Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Valentine’s Day Gift Ideas: প্রেম দিবসে বাস্তু মেনে উপহার দিন ভালোবাসার মানুষকে, সম্পর্ক হবে আরও মধুর!
Valentine's Day Gift Ideas in Bengali: শুরু হয়ে গিয়েছে প্রেমের মরশুম। আকাশে বাতাসে এখন প্রেমের হাওয়া। আর ক'টা দিন পরেই ভ্য়ালেন্টাইনস ডে। প্রেমিক-প্রেমিকা থেকে বিবাহিত দম্পতি, সকলেই এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। প্রেম দিবসকে আরও স্মরণীয় করে তোলার জন্য পার্টনারের মনপসন্দ উপহার কেনার হিড়িক পড়ে যায়। বাস্তু বিশেষজ্ঞদের মতে, সম্পর্ক টিকিয়ে রাখার জন্যও বাস্তুর কিছু নিয়ম মেনে চলা উচিত। বাস্তু মেনে যদি ভালোবাসার মানুষকে গিফ্ট দেওয়া যায়, তাহলে সম্পর্ক আরও দৃঢ় হয়, ভালোবাসা বাড়ে।

আসুন জেনে নেওয়া যাক, বাস্তুশাস্ত্র মতে এই ভ্যালেন্টাইনস ডে-তে আপনার সঙ্গীকে কোন কোন উপহার দেওয়া শুভ-

বাঁশ গাছ
বাস্তুশাস্ত্রে বাঁশ গাছকে খুবই শুভ মনে করা হয়। উন্নতি, সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক বাঁশ গাছ। এই ভ্যালেন্টাইনস ডে-তে আপনার সঙ্গীকে একটি বাঁশের চারা উপহার দিতে পারেন। বাস্তু মতে, ভালোবাসার মানুষকে বাঁশ গাছ উপহার দিলে সম্পর্ক আরও দৃঢ় হয়। সম্পর্কের মধ্যে প্রেম, ভালোবাসা, সুখ, শান্তি বজায় থাকে।

লাফিং বুদ্ধা
প্রেম দিবসে আপনি আপনার সঙ্গীকে লাফিং বুদ্ধার মূর্তিও উপহার দিতে পারেন। লাফিং বুদ্ধাকে বাস্তুশাস্ত্রে খুবই শুভ মনে করা হয়। এই মূর্তি আপনার এবং আপনার সঙ্গীর জীবনে সুখ, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি নিয়ে আসবে।

লাল এবং গোলাপী ফুল
বাস্তু অনুসারে, ভ্যালেন্টাইনস ডে-তে সঙ্গীকে লাল এবং গোলাপী রঙের ফুল দেওয়া সবচেয়ে শুভ। মনে করা হয়, গোলাপী এবং লাল রঙের ফুল বন্ধুত্ব ও ভালোবাসা আরও বাড়ায়।

ফুল দেওয়ার সময় এই বিষয়গুলো মাথায় রাখুন
প্রেম দিবসে অনেকেই নিজের ভালোবাসার মানুষকে গোলাপ দিয়ে মনের কথা জানায়। তবে গোলাপ ফুল দেওয়ার সময় খেয়াল রাখবেন তাতে যেন কাঁটা না থাকে। কাঁটাযুক্ত গাছ বা ফুল উপহার হিসেবে দিলে সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়।

গিফ্ট ব়্যাপিং পেপারের রঙের দিকেও খেয়াল রাখুন
বাস্তু বিশেষজ্ঞদের মতে, গিফ্ট যে রঙের ব়্যাপিং পেপার দিয়ে মোড়ানো হয় তাও সম্পর্কের ওপর প্রভাব ফেলে। নীল, কালো বা সাদা রঙের কাগজ দিয়ে গিফ্ট ব়্যাপ করবেন না। সোনালি, লাল, গোলাপী, হলুদ, এই সব রঙের পেপার দিয়ে গিফ্ট ব়্যাপ করতে পারেন।



Click it and Unblock the Notifications