ তৈরি করে নজির গড়লেন দুর্গাপুরের ছোটন ঘোষ।

বিস্কুটের রাম মন্দির তৈরি করতে ছোটনের সময় লেগেছে মোট ৫ দিন। মন্দিরের উচ্চতা প্রায় ৪ ফুট। বিস্কুট ছাড়াও প্লাইউড, থার্মোকল ব্যবহার করেছেন এই মন্দিরটি তৈরি করতে। ছোটনের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছে ইসকন কর্তৃপক্ষ। জানা গিয়েছে, তাঁর তৈরি এই রাম মন্দির রাখা হবে ইসকন মন্দিরে।
দুর্গাপুরের দুবচুড়িয়া গ্রামের বাসিন্দা ছোটন ঘোষ। পেশায় এক জন ফুল ব্যবসায়ী। ফুল বিক্রির টাকা বাঁচিয়ে সেই টাকা দিয়েই নানান শিল্পকীর্তি করেন ছোটন। এর আগে তিনি ব্যাটারিচালিত দশ সিটের বাইক, চন্দ্রযান, সৌরযানের রেপ্লিকা গড়ে তাক লাগিয়েছিলেন। এ বার বিস্কুটের রাম মন্দির বানিয়ে নজর কাড়লেন। ছোটনের তৈরি এই রাম মন্দির দেখতে ভিড় জমিয়েছেন এলাকাবাসী।
রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আগে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে মন্দির ট্রাস্টের কাছে বেশ কিছু অনন্য উপহার এসে পৌঁছেছে। যার মধ্যে রয়েছে পাঁচ হাজারেরও বেশি আমেরিকান হিরে জড়ানো নেকলেস, লখনউয়ের এক সবজি বিক্রেতা দিয়েছেন ওয়ার্ল্ড ক্লক, দেবী সীতার জন্মস্থান নেপালের জনকপুর থেকে ৩০০০-এর বেশি উপহার, ২৪০০ কেজি ওজনের ঘণ্টা, আহমেদাবাদ থেকে এসেছে ৫ ফুটের অজয় বান, শ্রীলঙ্কার অশোক বটিকা থেকে শিলা, একটি ১০৮ ফুট উচ্চতার ধূপকাঠি, সোনার পাদুকা, ১১০০ কেজি ওজনের বিশাল প্রদীপ।



Click it and Unblock the Notifications