পড়াশোনায় একেবারে মনোযোগ নেই বাচ্চার? বাস্তু মেনে স্টাডি রুমে আনতে পারেন এই পরিবর্তন!

Vastu Tips for Kids Study Room in Bengali: সন্তানের পড়াশোনায় মন নেই, রেজাল্ট ভালো হচ্ছে না - এমন অভিযোগ অধিকাংশ অভিভাবকেরই (Guardians) থাকে। আবার কিছু বাচ্চা কঠোর পরিশ্রম করেও পরীক্ষায় ভালো ফল করতে পারে না। মা-বাবারও এ নিয়ে চিন্তার শেষ নেই। বাস্তুশাস্ত্র অনুসারে, এই সমস্ত সমস্যার অন্যতম কারণ হতে পারে বাস্তু দোষ। বাড়ির অন্যান্য ঘরের মতো, বাচ্চার পড়ার ঘরও বাস্তুর নিয়ম মেনে সাজানো উচিত। তবেই পড়াশোনায় সফলতা মিলতে পারে।

Vastu Tips For Your Kids Study Room

পড়ার ঘরে বাস্তু ত্রুটির কারণে পড়াশোনা বাচ্চার মনোযোগ কমে যেতে পারে এবং শত চেষ্টা করেও ভাল ফলাফল আসে না। তাই বাস্তু অনুসারে আপনার সন্তানের পড়াশোনার ঘরে কিছু পরিবর্তন আনুন। এতে আপনার সন্তানের পড়াশোনায় মনও বসবে আর রেজাল্টও ভালো হবে।

বাস্তুশাস্ত্র অনুসারে পড়ার ঘরের দিক

বাস্তুশাস্ত্র অনুসারে পড়ার ঘরের দিক

বাস্তু মতে, পড়াশোনার জন্য পূর্ব ও উত্তর দিকই সবচেয়ে সেরা। তাই, স্টাডি টেবিল বা চেয়ারের মুখ পূর্ব বা উত্তর দিকে রাখুন। তাছাড়া, বাচ্চার পড়ার ঘরও উত্তর-পূর্ব বা পূর্ব দিকে করা উচিত। পড়ার ঘরের জানালা পূর্ব দিকে হওয়া উচিত, যাতে সকালে সূর্যের আলো ঢুকতে পারে।

সিঁড়ির নীচে পড়ার ঘর রাখবেন না

সিঁড়ির নীচে পড়ার ঘর রাখবেন না

স্টাডি রুম যাতে সিঁড়ির নীচে না থাকে। এ ছাড়া স্টাডি রুমে যেন কোনও বিম না থাকে। ডাইনিং টেবিলও থাকা উচিত নয় পড়ার ঘরে।

পড়ার ঘর এ ভাবে সাজান

পড়ার ঘর এ ভাবে সাজান

বাচ্চার স্টাডি রুমে সবুজ রঙের পর্দা লাগান। পড়ার ঘরে বা বাড়ির অন্য কোথাও ভাঙা খেলনা থাকলে তা সরিয়ে ফেলুন। বাস্তু অনুসারে, এই সব জিনিসগুলি নেগেটিভ এনার্জি বাড়ায়। আর ভুল করেও বাচ্চার ঘর ও স্টাডি রুমে বন্ধ ঘড়ি রাখবেন না। এতেও নেতিবাচক শক্তির বিস্তার হয়।

পড়ার টেবিলে এই জিনিসগুলো রাখুন

পড়ার টেবিলে এই জিনিসগুলো রাখুন

বাস্তুশাস্ত্র অনুসারে, পড়ার টেবিলে ধুলো-ময়লা জমতে দেবেন না। নিয়মিত টেবিল পরিষ্কার করুন। নাহলে নেতিবাচক শক্তির বিস্তার হবে এবং বাচ্চার পড়াশোনায় মন বসবে না। স্টাডি টেবিলে ক্রিস্টালের কোনও জিনিস রাখতে পারেন। এতে আপনার বাচ্চা পড়াশোনায় আগ্রহী হবে।

পড়াশোনায় মনোযোগের জন্য এই উপায় করুন

পড়াশোনায় মনোযোগের জন্য এই উপায় করুন

বাস্তুশাস্ত্র অনুসারে, পড়াশোনায় মনোযোগ বাড়াতে স্টাডি রুমের দক্ষিণ-পূর্ব কোণে একটি মানি প্ল্যান্ট লাগান। উত্তর-পূর্ব দিকে মাছের অ্যাকোয়ারিয়াম রাখুন। এ ছাড়াও, পড়ার টেবিলের উত্তর-পূর্ব কোণে কাঁচের কোনও মূর্তি রাখুন। এতে শিক্ষা এবং জ্ঞান বৃদ্ধি হয়।

স্টাডি রুমের পূর্ব দেওয়াল সবসময় পরিষ্কার রাখুন। সবুজ বাল্ব, সবুজ উদ্ভিদ, সবুজ পিরামিড পূর্ব দিকে রাখুন। বাঁশ গাছও রাখতে পারেন। এতে ইতিবাচক শক্তির বিস্তার হয় এবং বাচ্চার পড়াশোনায় মন বসে।

X
Desktop Bottom Promotion