ঘরের এই দিকে রাখুন স্নেক প্ল্যান্ট, সৌভাগ্য আটকাতে পারবে না কেউ!

Vastu Tips For Snake Plant in Bengali: গাছপালা লাগানোর শখ অনেকেরই রয়েছে। বাড়ির অন্দরে নানা জাতের গাছ লাগিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে ভালোবাসেন অনেকে। তবে গাছপালা শুধু যে ঘরের সৌন্দর্যই বাড়ায় তা কিন্তু নয়। গাছ ঘরের বাতাস দূষণ মুক্ত রাখে। অক্সিজেন প্রবাহ বাড়ায়। মানসিক চাপ কমায় এবং শরীর সুস্থ রাখে।

বাস্তু মতে, এমন কিছু গাছপালা রয়েছে যেগুলি সৌভাগ্য বয়ে নিয়ে আসে। সঠিক নিয়ম মেনে অফিসে বা বাড়িতে সেই সব গাছ লাগালে উন্নতি হয় তরতরিয়ে। এমনই একটি গাছ স্নেক প্ল্যান্ট। জেনে নিন ঘরে স্নেক প্ল্যান্ট রাখার সঠিক দিক এবং এর উপকারিতা।

Vastu Tips For Snake Plant

স্নেক প্ল্যান্টের উপকারিতা
বাস্তু মতে, স্নেক প্ল্যান্টের সঠিক ব্যবহার ঘরে পজেটিভ এনার্জি নিয়ে আসে। এই গাছ বাতাস থেকে টক্সিন দূর করে এবং ঘরে অক্সিজেন প্রবাহ বাড়ায়। মানসিক চাপ কমাতে জুড়ি মেলা ভার এই গাছের। ঘরে সুখ, শান্তি ও ইতিবাচকতা নিয়ে আসে স্নেক প্ল্যান্ট।

স্নেক প্ল্যান্ট রাখার সঠিক দিক
বাস্তুর নিয়ম মেনে বাড়িতে স্নেক প্ল্যান্ট রাখলে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বাড়ির পূর্ব, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব দিকে স্নেক প্ল্যান্ট রাখা শুভ বলে মনে করা হয়। তবে এই গাছটি বাড়িতে রাখলে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে, এটি যাতে অন্য কোনও গাছ দিয়ে ঢাকা না পড়ে যায়। তা হলে কিন্তু ঘরে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

স্নেক প্ল্যান্ট সম্পর্কে ভ্রান্ত ধারণা
অনেকেই মনে করেন ঘরে এই গাছ রাখলে তা দুর্ভাগ্য নিয়ে আসে এবং নেগেটিভ এনার্জির প্রবাহ বাড়ে। কিন্তু বাস্তুশাস্ত্র বলছে, বাড়িতে স্নেক প্ল্যান্ট রাখলে কোনও ক্ষতি হয় না। বরং এই গাছ ঘরে থাকলে চাকরি, ব্যবস্যায় অগ্রগতি হয়। পড়শোনায় মনোযোগ বাড়ে। সেই সঙ্গে আর্থিক অবস্থারও উন্নতি হয়।

Story first published: Monday, July 24, 2023, 18:25 [IST]
X
Desktop Bottom Promotion