Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Laughing Buddha: বাড়ির এই স্থানে লাফিং বুদ্ধ রাখলে বদলে যাবে ভাগ্য, টাকা আসবে হু-হু করে!
ধনদৌলত বৃদ্ধির জন্য অনেকের বাড়িতে বা কর্মস্থলে লাফিং বুদ্ধের মূর্তি রাখা থাকে। বাস্তুশাস্ত্র মতে, এই মূর্তি সমৃদ্ধি, সাফল্য এবং সৌভাগ্য নিয়ে আসে। ঘরে লাফিং বুদ্ধ রাখলে পরিবারে সুখ, সম্পদ আসে। যেখানেই লাফিং বুদ্ধ বাস করেন, সেখানেই অর্থ আকৃষ্ট হয় বলে বিশ্বাস।
তবে এই মূর্তি যদি সঠিক নিয়মে না রাখা হয়, তখন শুভ ফলের বদলে অশুভ ফল পাওয়ার বেশি সম্ভাবনা থাকে। ঘরে এবং কর্মস্থলে কোন কোন নিয়মে লাফিং বুদ্ধ মূর্তি রাখতে হয়, তা জেনে নিন।

লাফিং বুদ্ধ মূর্তি রাখার বাস্তু নিয়ম
১) বাস্তুশাস্ত্র অনুসারে, লাফিং বুদ্ধ কখনই বাড়ির বাথরুম এবং রান্নাঘরে রাখা উচিত নয়। এই সব স্থানে লাফিং বুদ্ধের মূর্তি রাখলে সংসারে অশুভ প্রভাব দেখা দেয়। নেতিবাচক শক্তির প্রবাহ বাড়ে।
২) লাফিং বুদ্ধকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। তাই কখনই এটি মাটিতে রাখা উচিত নয়। সবসময় উঁচু জায়গায় রাখুন। মাটিতে লাফিং বুদ্ধ রাখা অত্যন্ত অশুভ।
৩) লাফিং বুদ্ধের মূর্তি কখনই কোনও বৈদ্যুতিক সরঞ্জামের কাছে রাখবেন না। এ সব স্থানে রাখলে ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ বাড়ে।
৪) জুতোর র্যাকের কাছে বা এর উপরে ভুলেও লাফিং বুদ্ধের মূর্তি রাখবেন না। এতে আর্থিক সঙ্কট দেখা দেয়। সংসারে দারিদ্র্যতা আসে।
৫) শয়নকক্ষে এবং খাবার ঘরে লাফিং বুদ্ধর মূর্তি রাখতে নেই।
বুদ্ধ মূর্তি কোথায় রাখবেন?
বাড়ির মুখ্য দ্বারের সামনে ৩০ ইঞ্চি উচ্চতায় একে রাখা উচিত। তবেই শুভ ফল পাওয়া যায়। যদি কোনও কারণে সেই স্থানে মূর্তি রাখা সম্ভব না হয়, তা হলে পাশের টেবিলে অথবা কোণায় রাখা যেতে পারে। কিন্তু লাফিং বুদ্ধর মুখ সদর দরজার দিকেই থাকতে হবে।
যদি অফিসে এই মূর্তি রাখা হয় তাহলে তা যেন সব সময় নিজের নজরের সোজাসুজি থাকে। অতিরিক্ত উঁচু জায়গায় এই মূর্তি রাখতে নেই।
কোন কোন নিয়মে লাফিং বুদ্ধ মূর্তি রাখতে হয়?
১) লাফিং বুদ্ধের মূর্তি মাটি বা পিতলের হতে হবে।
২) সব সময় ঘরের উত্তর দিকে মুখ করে এই মূর্তি রাখা শুভ। এতে পরিবারের সকলের মধ্যে সম্পর্ক মধুর হয় বলে প্রচলিত বিশ্বাস।
৩) লাফিং বুদ্ধ তার বাচ্চাদের সঙ্গে বসে আছেন, এই ধরনের মূর্তি ঘরে রাখা অত্যন্ত শুভ।
৪) নিজে দোকান থেকে কিনে আনার চেয়ে, এই মূর্তি উপহার হিসেবে পাওয়া বেশি শুভ।
৫) সব সময় শুদ্ধ বস্ত্র পরে তবেই স্পর্শ করতে হয় এই মূর্তি।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications