Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
গাড়িতে এই ৫ জিনিস রাখলেই দূর হবে দুর্ঘটনার আশঙ্কা, মিটবে আর্থিক সংকট!
Vastu Tips For Car: বাস্তুশাস্ত্র আমাদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়ার পথ দেখায়। বাড়িতে এবং কর্মক্ষেত্রে কোথায় কোন জিনিস রাখা শুভ, কী ভাবে ঘরে পজিটিভ এনার্জির বৃদ্ধি হবে, বাথরুম কেমন হবে, ডাস্টবিন কোথায় রাখা উচিত - এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে বাস্তুশাস্ত্রে। এমনকি আপনার যদি গাড়ি থাকে, তাহলে গাড়িতে কোন কোন জিনিস রাখলে শুভ ফলাফল পাওয়া যাবে, সেই বিষয়েরও উল্লেখ রয়েছে বাস্তুশাস্ত্রে।
বাস্তু অনুসারে, গাড়িতে ৫ জিনিস রাখলে জীবনের অনেক সমস্যাই দূর করা সম্ভব। জেনে নিন গাড়িতে কোন কোন জিনিস রাখা অত্যন্ত শুভ।

দেবতার মূর্তি
বাস্তুশাস্ত্র বলছে, গাড়িতে দেবতার মূর্তি বা ছবি রাখলে বাস্তু দোষ দূর হয়। গাড়ির ড্যাশবোর্ডের উপর আপনার আরাধ্য দেবতার একটি ছোট মূর্তি রাখুন। তবে ভগবানের মূর্তি রাখতে না পারলে, ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত কোনও সামগ্রী রাখতে পারেন। যেমন - শিবের ডমরু বা শ্রীকৃষ্ণের ময়ূরের পালক অথবা মা লক্ষ্মীর চুনরি, ইত্যাদি।
চীনা মুদ্রা
ফেংশুই-তে চীনা মুদ্রাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গাড়িতে চীনা মুদ্রা ঝুলিয়ে রাখলে তা গাড়ির নকশা, রঙ, ইন্টিরিয়র এবং আকারের মধ্যে ভারসাম্য তৈরি করবে, যা বাস্তু দোষ দূর করবে। এর ফলে আপনার আর্থিক লাভও সম্ভব হবে।
জল
গাড়িতে সবসময় বোতল ভর্তি জল রাখুন। এর ফলে জল উপাদান শক্তিশালী হবে এবং গাড়িতে লোহা সংক্রান্ত কোনও বাস্তুদোষ থাকলে তাও কেটে যাবে।
রক সল্ট
গাড়িতে রক সল্ট রাখা অত্যন্ত শুভ বলে মানা হয়। গাড়ির সিটের নীচে রক সল্ট রাখলে, তার শুভ প্রভাবে গাড়িতে উপস্থিত নেগেটিভ এনার্জি দূর হবে। এর ফলে গাড়ির দুর্ঘটনার মুখে পড়ার সম্ভাবনাও কমবে। যে কোন যাত্রায় যাওয়ার আগে গাড়ির সিটের নিচে রক সল্ট অবশ্যই রাখুন।
কালো কচ্ছপ
বাস্তুশাস্ত্রে কালো কচ্ছপের বিশেষ মাহাত্ম্যের কথা উল্লেখ করা আছে। কালো কচ্ছপ নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জির প্রবাহ বাড়ায়। তাই, নিজের গাড়িতে কালো কচ্ছপ রাখতেই পারেন। এতে নেগেটিভ এনার্জি আপনার গাড়ি থেকে দূরে থাকবে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications