বাড়িতে বেদানা গাছ থাকা দারুণ শুভ, সংসারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে!

হিন্দুধর্মে গাছপালার বিশেষ ভূমিকা রয়েছে। বিভিন্ন গাছে বিভিন্ন দেবতার বাস বলে মনে করা হয়। বাড়িতে থাকা গাছের শুভ প্রভাবে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। তুলসী ও মানিপ্ল্যান্টের মতো গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে জানেন কি, বেদানা গাছও সংসারে সুখ নিয়ে আসে?

শাস্ত্র মতে, বেদানা গাছে মা লক্ষ্মী বাস করেন। তাই বাড়িতে বেদানা গাছ থাকা অত্যন্ত শুভ। তবে যে কোনও দিকে এই গাছ লাগালে কিন্তু সমস্যায় পড়তে পারেন। জেনে নিন বাস্তুশাস্ত্র অনুসারে বেদানা গাছ লাগানোর সঠিক দিক।

pomegranate tree vastu

বাড়ির সামনে বেদানা গাছ লাগান

বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির সামনে বেদানা গাছ লাগালে তার শুভ ফল লাভ হয়। যে বাড়িতে বেদানা গাছ থাকে, সেই বাড়িতে লক্ষ্মী-নারায়ণ বাস করেন বলে প্রচলিত বিশ্বাস। সেই সংসারে কখনও আর্থিক সংকট দেখা দেয় না। সর্বদা সুখ, সমৃদ্ধি এবং ধনসম্পদে ভরে থাকে।

দক্ষিণ-পূর্ব দিকে গাছ লাগান

বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে বেদানা গাছ লাগানো অত্যন্ত শুভ। কথিত আছে যে, এই দিকে বেদানা গাছ থাকলে বংশ বৃদ্ধি হয় এবং পরিবারের সদস্যদের কখনও আর্থিক সংকটের সম্মুখীন হয় না।

এই দিকে গাছ লাগানো অশুভ

বাস্তু মতে, বাড়ির সামনে বেদানা গাছ থাকা শুভ। তবে উঠোনের মাঝখানে ভুলেও বেদানা গাছ পুঁতবেন না। বাড়ির মাঝখানে বেদানা গাছ থাকলে জীবনে নানা সমস্যা লেগেই থাকে। অভাব-অনটন দেখা দেয়।

দক্ষিণ দিকে বেদানা গাছ লাগাবেন না

বেদানা গাছ দক্ষিণ দিকে লাগানো অশুভ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাড়ির দক্ষিণ দিকে এই গাছ থাকলে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি ও গোলযোগ দেখা দেয়। জীবনে সাফল্য আসে না।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Story first published: Monday, January 29, 2024, 23:28 [IST]
X
Desktop Bottom Promotion