Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
দশটি নামি ভারতীয় শাড়ী
শাড়ী অন্য পোশাকের মত নয়| হাজার বছরের ভারতীয় ঐতিহ্য নিয়ে শাড়ী বোনা হয়ে থাকে| এজন্যই, ব্রান্ডের পরিপ্রেক্ষিতে শাড়ী সম্পর্কে চিন্তা করা আমাদের পক্ষে কঠিন|যাইহোক, ব্র্যান্ডেড ভারতীয় শাড়ীর এখন বাড়বাড়ন্ত|এর আগে, মানুষ নির্বাচিত দোকান অথবা সরাসরি তাঁতি থেকে শাড়ী কিনতো|কিন্তু এখন, ব্র্যান্ডেড ভারতীয় শাড়ী ফ্যাশন দুনিয়ায় আলোড়ন ফেলেছে|একটি শাড়ী ব্র্যান্ড গঠিত হয় যখন সারা দেশে তার শাখা প্রসারিত হয়|উদাহরণস্বরূপ, নাল্লি একটি নামি ভারতীয় শাড়ী যাদের সিল্কের দোকান আপনি দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ শহরে পাবেন|এটি মূলত একটি দক্ষিণ ভারতীয় শাড়ীর ব্র্যান্ড তবুও এটিকে মুম্বাই, দিল্লি, কলকাতা ও অন্যান্য সব বড় বড় শহরগুলোতে দেখতে পাবেন| বেশিরভাগ শাড়ীর ব্র্যান্ড তাদের সেলিব্রিটি দূতের দ্বারা পরিচিতি পায়|উদাহরণস্বরূপ, দীপিকা পাড়ুকোন কালাঞ্জলি শাড়ীর একচ্ছত্র মুখ|
কিছু ভারতীয় ব্র্যান্ডেড শাড়ীও তাদের ডিজাইনারদের নাম দ্বারা পরিচিত|উদাহরণস্বরূপ, মনিশ মালহোত্রার নিজস্ব ডিজাইনার শাড়ী আছে| এছাড়াও আপনি গৌরাঙ্গ শাহের ব্র্যান্ড 'গৌরাঙ্গ' থেকে ডিজাইনার শাড়ী কিনতে পারেন|মাসাবা গুপ্ত সত্য পল ব্র্যান্ডের জন্য শাড়ী ডিজাইন করে থাকেন|এখানে দশটি বিখ্যাত ব্র্যান্ডের ভারতীয় শাড়ীর কথা বলা হল যা আপনি চাইবেন আপনার ওয়ার্ডরোবে শোভা বর্ধন করুক|

সত্য পল
সত্য পল ভারতে সবচেয়ে প্রিমিয়াম শাড়ীর ব্র্যান্ড|সম্প্রতি, এই ব্র্যান্ড নতুন উদ্দীপনা পেয়েছে ডিজাইনার মাসাবা গুপ্তের সৃজনশীল পরিচালক হিসেবে যোগদানের পর|

মনিশ মালহোত্রা
মনিশ মালহোত্রা বলিউডের প্রিয় ডিজাইনার|আপনি যদি তার ডিজাইন করা একটি বিশেষ শাড়ী কিনতে চান, তাহলে নির্ধারিত দোকান আছে যেখানে তার সৃষ্টি প্রদর্শন করা হয়ে থাকে|

ফ্যাব ইন্ডিয়া
ফ্যাব ইন্ডিয়া টাটার দ্বারা একটি বিখ্যাত ভারতীয় ব্র্যান্ড|ফ্যাব ইন্ডিয়া তার সুতির পোশাকের জন্য বিখ্যাত| ফ্যাব ইন্ডিয়া শাড়ী খুব জনপ্রিয় এবং মার্জিত|

সব্যসাচী মুখার্জী
সব্যসাচী মুখার্জী নিজের জন্য একটি জনপ্রিয় ব্র্যান্ড তৈরি করেছেন| যদিও আপনি সব মলে তার তৈরী শাড়ী বিক্রির জন্য দেখতে পাবেন না| কিছু প্রিমিয়াম দোকানে তার স্বাক্ষর শাড়ি খুঁজে পেতে পারেন|

নাল্লি
নাল্লি, শাড়ীর জন্য একটি সব-ভারতীয় ব্র্যান্ড|যদিও নাল্লি বিখ্যাত, দক্ষিণ ভারতীয় সিল্ক শাড়ির জন্য, তাদের কাছে এখন বিভিন্ন ধরণের শাড়ী আছে| এমনকি তাদের সংগ্রহে এখন সুতির ও উত্তর ভারতীয় শাড়ীও আছে|

রিতু কুমার
রিতু কুমার প্রধানত তার বিবাহের পোশাকের জন্য পরিচিত|যাইহোক, রিতু কুমারের শাড়ী বিশাল দোকান ও বুটিকেও পাওয়া যায়|

দীপম
দীপম সিল্ক শাড়ী দক্ষিণ ভারতের খুব জনপ্রিয় শাড়ীর ব্র্যান্ড|দীপম সিল্ক হয়তো সেলিব্রিটি দ্বারা পরিচিত নয় কিন্তু তাদের কাঞ্জিভরম শাড়ী খুবই জনপ্রিয়|

তরুন তাহিলিয়ানি
তরুন তাহিলিয়ানি ভারতীয় পরিধান জগতে সুপরিচিত নাম| যদিও তার বিবাহের সম্ভার অত্যন্ত বিখ্যাত, আপনি তার রেশম এবং শিফনের শাড়ী পেতে পারেন|

কালাঞ্জলি
কালাঞ্জলি একটি ভারতীয় শাড়ী যা দীপিকা পাড়ুকোন দ্বারা অনুমোদিত| কালাঞ্জলি বিজ্ঞাপনের পোস্টারে চোখ ধাঁধানো কাঞ্জিভরম এবং রেশম শাড়ীতে তাকে দেখা যায় |

গৌরাঙ্গ
হায়দ্রাবাদ ভিত্তিক ডিজাইনার, গৌরাঙ্গ শাহ ‘গৌরাঙ্গ' নামে তার নিজস্ব ব্র্যান্ড তৈরি করেছেন| তার অধীনে প্রচুর জামদানি তাঁতিরা আছেন যারা তার শিল্প কে তুলে ধরতে সদা ব্যস্ত|



Click it and Unblock the Notifications