Christmas 2023: বড়দিনে ঘরের এই দিকে রাখুন ক্রিসমাস ট্রি, সুখ-সমৃদ্ধি বাড়বে সংসারে!

Vastu Tips for Christmas Tree in Bengali: বড়দিন মানে যেমন সান্টা ক্লজ, কেক খাওয়া, তেমনই বড়দিন মানেই ক্রিসমাস ট্রি। শুধু খ্রীষ্টান সম্প্রদায় নয়, বড়দিনের আগে বাড়িতে ক্রিসমাস ট্রি সাজানোর প্রথা এখন চালু হয়ে গিয়েছে অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যেও। বাস্তুশাস্ত্র মতে, বড়দিনের সময় বাড়িতে ক্রিসমাস ট্রি রাখা অত্যন্ত শুভ। এই গাছ বাড়ির মধ্যে পজিটিভ এনার্জির প্রবাহ বাড়ায়।

তবে শুধু ক্রিসমাস ট্রি রাখলেই তো হল না, বাড়ির সঠিক দিকে এই গাছ রাখা অত্যন্ত জরুরি। বাড়ির কোনদিকে ক্রিসমাস ট্রি রাখবেন, কেমন করে তা সাজাবেন, সেই বিষয়ে উল্লেখ আছে বাস্তুশাস্ত্রে।

vastu tips for christmas tree

১) বাস্তুশাস্ত্রে ক্রিসমাস ট্রিকে সমৃদ্ধির উদ্ভিদ বলা হয়। প্রচলিত বিশ্বাস, এই গাছে ধনসম্পদের দেবী লক্ষ্মী বাস করেন। বাড়িতে এই গাছ লাগালে সংসারে কখনও অর্থের অভাব হয় না। দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকে।

২) বাড়িতে কখনই শুকিয়ে যাওয়া ক্রিসমাস ট্রি রাখবেন না। ক্রিসমাস যেন সতেজ অবস্থায় থাকে। শুকিয়ে যাওয়া নিষ্প্রাণ গাছ রাখলে ঘরে নেগেটিভ এনার্জির প্রবাহ বেড়ে যায়। বাড়ির উঠোনে ক্রিসমাস ট্রি রাখা সবচেয়ে শুভ।

৩) ক্রিসমাস ট্রি সবসময় বাড়ির উত্তর-পূর্ব দিকে রাখা উচিত। বিশ্বাস করা হয়, বাড়ির উত্তর-পূর্ব দিকে ইতিবাচক শক্তির প্রবাহ সবচেয়ে বেশি থাকে। যে কারণে বাড়িতে পূজার স্থানও তৈরি করা হয় এই দিকে।

৪) অনেকেই প্লাস্টিকের ক্রিসমাস ট্রি ঘরে রাখেন। তবে প্লাস্টিকের গাছ না রেখে আসল ক্রিসমাস ট্রি বাড়িতে রাখা সবচেয়ে লাভজনক। কারণ এই গাছ প্রচুর অক্সিজেন নির্গত করে ও কার্বন ডাই অক্সাইড শোষণ করে।

৫) ক্রিসমাস ট্রি আকৃতিতে ত্রিভুজাকার হওয়া উচিত। এই ধরনের আকৃতির উদ্ভিদ ঘরে সুখ-সমৃদ্ধি নিয়ে আসে।

৬) ক্রিসমাস ট্রি ভালো ভাবে সাজিয়ে রাখুন। বিশ্বাস করা হয় যে, ক্রিসমাস ট্রি সুন্দরভাবে সাজালে সৌভাগ্য ফেরে এবং ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়।

৭) বাড়ির দক্ষিণ দিকে কখনই এই গাছ লাগানো উচিত নয়। এতে ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ বাড়ে। সংসারে কলহ লেগে থাকে।

৮) ক্রিসমাস ট্রি এর চারপাশে যাতে কখনই অন্ধকার না থাকে। এর চারপাশে সর্বদা প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে রাখা ভালো।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion