Vastu Plants for Home: বাড়ির প্রধান দরজায় লাগান এই ৬ গাছ, বাড়বে পজিটিভ এনার্জি!

Best Plants for Positive Energy in Bengali: বাড়ি, অফিস সর্বক্ষেত্রেই আমাদের চারপাশে নেগেটিভ এনার্জি ঘিরে থাকে। এই নেগেটিভ এনার্জি নানা ভাবে আমাদের জীবনে ক্ষতি ডেকে আনে। তবে সামান্য কিছু অদল বদল ঘটিয়েই নেগেটিভ এনার্জির প্রভাব কমানো যায়। বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়ির প্রধান দরজার সামনে বিশেষ কিছু গাছ লাগালেই নেগেটিভ এনার্জি দূর হয়ে প্রবেশ করতে পারে পজিটিভ এনার্জি। তাছাড়া, বাড়ির আশেপাশে গাছপালা থাকলে অক্সিজেন‌ের পরিমাণ বাড়ে। ফলে শরীর যেমন সুস্থ থাকে, তেমনই ভাল থাকে মনও।

Best Plants That Will Bring Positive Energy To Your Home

আসুন জেনে নেওয়া যাক, বাড়ির মূল দরজার সামনে কোন কোন গাছ লাগালে পজিটিভ এনার্জির প্রবাহ বাড়তে পারে-

তুলসি গাছ

তুলসি গাছ

তুলসিকে ইতিবাচক শক্তির উৎস বলে মনে করা হয়। তাছাড়া, এই গাছ দিনে এবং রাতে উভয় সময়ই অক্সিজেন নির্গত করে। তাই বাড়ির মূল দরজায় তুলসি গাছ লাগানো হলে চারপাশের পরিবেশকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে রাখবে। কথিত আছে, তুলসী গাছ অর্থকেও আকর্ষণ করে।

জুঁই গাছ

জুঁই গাছ

বাড়িতে জুঁই গাছ রাখা খুব শুভ। এটি চারিদিকে ইতিবাচক শক্তির বিস্তার ঘটায়। এর সুবাস আমাদের শরীর ও মনকে শান্ত রাখে। বাস্তু মতে, জুঁই গাছ কেবল সুগন্ধে ভরিয়ে রাখে না, পাশাপাশি ধন-সম্পদও বৃদ্ধি করে।

মানি প্ল্যান্ট

মানি প্ল্যান্ট

বাড়ির মূল দরজায় মানি প্ল্যান্ট লাগালে বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চালন বাড়ে। বাস্তু মতে, মানি প্ল্যান্ট বাড়ির ভিতরে লাগানো হোক বা বাইরে, তা সবসময় সুখ-সমৃদ্ধি বৃদ্ধি করে।

পাম গাছ

পাম গাছ

বাস্তুতে বাড়ির প্রধান প্রবেশদ্বারে রোপণের জন্য পাম গাছকেও দুর্দান্ত বিকল্প বলে মানা হয়। পাম গাছকে বায়ু পরিশোধনকারী বা এয়ার পিউরিফায়ার উদ্ভিদ বলে মনে করা হয়। বাস্তু মতে, পাম গাছ মূল প্রবেশদ্বারে রাখলে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়।

ফার্ন উদ্ভিদ

ফার্ন উদ্ভিদ

ফার্ন উদ্ভিদ খুবই শুভ। প্রধান দরজার বাইরে ফার্ন গাছ রাখলে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং ঘরে সৌভাগ্য ফেরে।

সাইট্রাস গাছ

সাইট্রাস গাছ

ফেং শুই অনুসারে, লেবু গাছ বা কমলালেবু গাছকে খুবই শুভ। এই গাছ বাড়িতে সৌভাগ্য নিয়ে আসে। তবে এটিকে মূল দরজার সামনে না লাগিয়ে দরজার ডান পাশে রাখুন। সুন্দর রঙের কারণে এই গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

X
Desktop Bottom Promotion