মোবাইল ওয়ালপেপারে রাখুন এই ছবিগুলি, ধনসম্পদে ভরে উঠবে জীবন!

Vastu Tips For Mobile Wallpaper: বাস্তুশাস্ত্র আমাদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়ার পথ দেখায়। এই শাস্ত্রের নিয়ম মেনে চললে জীবন সুখে শান্তিতে কাটে। কোনও বাধা, বিপদ থাকে না। তবে বাস্তুশাস্ত্রে শুধু যে গৃহসজ্জার নিয়ম বর্ণিত রয়েছে, তা নয়। বরং ব্যক্তির দৈনন্দিন জীবনে ব্যবহার্য জিনিসপত্রের ক্ষেত্রেও কিছু নিয়মের উল্লেখ রয়েছে।

মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও বাস্তুর কিছু নিয়ম আছে। যেগুলো মেনে চললে জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। যেমন ফোনে ওয়ালপেপার লাগানোর সময়ে কিছু বিষয়ের দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছে বাস্তুশাস্ত্র। জেনে নিন সেগুলি কী কী।

Vastu Tips For Mobile Wallpaper

চাকরি ও ব্যবসায় উন্নতির জন্য

শত চেষ্টা করেও ক্যারিয়ারে উন্নতি হচ্ছে না? তা হলে আপনার মোবাইল ওয়ালপেপারে সিঁড়ি বেয়ে উঠতে থাকা ব্যক্তির ছবি রাখুন। এতে আপনার মনে পজিটিভিটি বাড়বে এবং আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে।

মানসিক শান্তির জন্য

যদি মানসিকভাবে ভালো না থাকেন এবং মনে সবসময় উদ্বেগ থাকে, তাহলে আপনার মোবাইলের ওয়ালপেপারে বৃষ্টির ছবি রাখুন। এটি আপনার মন শান্ত থাকবে। যোগব্যায়ামের ছবি সেট করলেও উপকার পাবেন।

বৈবাহিক ও প্রেম জীবনের সমস্যা দূর করতে

বাস্তু মতে, মোবাইল ওয়ালপেপারে গোলাপের ছবি রাখা খুব উপকারী। এতে দাম্পত্য জীবনের সব সমস্যা মিটে যাবে এবং প্রেম-ভালবাসা বৃদ্ধি পাবে।

আর্থিক সঙ্কট থেকে মুক্তি পাওয়ার জন্য

অভাব-অনটন থেকে মুক্তি পেতে চাইলে মোবাইল ওয়ালপেপারে 'ব্লেসিং বুদ্ধ'-এর ছবি রাখুন। বাস্তু বিশেষজ্ঞদের মতে, বুদ্ধের ছবি ওয়ালপেপারে রাখলে আয় বৃদ্ধি পায় এবং জীবনে উন্নতি হয়।

নতুন চাকরি পাওয়ার জন্য

যদি দীর্ঘ দিন ধরে প্রোমোশনের অপেক্ষায় থাকেন বা ভালো চাকরি খুঁজছেন, তাহলে আপনার মোবাইলে সবুজ কোনও কিছু বা সবুজ জঙ্গলের ছবি লাগিয়ে রাখুন। সবুজ রঙ সাফল্যের প্রতীক।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion