Happy Rose Day: কোন রঙের গোলাপ কীসের প্রতীক? জেনে নিন

শুরু হয়ে গেল ভ্যালেন্টাইন উইক। আজ ৭ ফেব্রুয়ারি রোজ ডে অর্থাৎ ভ্যালেন্টাইন উইকের প্রথম দিন। আজকের দিনে প্রত্যেক প্রেমিক-প্রেমিকাই তার ভালবাসার মানুষকে বিঙিন্ন ধরনের ফুল ও গোলাপ উপহার দিয়ে নিজের ভালবাসার কথা প্রকাশ করে থাকে। গোলাপের তোড়া একটি প্রচলিত উপহার যা রোজ ডে বা ভ্যালেন্টাইন ডে-তে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে দিয়ে থাকে।

ভালবাসার প্রতিটি ধাপেই গোলাপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, সে বন্ধুত্বই হোক আর প্রেমই হোক! এই ভ্যালেন্টাইন গোলাপের রঙগুলির একটি ঐতিহ্যবাহী অর্থ রয়েছে, যা গ্রহীতার প্রতি প্রদানকারীর অনুভূতির প্রতীক। লাল গোলাপ যদি ভালবাসা এবং রোম্যান্সের প্রতীক হয়, তবে হলুদ এবং গোলাপী গোলাপেরও গভীর অর্থ এবং সংযোগ রয়েছে। একইভাবে, সাদা, পিচ, কমলা এই প্রত্যেকটি গোলাপেরই বিশেষ অর্থ আছে।

Valentine Rose Colours & Their Meaning

সুতরাং, এই রোজ ডে বা ভালোবাসা দিবসে, আপনি যদি বিশেষ কাউকে গোলাপের তোড়া উপহার দেওয়ার পরিকল্পনা করে থাকেন তবে, এখানে বিভিন্ন রঙের গোলাপ সম্পর্কে তথ্য দেওয়া হল, যা আপনার জেনে রাখা উচিত। গোলাপের বিভিন্ন রঙের অর্থ জেনে আপনি আপনার প্রিয়জনের সাথে গভীর প্রেমে আবদ্ধ হবেনই। দেখে নিন সেগুলি -

লাল গোলাপ

লাল গোলাপ

সুন্দর লাল গোলাপ যা, ভালোবাসা দিবসের অর্থ সংজ্ঞায়িত করে। গোলাপকে সৌন্দর্য, ভালবাসা ও আবেগের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তাই, কাউকে লাল গোলাপ উপহার দেওয়ার মানে হল তার মনের ভালবাসার কথা প্রকাশ করা।

সাদা গোলাপ

সাদা গোলাপ

সাদা গোলাপের বিশুদ্ধতা খুবই স্পেশাল। রোজ ডে বা ভালবাসা দিবসে কাউকে সাদা গোলাপ দেওয়ার অর্থ হল, সত্য এবং পবিত্র। এটি দীর্ঘ দূরত্বের কোনও সম্পর্কের ক্ষেত্রেও আদর্শ, কারণ কাউকে সাদা গোলাপ দেওয়ার অর্থ হল, আপনি আপনার জীবনের সেই বিশেষ মানুষটিকে মিস করেন। এছাড়াও, সাদা ফুল নতুন কিছু শুরু করার কথা বোঝাতেও ব্যবহার করা হয়। আর, কারুর মৃত্যুতে শোক জ্ঞাপনেও ব্যবহৃত হয়।

গোলাপী গোলাপ

গোলাপী গোলাপ

গোলাপী রঙের গোলাপ অনুগ্রহ, স্বীকৃতি এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। এছাড়া, কাউকে ধন্যবাদ জানাতে চাইলেও তাকে গোলাপী গোলাপ দিতে পারেন।

পীচ গোলাপ

পীচ গোলাপ

আপনার ভালবাসার মানুষটিকে পীচ গোলাপ প্রশংসা, কৃতজ্ঞতা এবং সম্পর্কের মর্যাদা ব্যক্ত করতে দিতে পারেন। কাউকে পীচ গোলাপ উপহার দেওয়া খুবই স্পেশাল।

বার্গেন্ডি গোলাপ

বার্গেন্ডি গোলাপ

সৌন্দর্য প্রকাশ করার জন্য, বার্গেন্ডি গোলাপ আপনার প্রেমিকাকে দিতে পারেন।

কমলা গোলাপ

কমলা গোলাপ

কমলা গোলাপ প্রেরকের পক্ষ থেকে উৎসাহ এবং ইচ্ছা প্রকাশ করে। আপনার ভালবাসার মানুষটিকে কমলা গোলাপ উপহার দেওয়ার মাধ্যমে আপনাদের সম্পর্ককে আরও গাঢ় করতে পারেন।

হলুদ গোলাপ

হলুদ গোলাপ

হলুদ গোলাপ বন্ধুত্ব এবং স্বাধীনতার প্রতীক। তাই, আজকের দিনে আপনার প্রিয় বন্ধু ও কাছের বন্ধুদেরকেও হলুদ গোলাপ উপহার দিতে পারেন। এর মাধ্যমে তাদেরকে বোঝান যে, আপনি তাদের কতটা ভালবাসেন এবং ভরসা করেন।

X
Desktop Bottom Promotion