Vastu Tips For Bathroom: বাথরুমে ভুলেও রাখবেন না এই ৮ জিনিস, ঘিরে ধরবে অশান্তি-দুর্দশা!

Vastu Tips for Bathroom in Bengali: জীবনে সুখ, শান্তি কে না চায়! কিন্তু অনেক সময় একের পর এক ঝঞ্ঝাট আসতেই থাকে। কষ্ট-অশান্তি ঘিরে ফেলে চারপাশ। আর্থিক টানাটানিও শুরু হয়ে যায়। কেন এরকম হচ্ছে, শত ভেবেও আমরা তার কারণ খুঁজে পাই না। বাস্তুশাস্ত্র বলছে, বাস্তু দোষ থাকলে জীবনে ঝামেলা লেগেই থাকে। কোনও কাজে সাফল্য আসে না। চাকরি, ব্যবসায় ব্যর্থতার মুখে পড়তে হয়। পারিবারিক সমস্যা চলতেই থাকে। তাই, বাড়ির প্রতিটি গুরুত্বপূর্ণ অংশ, যেমন - প্রধান ফটক, মন্দির এবং বেডরুমের বাস্তুর দিকে নজর দেওয়া উচিত। এছাড়া, বাড়ির বাথরুমের ক্ষেত্রেও বাস্তুর নিয়ম মেনে চলতে হবে। না হলে গোটা বাড়িতে অশুভ শক্তি ছড়িয়ে যেতে পারে।

Things You Shouldnt Keep in the Bathroom

বিশেষজ্ঞদের মতে, বাথরুমের নানা দোষ-ত্রুটির কারণেও পরিবারে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। অনেক সময় দেখা যায় আমরা জেনে-বুঝে বাথরুম সংক্রান্ত অনেক ভুল করে থাকি, যা বাস্তু অনুসারে একেবারেই সঠিক নয়। আপনিও যদি এই ধরনের ভুল করে থাকেন তাহলে এখনই শুধরে নিন।

ছেঁড়া চপ্পল

ছেঁড়া চপ্পল

বাথরুমের জন্য অনেকেই পুরানো, ছেঁড়া চপ্পল ব্যবহার করেন। কিন্তু বাস্তু মতে, ছেঁড়া চপ্পল কখনই বাথরুমে রাখা উচিত নয়। এতে নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি বাড়তে পারে।

ভাঙা কাঁচ

ভাঙা কাঁচ

বাস্তুশাস্ত্র অনুসারে, বাথরুমে ভুলেও ভাঙা কাঁচ রাখবেন না। এতে বাস্তু দোষ হতে পারে। ঘরে নেতিবাচক শক্তির বিস্তার হয়। যে কারণে আপনি আর্থিক সংকটে পড়তে পারেন। তাই, যদি আপনার বাথরুমে ভাঙা আয়না বা কাঁচ থাকে, তাহলে নতুন বছরের আগে তা অবশ্যই সরিয়ে ফেলুন।

চুল

চুল

শ্যাম্পু করার সময়চুল পড়া অনিবার্য। কিন্তু সেই চুল বাথরুমে ফেলে রাখা উচিত নয়। সঙ্গে সঙ্গে সেই চুল সরিয়ে ফেলুন। কারণ ঝরা চুল আর্থিক অনটন ডেকে আনে। দারিদ্রতা দেখা দেয়। বাস্তু দোষ হয়। এতে শনি ও মঙ্গল দোষও হয়।

ভেজা জামাকাপড়

ভেজা জামাকাপড়

অনেকেই বাথরুমে জামাকাপড় কেচে রেখে দেন। এমনটা করবেন না। বাথরুমে কখনই ভেজা জামাকাপড় ফেলে রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে, বাথরুমে রাখা ভেজা কাপড় নেগেটিভ এনার্জি বাড়ায়। বাস্তু দোষও হতে পারে। বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, ভেজা পোশাক বাথরুমে রাখলে সূর্য দোষও দেখা দেয়।

খালি বালতি

খালি বালতি

বাথরুমে কখনই খালি বালতি রাখা উচিত নয়। বালতিতে সর্বদা জল ভরে রাখুন। বাস্তুশাস্ত্র অনুসারে, খালি বালতি আপনার আর্থিক জীবনে বড় ক্ষতি নিয়ে আসতে পারে।

ঝাঁটা

ঝাঁটা

বাথরুমের ভিতরে কখনই ঝাঁটা রাখবেন না। এতে বাড়িতে অশুভ শক্তি ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই বাথরুম পরিষ্কার করার জিনিসপত্র বাথরুমের বাইরেই রাখুন।

গাছপালা

গাছপালা

ঘরে গাছপালা রাখলে ইতিবাচক শক্তি বজায় থাকে। কিন্তু গাছ বাথরুমে রাখলে সেই ইতিবাচক শক্তিই নেতিবাচক হয়ে উঠবে। তাই ভুলেও বাথরুমে কোনও গাছ রাখবেন না।বাথরুম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

কোনও ছবি রাখবেন না

কোনও ছবি রাখবেন না

বাথরুমে কোনওছবি বা পেন্টিং রাখা উচিত নয়। এতে নেতিবাচক শক্তির বিস্তার ঘটে। পরিবারে আর্থিক অনটন শুরু হয়। সঞ্চয় থেকে টাকা জলের মতো খরচ হতে থাকে।

X
Desktop Bottom Promotion