Vastu Tips : মানি প্ল্যান্ট লাগানোর সময় এই ৫ ভুল একেবারেই করবেন না, মহা বিপদে পড়বেন!

পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে বাস্তুশাস্ত্র মেনে চলেন অনেকেই। বাড়ি বানানো, জমিজমা কেনা, বাড়ির প্রতিটি ঘরে, বারান্দায়, ঠাকুর ঘরে এবং বাড়ির কোন দিকে কী কী জিনিস রাখলে আমাদের উপকার ও অপকার হতে পারে, সে সম্পর্কে জানতে বাস্তুর উপর ভরসা রাখেন অনেকেই। বাস্তুশাস্ত্রে মানি প্ল্যান্টকে খুবই শুভ বলে মনে করা হয়। এই হার্ট শেপের পাতাযুক্ত গাছটি বাড়িতে রাখলে আর্থিক উন্নতি হয় বলে বিশ্বাস। কিন্তু অনেক সময় এমন হয় যে, বাড়িতে মানি প্ল্যান্ট রাখলেও আর্থিক সংকট দেখা দেয়। তাই মানি প্যাল্ট রাখার আগে কিছু বিষয় জেনে নেওয়া খুবই জরুরি।

Avoid these mistakes while planting a money plant in your home

মানি প্লান্ট লাগালে একাধিক বাস্তু দোষের নিবারণ হয়। তবে অধিকাংশ ব্যক্তিই যেখানে সেখানে এই গাছ রেখে দেন। বাস্তু মতে, এমন করা এক্কেবারেই উচিত নয়। মানি প্ল্যান্ট বাড়িতে কোথায়, কোন দিকে, কী ভাবে রাখা উচিত, সে বিষয়ে বাস্তুশাস্ত্রে বিস্তারিত বর্ণনা করা আছে। সেই সব নিয়ম পালন করে বাড়িতে মানি প্ল্যান্ট লাগালে ভাগ্যোদয় সম্ভব।

এই দিকে গাছ লাগাবেন না

এই দিকে গাছ লাগাবেন না

মানি প্ল্যান্ট কখনই উত্তর-পূর্ব দিকে লাগাবেন না। এই দিকে মানি প্ল্যান্ট লাগালে আর্থিক সংকট দেখা দিতে পারে এবং বাড়িতে নেতিবাচক শক্তির বাস হয়। বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে মানি প্ল্যান্ট রাখা অত্যন্ত শুভ। দক্ষিণ-পূর্ব গণেশের দিক। এই দিকে মানি প্ল্যান্ট রাখলে সুখ, সমৃদ্ধি ফেরে এবং আর্থিক লাভ হয়।

মানি প্ল্যান্ট যাতে মাটিতে স্পর্শ না করে

মানি প্ল্যান্ট যাতে মাটিতে স্পর্শ না করে

মানি প্ল্যান্ট খুব দ্রুত বাড়ে। তাই খেয়াল রাখবেন যাতে গাছের কান্ড ও পাতা মাটিতে না লাগে। কোনও দড়ি বা লাঠির সাহায্যে ওপরের দিকে মানি প্ল্যান্ট বেঁধেও রাখতে পারেন। এর ফলে আর্থিক পরিস্থিতি উন্নত হবে। মানি প্ল্যান্ট দেবী লক্ষ্মীর একটি রূপ বলে মনে করা হয়, যে কারণে এটি মাটিতে স্পর্শ করতে দেওয়া উচিত নয়।

মানি প্ল্যান্ট যাতে শুকিয়ে না যায়

মানি প্ল্যান্ট যাতে শুকিয়ে না যায়

বাস্তুশাস্ত্র অনুসারে, শুকনো মানিপ্ল্যান্ট পরিবারের জন্য অত্যন্ত অশুভ। মানিপ্ল্যান্ট শুকিয়ে গেলে তা ফেলে দিন, নাহলে আর্থিক সংকটের মুখে পড়তে পারেন। তাই গাছ যাতে শুকিয়ে না যায় তার জন্য মানি প্ল্যান্টে রোজ জল দিন, ভাল করে যত্ন নিন।

বাড়ির বাইরে রাখবেন না মানি প্ল্যান্ট

বাড়ির বাইরে রাখবেন না মানি প্ল্যান্ট

মানি প্ল্যান্ট সবসময় বাড়ির ভিতরে রাখুন। এই গাছের খুব বেশি সূর্যালোকের প্রয়োজন হয় না, তাই বাড়ির ভিতরেই রাখতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির বাইরে মানি প্ল্যান্ট লাগানো একেবারেই শুভ নয়। আবার কারও কু-নজর লাগলেও মানি প্ল্যান্ট শুকিয়ে যেতে পারে। তাই একে সব সময় বাড়ির ভিতরে লাগানো উচিত।

অন্যকে মানি প্ল্যান্ট দেবেন না

অন্যকে মানি প্ল্যান্ট দেবেন না

বাস্তু অনুসারে, মানি প্ল্যান্ট কখনই অন্য কাউকে দেবেন না। এতে শুক্র গ্রহ ক্রুদ্ধ হন বলে মনে করা হয়। শুক্র হল সমৃদ্ধি ও সুস্থতার প্রতীক।

Story first published: Tuesday, August 23, 2022, 15:44 [IST]
X
Desktop Bottom Promotion