New Year Vastu Tips: নতুন বছরে ঘর সাজান বাস্তু মেনে, সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন!

Vastu Tips For New Year: পুরনো বছরে যাই ঘটে থাকুক না কেন, নতুন বছর যাতে ভাল কাটে, সেই প্রার্থনা আমরা সবাই করে থাকি। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে ২০২৪ সাল। গোটা বছরটা যদি খুব ভাল ভাবে কাটাতে চান, তাহলে অবশ্যই বছরের শুরুতে বাস্তুর কিছু নিয়ম মেনে চলুন।

গৃহ নির্মাণ থেকে শুরু করে ঘর সাজানোর সমস্ত নিয়ম উল্লেখ রয়েছে বাস্তুশাস্ত্রে। বাস্তুর নিয়ম মেনে ঘর-বাড়ি সাজালে জীবনের সকল বাধা-বিপত্তি থেকে মুক্তি মেলে। পরিবারের সর্বদা সুখ সমৃদ্ধি বজায় থাকে। নতুন বছরে যদি ঘর সাজানোর কথা ভেবে থাকেন, সে ক্ষেত্রে বাস্তুর কয়েকটি নিয়ম মেনে চলুন। এই বাস্তু টিপসগুলি (Vastu Tips) কেবল আর্থিক সমস্যা দূর করতেই সহায়ক নয়, এগুলি গ্রহণ করে আপনি বাড়িতে ইতিবাচক শক্তিও আনতে পারেন।

new year vastu tips

গোলাকার ফার্নিচার

বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরে থাকা আসবাবপত্রের প্রান্ত ধারালো হওয়া অশুভ। গোলাকার প্রান্তযুক্ত আসবাবপত্র রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি নববর্ষে বাড়িতে নতুন আসবাবপত্র আনার কথা ভাবছেন, তাহলে অবশ্যই গোলাকার প্রান্তযুক্ত আসবাব নিয়ে আসুন।

এই ধরনের ছবি লাগান

বাড়ির দক্ষিণ-পূর্ব দেওয়ালে পাহাড় কিংবা উড়ন্ত পাখি অথবা সবুজ সিনারির ছবি লাগানো বাস্তুশাস্ত্রে অত্যন্ত শুভ বলে মানা হয়। এর প্রভাবে সংসারে সুখ-শান্তি বজায় থাকে। এ ছাড়া, ঘরে রাজহাঁসের বড় ছবি রাখাও শুভ। এতে আর্থিক সমস্যার সমাধান হয় এবং ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে।

এই দিকে সিন্দুক রাখুন

বাড়ির উত্তর দিকে সিন্দুক রাখলে আর্থিক অনটন থেকে মুক্তি মেলে। বাস্তুশাস্ত্র অনুসারে, উত্তর দিকেই দেব-দেবীর বাস। তাই এই দিকে সিন্দুক রাখা শুভ।

আলমারি এই দিকে রাখুন

বাস্তুশাস্ত্র মতে, আলমারি সর্বদা দক্ষিণের দেওয়াল ঘেঁষে এবং উত্তর দিকে মুখ করে রাখা উচিত। বাড়ির উত্তর-পশ্চিম অংশ সবসময় উঁচু এবং উত্তর-পূর্ব দিকে ঢালু হওয়া উচিত। এতে পরিবারের সদস্যদের কখনই আর্থিক সংকটে পড়তে হয় না।

অ্যাকোয়ারিয়াম রাখার দিক

বাড়ির উত্তর-পূর্ব দিকে জল সংক্রান্ত জিনিসগুলি রাখা অত্যন্ত শুভ। ছোটো ফোয়ারা বা অ্যাকোয়ারিয়াম এই দিকে রাখলে সংসারে সর্বদা সুখ-শান্তি বজায় থাকে। সকল সমস্যার সমাধান হয়।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion