Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vastu Tips: বাড়িতে এই গাছ রাখলেই সমৃদ্ধি ফিরবে সংসারে, থাকবে না কোনও অর্থাভাব!
দক্ষিণী কোনও পদের অন্যতম উপকরণ হলেও, বাঙালি বেশ কিছু রান্নাতেও কিন্তু কারি পাতার ব্যবহার হয়। যে কোনও রান্নায় কয়েকটা কারি পাতা পড়লে তার স্বাদ ও গন্ধ দুই-ই বাড়ে। তবে রান্নার স্বাদ বাড়ানো ছাড়াও কারি পাতার বহুমুখী উপকারিতা রয়েছে। শরীরের নানা সমস্যায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে কারি পাতা।
পুষ্টিবিদদের মতে, কারিপাতা ওজন নিয়ন্ত্রণে রাখে, দৃষ্টিশক্তি বাড়ায়, ক্যান্সার এবং ডায়াবেটিস থেকে মুক্তি দিতে পারে। আমাশা, ডায়রিয়ার সমস্যায় কারি পাতা দারুণ কাজ করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে বাঁচতেও কারি পাতার জুড়ি মেলা ভার। রোজের খাবারে কারি পাতা রাখলে লিভারের স্বাস্থ্য ভালো থাকে।

রক্তে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারিডের মাত্রা কমাতেও এই পাতা উপকারী। হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে। এ ছাড়া, ত্বক ও চুলের নানা সমস্যা থেকেও মুক্তি দেয় কারি পাতা।
স্বাস্থ্যের পাশাপাশি বাস্তুশাস্ত্রেও কিন্তু কারি পাতার গুরুত্ব অপরিসীম। বাড়িতে এই গাছ থাকলে জীবনে সুখ-সমৃদ্ধির অভাব হয় না। তবে অবশ্যই সঠিক দিকে লাগানো প্রয়োজন।
এই দিকে কারি পাতা গাছ লাগান
বাস্তুশাস্ত্রে বাড়ির পশ্চিম দিককে চন্দ্রের দিক বলে মানা হয়। এই দিকে যে কোনও গাছ লাগানো অত্যন্ত শুভ। পশ্চিম দিকে কারি পাতার গাছ লাগালে পরিবারের সকলে সুস্থ-সবল থাকে।
বাড়ির দক্ষিণ-পূর্ব দিকেও কারি পাতা গাছ লাগানো খুব উপকারী। এতে ধনসম্পদ এবং সমৃদ্ধি প্রাপ্তি হয়।
নেতিবাচক শক্তি দূর করে
কারি পাতা গাছ নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ায়। সংসারে সুখ-সমৃদ্ধিও বৃদ্ধি করে এই গাছ।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications