Diwali Vastu Tips: দীপাবলিতে ঘর পরিষ্কার করুন বাস্তু মেনে, সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে সংসার!

Diwali Vastu Tips: প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দেশজুড়ে উদযাপিত হয় আলোর উৎসব দীপাবলি। এ দিন লক্ষ্মী-গণেশ, কুবেরের পুজো করারা রীতি প্রচলিত। এ দিনই বাঙালির ঘরে দীপান্বিতা লক্ষ্মী পুজো করা হয়। শাস্ত্র মতে, পরিষ্কার-পরিচ্ছন্ন স্থানেই বিরাজ করেন দেবী লক্ষ্মী। যে বাড়ি অপরিষ্কার থাকে সেখানে মা লক্ষ্মী বাস করেন না। তাই দীপাবলিতে মা লক্ষ্মীকে আগমন জানাতে ঘরদোর পরিষ্কার-পরিচ্ছন্ন করা খুবই জরুরি।

বাস্তুর নিয়ম মেনে ঘর পরিষ্কার করলে সুখ-সমৃদ্ধি ও ফিরতে পারে। আসুন জেনে নেওয়া যাক, কী ভাবে বাস্তু অনুসারে দীপাবলিতে ঘর পরিষ্কার করবেন।

Diwali Vastu Tips

বাড়ির প্রধান দরজা পরিষ্কার করুন

দীপাবলিতে বাড়ির প্রধান দরজা অবশ্যই ভালো করে পরিষ্কার করুন। যদি দরজার কোনও সমস্যা হয়ে থাকে বা দরজা খোলা-বন্ধের সময় শব্দ হয়, তাহলে তা সারিয়ে নিন। বাস্তুশাস্ত্রে দরজা থেকে শব্দ আসা অশুভ বলে মানা হয়।

এই জিনিসগুলো ঘর থেকে বার করুন

ঘরে ব্যবহারের অনুপযোগী কোনও জিনিস থাকলে সেগুলো বাড়ির বাইরে বার করে দিন। ভাঙা আয়না, ছেঁড়া জামাকাপড়, পুরানো ছেঁড়া জুতো বা চপ্পল দীপাবলির আগেই সরিয়ে ফেলতে হবে। বাস্তু মতে, পুরানো নষ্ট হয়ে যাওয়া জিনিস ঘরে থাকলে সুখ-সমৃদ্ধি আসে না।

ঘরের এই দিক পরিষ্কার করুন

বাড়ির উত্তর-পূর্ব দিকে ভগবানের বাস বলে মনে করা হয়। তাই দীপাবলির আগে এই দিকটি অবশ্যই সঠিকভাবে পরিষ্কার করা উচিত। ভুল করেও এই বিশেষ স্থানে ময়লা ফেলবেন না।

আলো পরিবর্তন করুন

দীপাবলির আগে বাড়ির আলো বদলানো শুভ বলে মানা হয়। ঘরের কোনও লাইট যদি ঠিকমতো না জ্বলে, তাহলে অবশ্যই সেগুলো পরিবর্তন করে ফেলুন। আলোর উৎসবে ঘরের চারিদিকে আলো থাকা খুবই জরুরি। এতে ইতিবাচক শক্তি বজায় থাকে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion