Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
এই বাস্তু নিয়মগুলি মেনে চললে বড়লোক হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে সময় লাগবে না!
একথা ঠিক যে পুজো অর্চনার মধ্যে দিয়ে বড়লোক হয়ে ওঠার স্বপ্ন পূরণ করা সম্ভব! কিন্তু আপনার গৃহস্থের অন্দরে যদি দোষ থাকে, তাহলে কিন্তু হাজারো চেষ্টা করলেও ফল মিলবে না।
একথা ঠিক যে পুজো অর্চনার মধ্যে দিয়ে বড়লোক হয়ে ওঠার স্বপ্ন পূরণ করা সম্ভব! কিন্তু আপনার গৃহস্থের অন্দরে যদি দোষ থাকে, তাহলে কিন্তু হাজারো চেষ্টা করলেও ফল মিলবে না। তাই বাস্তবিকই যদি বড়লোক হয়ে উঠতে চান, তাহলে দেব-দেবীদের আরাধনা করার পাশাপাশি বাস্তু দোষ কাটাতে এই নিয়মগুলিও মেনে চলতে হবে। তবেই দেখবেন অনেক অনেক টাকার মালিক হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে সময় লাগবে না।
প্রসঙ্গত, বাস্তুশাস্ত্র অনুসারে প্রতিটি বাড়ির অন্দরেই পজেটিভ শক্তি যেমন থাকে, তেমনি থাকে নেগেটিভ শক্তিও। আর কোনও কারণে যদি নেগেটিভ শক্তির প্রভাব বাড়তে থাকে। তাহলে একের পর এক খারাপ ঘটনা ঘটার আশঙ্কা বৃদ্ধি পায়। সেই সঙ্গে অর্থনৈতিক সমৃদ্ধি লাভের সম্ভাবনাও হ্রাস পায়। তাই তো এই প্রবন্ধে এমন কতগুলি বাস্তু নিয়ম সম্পর্কে আলোচনা করা হল, যা মেনে চললে পকেট ভর্তি টাকা তো হবেই, সেই সঙ্গে কর্মক্ষেত্রে সফলতা এবং গৃহস্থে সুখ-শান্তির স্বাদ পেতেও সময় লাগবে না।
অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনা বাড়াতে এক্ষেত্রে যে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে, সেগুলি হল...

১. রঙের বাহার:
এমনটা বিশ্বাস করা হয় যে বেগুনি রঙের কোনও পাতা রয়েছে এমন গাছ বাড়িতে রাখলে যে কোনও ধরনের অর্থনৈতিক সমস্যা কমতে সময় লাগে না। সেই সঙ্গে অর্থনৈতি উন্নতি লাভের সম্ভাবনাও বৃদ্ধি পায়। তাই অল্প সময়েই যদি বড়লোক হয়ে উঠতে চান, তাহলে এই নিয়মটি মেনে চলতে ভুলবেন না যেন! প্রসঙ্গত, বেগুনি রঙের পাতা রয়েছে এমন গাছ জোগাড় করে উঠতে না পারলে শোয়ার ঘরে মানি প্লান্ট গাছও রাখতে পারেন। এমনটা করলেও সমান উপকার পাওয়া যায়।

২. পাখিদের জন্য জলের ব্যবস্থা করুন:
প্রতি বছর গরমের সময় জলকষ্টে ভুগে প্রচুর পাখি মারা যায়। তাই তো বাড়ির উঠনে বা ছাদে জলের পাত্র রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এমনটা যদি করতে পারেন, তাহলে একদিকে যেমন বহু প্রাণ মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, তেমনি বাস্তু দোষও কাটতে শুরু করে। সেই সঙ্গে গৃহস্থের অন্দরে পজেটিভ শক্তির প্রভাব বাড়তে থাকার কারণে অর্থনৈতিক উন্নতি লাভের সম্ভাবনা বাড়তে সময় লাগে না।

৩. অ্যাকোয়ারিয়াম:
বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর-পূর্ব দিকে একটি অ্যাকোয়ারিয়াম রাখলে নেগেটিভ শক্তির প্রভাব কমতে থাকে। ফলে শুধু অর্থনৈতিক সমৃদ্ধি নয়, সেই সঙ্গে সুখ-শান্তির সন্ধান পেতেও সময় লাগে না। প্রসঙ্গত, এমনটাও বিশ্বাস করা হয় যে অ্যাকোয়ারিয়ামে গোল্ড ফিশ রাখলে আরও বেশি সুফল পাওয়া যায়। তাই চটজলদি অর্থনৈতিক উন্নতির স্বাদ যদি পেতে চান, তাহলে আজই বাড়িতে জোড়া গোল্ড ফিশ আনতে ভুলবেন না যেন!

৪. ঝর্না:
বাড়ির উত্তর-পূর্ব দিকে একটি ঝর্না রাখতে ভুলবেন না যেন! আর খেয়াল করবেন সেই ঝর্না দিয়ে যেন সব সময় জল প্রবাহিত হয়। এমন ব্যবস্থা করলে গৃহস্থের অন্দরে পজেটিভ শক্তির প্রভাব বাড়তে থাকে। ফলে সুফল পেতে সময় লাগে না।

৫. কল থেকে টিপ টিপ করে জল পরছে না তো?
বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়ির কোনও কল থেকে জল লিক করলে অর্থনৈতি ক্ষতি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। সেই সঙ্গে ব্যাঙ্ক ব্যালেন্সও কমতে শুরু করে। ফলে পকেট খালি হতে সময় লাগে না। তাই তো অর্থনৈতির উন্নতির স্বাদ পেতে এই বিষয়টি মাথায় রাখা একান্ত প্রয়োজন।

৬.বড় বড় গাছ নৈব নৈব চ:
বাড়ির উত্তর-পূর্ব দিক থেকেই কুবের দেবতার প্রবেশ ঘটে। তাই তো বাড়ির এই অংশে বড় বড় গাছ লাগালে গৃহস্থের অন্দরে সমৃদ্ধির প্রবেশ বাঁধাপ্রাপ্ত হয়। ফলে স্বাভাবিকভাবেই পকেট ভর্তি টাকার মালিক হওয়ার স্বপ্ন পূরণ হওয়ার পথে একাধিক বাঁধা মাথা চাড়া দিয়ে ওঠে। প্রসঙ্গত, বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে বড় বড় গাছ লাগালে উপকার পাওয়া যায়। এক্ষেত্রে অর্থনৈতিক সমৃদ্ধি লাভের সম্ভাবনা বাড়ে চোখে পরার মতো।

৭.দরজা-জানলা পরিষ্কার রাখুন:
এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ির প্রতিটি জানলা এবং দরজা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে গৃহস্থে অর্থনৈতিক সমৃদ্ধির প্রবেশ ঘটতে সময় লাগে না। সেই সঙ্গে পরিবারের অন্দরে সুখ-শান্তির পরিবেশ বজায় থাকে। ফলে জীবনে চলার পথে যে কোনও ধরনের বাঁধা আসার সম্ভাবনা কমে।

৮. মানি ব্যাগের সামনে আয়না:
বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির যে জায়গায় টাকা রাখা হয়, ঠিক তার সামনে যদি একটি আয়না রাখা যায়, তাহলে দারুন উপকার মেলে। আসলে এমনটা বিশ্বাস করা হয় যে আয়নায় যদি টাকার ব্যাগ বা টাকার প্রতিবিম্ব দেখা যায়, তাহলে অর্থনৈতিক সমৃদ্ধির পথ প্রশস্থ হয়।



Click it and Unblock the Notifications